Articles by "WB"
Showing posts with label WB. Show all posts


 যাঁরা স্ক্রটিনিতে পাশ করে গিয়েছে, যাঁদের কোথাও কোনও সমস্যা নেই, তাঁদের তালিকায় 'অ্যাপ্রুভড' হিসাবে দেখানো হবে। ৫৮ লক্ষ 'ডিলিটেড' অর্থাৎ স্থানান্তরিত ও মৃত ভোটারদের তালিকা আলাদা করে দেখানো হবে। যাঁদের এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এমন ৬০ লক্ষ ভোটার রয়েছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করছেন জুডিশিয়াল অফিসাররা। তাঁদের নামও তালিকায় থাকবে। তাঁদের নামের পাশে উল্লেখ থাকবে, যে বিষয়টি নিষ্পত্তি হয়নি।


 রাত পোহালেই তালিকা, তার আগে জেনে নিন কোন জেলায় কত লক্ষের নাম অমীমাংসিত?
এসআইআর-এর তথ্য যাচাই (ফাইল ছবি)

রাত পোহালেই এসআইআর-এর তালিকা প্রকাশ। তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষের নাম থাকবে বলে সূত্রের খবর। মীমাংসিত, অমীংসিত, বাতিল- তিনটে ভাগে বেরোবে নাম। অমীমাংসিত হিসাবে তালিকায় থাকবে ৬০ লক্ষের নাম। পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিতরা।

এবার এক নজরে দেখে নিন, কোন জেলায় কত অমীমাংসিত?



মুর্শিদাবাদ ৬ লক্ষ

উত্তর ২৪ পরগনা ৫ লক্ষ ৯০ হাজার

দক্ষিণ ২৪ পরগনা ৫ লক্ষ ২০ হাজার

পশ্চিম মেদিনীপুর ১ লক্ষ

মেদিনীপুর ৮০ হাজার

উত্তর কলকাতা ৬০ হাজার

দক্ষিণ কলকাতা ৭৮ হাজার

যাঁরা স্ক্রটিনিতে পাশ করে গিয়েছে, যাঁদের কোথাও কোনও সমস্যা নেই, তাঁদের তালিকায় ‘অ্যাপ্রুভড’ হিসাবে দেখানো হবে। ৫৮ লক্ষ ‘ডিলিটেড’ অর্থাৎ স্থানান্তরিত ও মৃত ভোটারদের তালিকা আলাদা করে দেখানো হবে। যাঁদের এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এমন ৬০ লক্ষ ভোটার রয়েছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করছেন জুডিশিয়াল অফিসাররা। তাঁদের নামও তালিকায় থাকবে। তাঁদের নামের পাশে উল্লেখ থাকবে, যে বিষয়টি নিষ্পত্তি হয়নি।

এ বিষয়ে CEO মনোজ আগরওয়াল বলেন, “যে তালিকাটা বেরোবে, তাতে ৭ কোটি ৮০ লক্ষের নাম বেরোবে। তার মধ্যে যে নাম ডিলিট হয়েছে, তা লেখা থাকবে। অমীমাংসিতের সংখ্যাটা প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।”

নির্বাচন কমিশনের সাইটেই শনিবার তালিকা দেখতে পারবেন। পাশাপাশি অফলাইনে জেলাশাসকের অফিস, বিডিও দফতর, কমিশন নির্ধারিত সরকারি অফিসেও সরাসরি গিয়ে তালিকা দেখা যাবে।


আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। কালীপুজোর আনন্দ মাটি করতে প্রায় তৈরি ঘূর্ণিঝড় । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনসারে আজই নিম্নচাপ পরিণত হয়ে গেল গভীর নিম্নচাপে।ম আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে চললে রবিবার তা আরও শক্তি বাড়িয়ে হবে, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। 

কালীপুজোর দিন ঘূর্ণিঝড়
সোমবার, কালীপুজোর দিন অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার কথা ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার ঘূর্ণিঝড় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। তাই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। ভারী বৃষ্টির পূর্বাভাস আছে পূর্ব মেদিনীপুরেও।  

৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
তিন জেলাতেই প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
সতর্কতামূলক প্রচার
এছাড়াও জেলায় জেলায় সতর্কতা তুঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
মাইকে সতর্কতামূলক প্রচার
সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।


