সম্মুখ সমরে সায়ন্তিকা-সজল। মঙ্গলবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়াল বরানগরে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের ছবি সামনে এসেছে। হোর্ডিং খোলাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে নামানো হল কেন্দ্রীয় বাহিনী।
বরানগরের টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। বিজেপির ১০ জন আহত হয়েছেন। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে উপস্থিত হন দুই দলেরই প্রার্থী।
একদিকে, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে, অপরদিকে চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে বরানগর। অভিযোগ, বিজেপির হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলতেই তৃণমূলকর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বিজেপি কর্মী। সজল ঘোষের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
দু’পক্ষেরই দাবি, বহিরাগত লোক এনে অশান্তি তৈরি করা হয়েছে। সজলের দাবি, তৃণমূলের কর্মীর সংখ্যা কম, বাইরে থেকে লোক আনতে হয়েছে। তিনি বলেন, “আগের বিজেপি আর নেই। এখন চোখ দেখালে চোখে আঙুল ঢোকানো হবে। বরানগর পাল্টে গিয়েছে।” অন্যদিকে, সায়ন্তিকা বলেন, বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে। মানুষ দেখছে বিজেপি কী করছে।
বিজেপির দাবি, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল এদিন, কোনও কাজই করেনি। পুলিশ নিরপেক্ষ থাকলে এই পরিস্থিতি তৈরি হত না বলে মন্তব্য করেছেন সজল ঘোষ।
পুজো শেষে মন্দির সংলগ্ন এলাকায় জোরদার জনসংযোগও সারতে দেখা যায় তাঁকে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথাও শোনেন। এরইমাঝে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রচারের অভিজ্ঞতার কথাও। ঋতুপর্ণা বলছেন, মাঠে নামতেই সাধারণ মানুষের থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
বনগাঁ: রাজনীতির সঙ্গে পরিবারের যোগ দীর্ঘদিনের। এবার তাঁর উপর ভরসা করছ দল। প্রার্থী করে দিয়েছে বনগাঁ দক্ষিণের মতো বহুল চর্চিত কেন্দ্রে। নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামার আগে এবার সোজা বনগাঁ সাত ভাই কালিতলার মন্দিরে চলে গেলেন ঋতুপর্ণা আঢ্য। চাইলেন রাজনৈতিক শুভকামনা। বাবা-মাকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের উপস্থিতিতে ভক্তিভরে পুজো দিতে দেখা যায় ঋতুপর্ণাকে। নিজের জয়ের চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও মন্দিরে বিশেষ পুজো দেন তিনি। নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা বলেন। দল যাতে গোটা রাজ্যেই ভাল ফল করতে পারে তাও চান মায়ের কাছে। বলেন, “মায়ের আশীর্বাদ নিয়ে আমি যেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উন্নয়নের কাজ করার সুযোগ পাই, এটাই আমার একমাত্র লক্ষ্য।”
এদিকে এবার আবার মতুয়াগড়ে পুরনো মুখেই ভরসা রেখেছে বিজেপি। বদল হয়নি প্রার্থী। বনগাঁ দক্ষিণে বিদায়ী বিধায়ক স্বপন মজুমদারকেই প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণার পরেই গোপালনগরের পল্লা বাজার ও চাঁদপাড়ায় মিছিল করেন স্বপন। অন্যদিকে তৃণমূল ঋতুপর্ণাকে টিকিট দিতেই স্বপনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনিও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানিক সুর চড়িয়েই বলেন, দীর্ঘদিন থাকার পরেও এখানকার বিজেপি বিধায়ক কোনও কাজই করেননি। এরপরেই তাঁর সংযোজন, “ভগবানের কৃপায় আমি এখন এমন একটা দলে সুযোগ পেয়েছি যেখানে কাজ করার অনেক জায়গা রয়েছে। আমি কাজ করতে চাই। নবীন-প্রবীণ দুই শিবিরকেই একসঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
ভোটের আগে বোনাস বাড়ল সিভিকদের, বিজ্ঞপ্তি জারি নবান্নর, রিপোর্ট তলব কমিশনের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা।অর্থ দফতরের (অডিট শাখা) সুপারিশ অনুযায়ী এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থ দফতরের (অডিট শাখা) সুপারিশ অনুযায়ী এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারির মেমো অনুসারে সংশোধিত হার কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, রাজ্যপাল এই বোনাস প্রদানের অনুমোদন দিয়েছেন। নির্দিষ্ট খাতে এর ব্যয় বহন করা হবে।
প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার দিন কমিশনের বৈঠকের কিছু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন। মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয় পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা। শুধু তাই নয়, ওই ঘোষণার আধ ঘণ্টার মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী। সাধারণত ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে এই ধরনের ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে না সরকার। তাই আগেভাগেই ভাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়। সেক্ষেত্রে, অ্যাড-হক বোনাসও বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করে বোনাস বৃদ্ধির ঘোষণা করে। এবার সেই সিদ্ধান্তই কার্যকর হতে চলেছে।
