কোচবিহারের সিতাই (সংরক্ষিত) আসনে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অরুণ কুমার বর্মা। আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন শ্যামল রায়। চোপড়া থেকে বামফ্রন্ট মনোনিত প্রার্থী হলেন মাকলেশ্বর রহমান। অপরদিকে, ইসলামপুর থেকে এবার প্রার্থী হয়েছেন বাজ়িল আখতার। মুর্শিদাবাদের লালগোলা থেকে লড়বেন বাবলুজমান। এন্টালি থেকে তৃণমূলের সন্দীপন সাহা ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিপরীতে লড়াই করবেন আবদুর রউফ।
আরও ১৫ আসনে প্রার্থী দিল বামেরা, দেখে নিন এবার কে কোথায় লড়াই করছেন
বামেদের হেভিওয়েট
১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। তারপর দ্বিতীয় দফায় ৩২ আসনের নাম ঘোষণা করা হয়। এরপর ফের পনেরো আসনে প্রার্থী দিল বামেরা। তবে এবারও সুজন চক্রবর্তী কিংবা শতরূপ ঘোষের মতো নেতাদের নাম নেই। যদিও, শতরূপ ভোটে লড়তে চান না বলে আগেই জানিয়েছিলেন। অপরদিকে, সুজন চক্রবর্তীকে লোকসভা ভোটের সময় প্রার্থী কারনো হয় দমদমে। তবে তিনি পরাজিত হয়েছিলেন। এবার যদিও, নির্বাচনে লড়ছেন না তিনি। তবে পুরদস্তুর প্রার্থীদের সমর্থনে মাঠে-ময়দানে রয়েছেন।
কোচবিহারের সিতাই (সংরক্ষিত) আসনে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অরুণ কুমার বর্মা। আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন শ্যামল রায়। চোপড়া থেকে বামফ্রন্ট মনোনিত প্রার্থী হলেন মাকলেশ্বর রহমান। অপরদিকে, ইসলামপুর থেকে এবার প্রার্থী হয়েছেন বাজ়িল আখতার। মুর্শিদাবাদের লালগোলা থেকে লড়বেন বাবলুজমান। এন্টালি থেকে তৃণমূলের সন্দীপন সাহা ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিপরীতে লড়াই করবেন আবদুর রউফ।
১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ATM থেকে টাকা তোলার নিয়ম, সর্বাধিক কত টাকা তুলতে পারবেন?
তৃণমূল প্রার্থী ঘনিষ্ঠ নেতাকে থানায় ছাড়াতে হাজির BJP প্রার্থী, কেন?
এখানে উল্লেখ্য, এর আগে প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। পরে আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করে CPIML লিবারেশন। দ্বিতীয় দফায় ৩২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এবার পনেরো আসনে প্রার্থী দিল। সব মিলিয়ে ২৪৯ আসনে প্রার্থী দিল বামেরা।

Post A Comment:
0 comments so far,add yours