সাত বছরের বাচ্ছার তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষ   up ক্যানিং লোকাল। 

বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা দীপ নস্কর। খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে দেখেন রেল লাইন ভাঙা। এক মুহুর্ত সময় নষ্ট না করে সাথে সাথেই মাকে ডেকে আনে সে। ততক্ষণে শোনা গিয়েছে লোকাল ট্রেনের আওয়াজ। একটা লাল কাপড় জোগাড় করে মা ও ছেলে দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর। ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় ট্রেন। তারপর রেল কর্মীরা


 এসে দেখেন সত্যি সত্যি রেল লাইনের উপর ফাটল। খবর দেওয়া হয় উর্ধ্বতন কতৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ৪০/৪৫ মিনিট ধরে চলে 

মেরামতির কাজ। তারপর শুরু হয় ট্রেন চলাচল।


বয়স্ক বা প্রবীণ নাগরিকদের অধিকার রয়েছে নিজের বাড়িতে বসবাস করার। প্রয়োজনে তিনি নিজের পুত্র এবং পুত্রবধূকে বাড়ি থেকে বিতাড়িত করতে পারেন। শুক্রবার এক মামলার পর্যবেক্ষণে এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। আদালতের মতে, সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুসারে যে কোনও বয়স্ক ব্যক্তির নিজের বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে।

নিজের পুত্র এবং পুত্রবধূর অত্যাচারে বাড়ি ছাড়া হন নদিয়ার এক প্রবীণ ব্যক্তি। এর বিরুদ্ধে ওই ব্যক্তি কলকাতা হাই কোর্টে মামলা করেন। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, "একজন প্রবীণ নাগরিকের নিজস্ব বাড়িতে ভাল ভাবে বসবাস করার অধিকার রয়েছে। এবং তা না হলে সংবিধানের ২১ অনুচ্ছেদের আওতায় থাকা জীবনের মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভঙ্গ হতে পারে।" তাঁর আরও মন্তব্য, "জীবনের সূর্যাস্তের সময় কোনও নাগরিককে আদালতে যেতে বাধ্য করা অত্যন্ত বেদনাদায়ক।"

আবেদনকারীর উপর অত্যাচারের অভিযোগে আদালত তাহেরপুর থানার অফিসার-ইন-চার্জকে নির্দেশ দেয়,বয়স্ক মানুষদের থাকা অসহনীয় হয়ে উঠলে বা অশান্তির কারণে তাঁর সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনে বাড়ি থেকে পুত্র ও পুত্রবধূকে বার করে দিন।



বিচারপতি মান্থার কথায়, "যে জাতি নিজের বৃদ্ধ, অসুস্থ নাগরিকদের যত্ন নিতে পারে না, সে সম্পূর্ণ সভ্যতা অর্জন করেছে বলে গণ্য করা যায় না।"

অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়িতে পুত্র ও পুত্রবধূদের থাকার আইনি অধিকার থাকে। সে ক্ষেত্রে তাঁদের বার করে দেওয়া উচিত হবে কি না,তা নিয়ে প্রশ্ন উঠছে। বিচারপতি অবশ্য জানান, ২০০৭ সালের প্রবীণ নাগরিক আইন অনুযায়ী, কোনও বয়স্ক ব্যক্তির তাঁর নিজের বাড়িতে বসবাসের করার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু ২০০৫ সালের পারিবারিক হিংসা আইন অনুযায়ী, পুত্র ও বধূদের রক্ষা করার কথা বললেও, বাসস্থানের পক্ষে সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি
অতিরিক্ত পুলিশ সুপার বিক্রি করছেন পেয়ারা! আর সেই ছবিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। মুর্শিদাবাদের ব্যস্ত বহরমপুর শহরে সকালে বাজার করতে এসেছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তখনই তাঁকে এক পেয়ারা বিক্রেতা বলে ওঠেন, ''দাদা, আমার ভ্যানটি একটু দেখবেন। আমি খেয়ে আসি।'' আবেদনে সাড়া দেন পুলিশ সুপার। তিনি ভ্যানের দিকে শুধু নজরই রাখেননি, বিক্রিও শুরু করেছেন। খদ্দেররা যাতে ফিরে না যান, তাই নিজের হাতে তুলে নিয়েছেন দাঁড়িপাল্লা।

প্রতক্ষ্যদর্শীরা বলছেন, প্রায় কুড়ি মিনিট এ ভাবে দাঁড়িপাল্লায় মেপে পেয়ারা বিক্রি করতে দেখা গিয়েছে পুলিশ সুপারকে। পুরো ঘটনায় অবাক সেই বিক্রেতা। তিনি বলেন, ''আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি।


শনিবার সকালেও দোকান খুলে বসেছিলেন। আমি না চিনেই ওঁকে পেয়ারার ভ্যানটি দেখতে বলি। আমি তখন জানতাম না উনি এতবড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি। তবে আমি খুশি উনি এ ভাবে আমার ভ্যান থেকে পেয়ারা বিক্রি করায়।''

বিক্রেতা ফিরে আসার পর নিজের খেয়ালেই হিসাব বুঝিয়ে চলে গিয়েছিলেন তন্ময়। পরে দেখতে পান তাঁর ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে। তন্ময় জানান, মাঝেমধ্যেই এ ভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের যানবাহনের পরিস্থিতি দেখতে দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতেই শনিবারও বেরিয়েছিলেন। এ ভাবে খবরটি ভাইরাল হবে ববুঝতে পারেননি। খুশি ক্রেতারাও। খোদ পুলিশ কর্তার হাত থেকে পেয়ারা কিনে খেয়ে তাঁদেরও দিনটি স্মরণীয় হয়ে রইল, জানাচ্ছেন অনেকেই।

 


গতকাল নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রী সভাতে পূর্ণমন্ত্রী ,প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের মন্ত্রী পরিষদ গঠিত হলো ।পশ্চিমবঙ্গ থেকে নতুন ৪ জন মন্ত্রী হলেন নিশিত প্রামানিক (কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী -ক্রীড়া ও যুবকল্যাণ ),ডাক্তার সুভাস সরকার (শিক্ষা প্রতিমন্ত্রী ),শান্তনু ঠাকুর (বন্দর -জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী ),জন বার্লা -( সংখ্যালঘু উন্নয়নের প্রতিমন্ত্রী )

স্থানীয়  লোক মারফত খবর বিকেল ৫টা নাগাদ কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে একটি বাস দেখা যায়, যার সামনে একটি টোটো গাড়ির ছাদ বিচূর্ণ হয়ে জড়িয়ে রয়েছে, সূত্র মারফত খবর বাসটি নামখানার দিকথেকে 
আসছিল কাকদ্বীপ জলট্যাংক এর নিকট পেট্রোল পাম্পের সামনে ন্যাশনাল হাইওয়ে ১২ ওপর  একটি টোটো কে ধাক্কা মারে । তারপর ওখানে আর না দাঁড়িয়ে বাস এনে তারা দার করায় 

কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে, বাস ভাঙচুর করে লোকাল লোকজন, ঘটনা স্থলে এসে পুলিশ বাসটিকে নিজের হেফাজতে নিয়ে নেন
আহত কোনো খবর নেই আপাতত নেই, বাস ড্রাইভার ও বাস কন্ডাক্টর পলাতক।
বাসের নাম : মা জগদ্ধাত্রী

● ফ্রিজ কি করোনার নিরাপদ আশ্রয়স্থল?

এই ভাইরাস কোন ধরণের সমতলে কতক্ষণ বেঁচে থাকে, হাঁচি-কাশির মাধ্যমে কত দ্রুত ছড়ায়, কোন ধরণের আবহাওয়া বা তাপমাত্রায় এর প্রকোপের কতটা তারতম্য হয় - এই বিষয়গুলো সম্পর্কে বিশেষজ্ঞরা একেকবার একেক মত দিয়েছেন, আবার নতুন গবেষণা প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে দফায় দফায় বিশেষজ্ঞদের মত পরিবর্তন করার ঘটনাও ঘটেছে।

শুরুতে একসময় মানুষের ধারণা ছিল যে উচ্চ তাপমাত্রায় এই ভাইরাস বেশিক্ষণ টিকে থাকতে পারে না, তবে এই দাবির কোনো প্রমাণ বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি শেষ পর্যন্ত।

সেরকম আরেকটি ধারণা হলো, ফ্রিজের ভেতরে অন্যান্য স্থানের তুলনায় অপেক্ষাকৃত বেশি সময় ভাইরাসটি বেঁচে থাকতে পারে।

তবে করোনাভাইরাস সংক্রান্ত অন্যান্য মতবাদের মত এই বিষয়টি নিয়েও শতভাগ নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা।

● ফ্রিজে কি করোনাভাইরাস বেশি সময় ধরে টিকে থাকে?

এর আগে যেসব করোনাভাইরাস পরিবেশে ছিল, সেগুলোর কয়েকটি প্রজাতি হিমাঙ্কের নীচে তাপমাত্রায় পুরোপুরি কার্যকরভাবে বেঁচে না থাকলেও স্থিতিশীল অবস্থায় টিকে থাকে বলে প্রমাণ পেয়েছিল বিজ্ঞানীরা।


২০১০ সালে আমেরিকান সোসাইটি অব মাইক্রোবায়োলোজি'র এক গবেষণায় উঠে আসে যে সার্স করোনাভাইরাস (যেটি অনেকটা কোভিড-১৯ ভাইরাসের মত) ৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় (প্রায় ৪.৪৫ ডিগ্রি সেলসিয়াস) যেরকম আর্দ্রতা ও তাপমাত্রা থাকে, ঐ পরিবেশে টিকে থাকতে পারে।

সাধারণত গৃহস্থালিতে যেসব রেফ্রিজারেটর ব্যবহার করা হয়, সেগুলোতে এই তাপমাত্রা থাকে।

গবেষণায় উঠে আসে, তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ২০ শতাংশের নীচে হলে সার্স করোনাভাইরাস প্রায় ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা ৮০ শতাংশ হলে ভাইরাসটির স্থায়িত্বকাল থাকে ৬ ঘণ্টার মত।

অনেক বিশেষজ্ঞ এই প্রমাণের ওপর ভিত্তি করে আর পরবর্তী গবেষষণার জন্য অপেক্ষা না করে ফ্রিজ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

তারা বলছেন কাছাকাছি প্রজাতির একটি করোনাভাইরাস যেহেতু ফ্রিজে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, কাজেই নভেল করোনাভাইরাসেরও একই বৈশিষ্ট্য থাকার সম্ভাবনা রয়েছে।


স্যান ফ্র্যান্সিসকোর গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটের রিসার্চ সাইন্টিস্ট ও ভাইরোলজিস্ট ড. ওয়ার্নার গ্রিন গত এপ্রিলে মার্কিন সংবাদ সংস্থা এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন করোনাভাইরাস চরিত্রগতভাবে একটি 'আঠালো' ভাইরাস।

ঐ সাক্ষাৎকারে ড. গ্রিন বলেছিলেন, "এই ভাইরাস (সার্স) বিভিন্ন সমতলে আশ্চর্জজনকভাবে লম্বা সময় টিকে থাকে।"


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট নজরুল ইসলাম বলেন নভেল করোনাভাইরাস ফ্রিজে কতদিন বেঁচে থাকতে পারে সেসম্পর্ক না জানা গেলেও ফ্রিজের আবহাওয়ায় অন্য জায়গার তুলনায় অপেক্ষাকৃত বেশি সময় বাঁচতে পারে বলে ধারণা করা যায়।

তিনি বলেন, "এটি যেই ধরণের ভাইরাস, তা সাধারণত ফ্রিজের পরিবেশে বেশি সময় বাঁচতে পারার কথা। কিন্তু সেখানে ঠিক কতদিন বাঁচতে পারবে, এ ধরণের কোনো গবেষণা এখনো নেই।"

তবে সার্স করোনাভাইরাস নিয়ে করা গবেষণার ভিত্তিতে নভেল করোনাভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা তৈরি করতে চান না বিশেষজ্ঞদের অনেকেই।

এপ্রিলে অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার মাইকেল কিড বলেন নভেল করোনাভাইরাস ফ্রিজে টিকে থাকতে পারে কিনা আর থাকলেও কতক্ষণ টিকে থাকতে পারে, তা গবেষণার আগে বলা সম্ভব না।

তিনি বলেন, "সার্স করোনাভাইরাস নিয়ে গবেষণা হলেও নভেল করোনাভাইরাস সম্পর্কে তেমন কোনো গবেষণা হয়নি। কাজেই আমরা নিশ্চিতভাবে জানি না যে এই ভাইরাসটির বৈশিষ্ট্য সার্স করোনাভাইরাসের মত কি না।"

তাই তিনি ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।

● ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে কী ধরণের সতর্কতা নেবেন ?


এবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক মাইকেল কিড মন্তব্য করেছিলেন যে ফ্রিজে রাখার পরে তো বটেই, ফ্রিজে রাখার আগেও সব খাদ্যপণ্য অথবা পণ্যের প্যাকেট অন্তত একবার জীবাণুমুক্ত করে নেয়া জরুরি।

"বাইরে থেকে বাজার ঘরে এনে ফ্রিজে রাখার আগে জীবাণুমুক্ত করার পাশাপাশি বারবার হাত ধোয়ার বিষয়টিও মনে রাখতে হবে সবাইকে," বলেন মাইকেল কিড।

সার্স করোনাভাইরাসের মত, ফ্রিজে রাখা খাদ্যপণ্যের গায়ে বা প্যাকেটে নভেল করোনাভাইরাস লেগে থাকলে তা সপ্তাহ চারেক বেঁচে থাকতে পারে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।


তাই বাজার করার পর পণ্য ফ্রিজে রাখার আগে ও ফ্রিজ থেকে বের করার পর তা জীবাণমুক্ত করার ব্যাপারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভাইরোলজিস্ট নজরুল ইসলাম বলেন, "ফ্রিজে রাখা খাবারের প্যাকেট বের করার পর প্যাকেটটি জীবাণুনাশক মেশানো কাপড় দিয়ে ভালো করে মুছে নেয়া প্রয়োজন।"


ফ্রিজে রাখা শাকসবজি রান্না করার আগে কিছুক্ষণ সাবান মিশ্রিত পানিতে রেখে ধুয়ে নেয়ার উপদেশ দেন তিনি।

তবে মাছ বা মাংসের ক্ষেত্রে তা সম্ভব নয় বলে মাছ-মাংস যেই প্যাকেটে বা পাত্রে রাখা হবে, সেটিকে জীবাণুমুক্ত করে নেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।


"এছাড়া যারা ফ্রিজ থেকে বের করা মাছ-মাংস কাটাকাটির দায়িত্বে থাকবেন, তাদের আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি তৈরি হতে পারে।"

নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রিজ থেকে খাবার বের করা এবং রান্নার কাজ করার সময় বারবার হাত ধোয়ার অভ্যাস তৈরি করার উপদেশ দেন তিনি।

"ফ্রিজ থেকে বের করা মাছ-মাংস নিয়ে কাজ করবেন যারা, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত ভিত্তিতে হাত ধোয়ার মত বিষয়গুলো মেনে চলা গুরুত্বপূর্ণ। যেই কাজে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেরকম প্রত্যেকটি ছোট ছোট কাজ শেষে মনে করে হাত ধোয়া জরুরি।"

উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় বেঁচে ফিরলেন ১৫ জন মৎস্যজীবী। গভীর সমুদ্র থেকে ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করে, মৎস্যজীবী সংগঠনের সদস্যদের হাতে তুলে দিলেন উপকূলরক্ষী বাহিনীর কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল এফ বি কৃষ্ণ কানাইয়া নামক একটি ট্রলার।
বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হওয়ায়, ট্রলারটি উপকূলের দিকে ফিরে আসছিল। উত্তাল ঢেউয়ের পাশ কাটিয়ে উপকূলের দিকে ফেরার সময়, ট্রলারটির পেছনে 
লাগানো পাখা ভেঙে পড়ে যায়। এরপরই ট্রলারটি গভীর সমুদ্রে বিকল হয়ে ২ দিন ভাসতে থাকে। আশেপাশে অন্য কোন ট্রলার না থাকায়, জীবনের আশঙ্কায় ভীত হয়ে পড়েন ১৫ জন মৎস্যজীবী।
সঙ্গে সঙ্গে উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা বিকল হয়ে পড়া ট্রলারটির কাছাকাছি যান এবং ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। 
এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, “উদ্ধার হওয়া ১৫ জন মৎস্যজীবী সুস্থ রয়েছেন। বিকল হয়ে পড়া ট্রলারটিকে কাকদ্বীপের মৎস্য বন্দরে টেনে আনা হচ্ছে।”
প্রতিশ্রুতি  মত আমরা এই হুগলি নদীর মোহনার চরে বসবাসকারী অন্তেবাসী বিরাশিটি যন্ত্র চালিত ছোট নৌকার জেলে পরিবার গুলোকে আমাদের প্রকল্পের আওতায়  আনার কাজ শেষ করেছি। 
এনাদের এক মাসের ডীজেল খরচের সিকিভাগ "রসেবসে ইনিশিয়েটিভ" বহন করছে। প্রায় দুইমাস বরফ খরচের প্রায়  সিকিভাগ বহন করছে "পারওয়াজ"। আগেই ৫০টা নৌকার জন্য 
বিনামূল্যে জালের ব্যাবস্থা করেছিল "কৃষ্টি"। এখন অবশিষ্টাংশ নৌকার জালের জন্য হাত বাড়িয়ে দিয়েছে "তুহিনা" । Abhijit Sankalan Prantik Tuhina এরাই এ কাজের হোতা। 
এই মানুষ গুলোর জন্য যারা এতগুলো টাকা এদের হাতে তুলে দিয়েছেন তাদের কাছে শুধু ধন্যবাদ জানিয়ে দায় এড়ানো যায় না জানি 🙏।  
হ্যাঁ এ কাজে এদের নাম না নিলেই নয় Anibas ("কৃষ্ণ") Chandan ।   সুস্থ থাকুন সবাই । অনেক অনেক ভালো কিছু  করার আছে ।
© SATINATH PATRA 
করোনায় আক্রান্ত হয়ে হাওড়ায় প্রথম কোনও পুলিশ কর্মীর মৃত্যু হল৷ মৃত পুলিশকর্মী হাওড়া সিটি পুলিশে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এ দিন তাঁর মৃত্যু হয়৷
হাওড়া সিটি পুলিশের অন্তর্গত চ্যাটার্জী হাট থানায় কর্তব্যরত ছিলেন এই পুলিশ কর্মী৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায়  দেহ হাতে পায়নি পরিবার ও সহকর্মীরা৷ পুলিশকর্মীর মৃত্যুতে শোকের ছায়া গোটা পুলিশ মহলে৷ হাওড়া শিবপুর পুলিশ লাইনে মৃত পুলিশকর্মীর ছবিতে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ একাধিক পুলিশ আধিকারিকরা৷ মৃত পুলিশকর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার ৷
এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার পুলিশকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন৷ বেশ কিছু পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ আবার অনেকেই করোনা যুদ্ধ জয় করে ফিরেছেন বাড়িতে৷ কেউ কেউ আবার সুস্থ হয়ে যোগ দিয়েছেন কাজে ৷ তবে সহকর্মীর মৃত্যুতে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে পুলিশকর্মীদের মধ্যে৷
মৃত পুলিশকর্মী প্রথমে লিলুয়া ও পরে চ্যাটার্জি হাট থানায় কর্মরত ছিলেন৷ পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা ছিলেন এই পুলিশকর্মী৷ বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে৷ গত মাসের ২৮ তারিখ তিনি শেষবার ডিউটি করেন৷ এরপর থেকেই শারীরিক সমস্যা শুরু হয় তাঁর৷ জ্বর-কাশি সহ করোনার একাধিক উপসর্গ দেখা দেয় ওই পুলিশকর্মীর৷ হাওড়ার একটি বেসরকারি কোভি়ড হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হাসপাতালে৷ চলতি মাসের ৪ তারিখে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ হয়৷ মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়৷
৯ জুলাই অর্থাত্‍ আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার৷ ওই দিন বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়ে যাচ্ছে৷ একই সঙ্গে করোনা রুখতে বাড়িয়ে দেওয়া হল কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও৷
কলকাতায় কন্টেইনমেন্ট জোন ছিল ১৮টি৷ বাড়িয়ে ৩৩টি করা হচ্ছে৷ উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ২১৯৷ দক্ষিণ ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ১৫৩৷ হাওড়ায় ১৪৬টি কন্টেইমেন্ট জোন ও হুগলিতে ২৭টি কন্টেইনমেন্ট জোন৷
বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধিও৷ বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে৷
কন্টেইনমেন্ট জোনগুলিতে সম্পূর্ণ লকডাউন চলবে৷ সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ বন্ধ থাকবে সবরকম যান চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে৷ অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷
৯ জুলাই বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ কন্টেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷
কড়া লকডাউনের জন্য কন্টেইনমেন্ট জোনের সংজ্ঞাও বদলাচ্ছে রাজ্য সরকার৷ বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধি৷ বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে৷ পাশাপাশি লকডাউন কার্যকর করতেও কড়া নজরদারি চালাবে পুলিশ প্রশাসন৷
এ দিনই কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ৩৩ করা হয়েছে৷ বেলেঘাটার একাংশ সিল করে দেওয়া হয়েছে৷
কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে করোনার দাপট বাড়ছিল, তাতে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি করার নির্দেশ দিতে বাধ্য হল রাজ্য৷ যেহেতু কড়া লকডাউন শুরু হচ্ছে, তাই সাধারণ মানুষকে কিছুটা সময় দিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কড়া লকডাউন জারি করে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করাই রাজ্যের লক্ষ্য৷
© News18 Bangla
তারকার অকাল প্রয়াণে রীতিমত শোকের ছায়া নেমেছে পরিবার থেকে শুরু করে ভক্তদের মাঝেও ৷ কেউই কোনও ভাবেই ব্যাখ্যা করতে পারছেন না সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মর্মাহত হয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ ধোনির বায়োপিক এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে ধোনির ভূমিকায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন সুশান্ত ৷
মঙ্গলবার মহেন্দ্র সিং ধোনি তাঁর ৩৯ তম জন্মদিন পালন করছিলেন ৷ তিনি ফের একবার সুশান্তি সিং রাজপুতকে স্মরণ করছিলেন ধোনি ৷ ধোনি কোনও ভাবেই মানতে পারছেন না সুশান্ত সিং রাজপুত আর নেই ৷ তাঁর স্মৃতিতে ধোনি জানিয়েছেন এমএস ধোনি দ্য আনটোল্ট স্টোরি বায়োপিক সুপারহিট করতে কোনও রকমের সুযোগ হাতছাড়া করেননি সুশান্ত ৷ ছবি দেখে দর্শকেরা যাতে নিরাশ না হন তাই নিরন্তর প্রচেষ্টা করতেন ৷ ধোনি চরিত্র ফুটিয়ে তুলতে ধোনি মনস্তত্ব বুঝতে হবে তাই প্রতিবারই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা হলেই লম্বা প্রশ্নের তালিকা নিয়ে হাজির হতেন সুশান্ত ৷
একটি সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত জানিয়েছিলেন ধোনি চরিত্রে অভিনয় করার জন্য বেশ কয়েকটি ভিডিও তিনি খুঁটিয়ে দেখেছিলেন, প্রাথমিক ভাবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর তিনবার দেখা হয়েছিল ৷ প্রথমবার দেখা হওয়ার পরে সুশান্ত সিং রাজপুত ধোনিকে বলেছিলেন নিজের সম্পর্কে বলতে সুধুই শুনেছিলেন সুশান্ত৷ দ্বিতীয় সাক্ষাতে সুশান্ত শুধুই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ৷ তৃতীয়বার ধোনি-সুশান্তের শ্যুটিং শুরুর আগে দেখা হয়েছিল ৷ যেখানে ধোনির রূপে সুশান্ত দেখা করেছিলেন ৷ চিত্রনাট্য দেখে ধোনি সন্তুষ্ট হয়েছিলেন ও ভরসা পেয়েছিলেন যে তাঁর চরিত্রের প্রতি সুশান্ত সিং রাজপুত সুবিচার করবেন ৷
ধোনির সঙ্গে বেশি সময় অতিবাহিত করেননি সুশান্ত সিং রাজপুত ৷ দেখা হলেই দু'জনের মধ্যে বেশ চর্চা হয়েছে ৷ এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরির ট্রেলার দেখে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন সুশান্ত খুব ভাল কাজ করেছেন ৷ সুশান্তের জন্য অত্যন্ত কঠিন কাজ ছিল কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটি করেছেন তিনি ৷ ছবিটি বক্স অফিসে ২০০ কোটির বেশি টাকার ব্যবসা করেছে ৷
© News18 Bangla
Back To Top