দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। পরে ১০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল CPIML লিবারেশন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করল বামেরা। দ্বিতীয় দফায় ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শান্তি গিরিকে। টালিগঞ্জে লড়বেন পার্থপ্রতিম বিশ্বাস। রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন।
নাম নেই সেলিম, শতরূপের, বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় জায়গা পেলেন কারা?
বামেদের প্রার্থী তালিকা প্রকাশ
দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। পরে আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করে CPIML লিবারেশন। সেক্ষেত্রে মোট ২০২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দ্বিতীয় দফায় ৩২ আসনের নাম ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে ২৩৪টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শান্তি গিরিকে। টালিগঞ্জে লড়বেন পার্থপ্রতিম বিশ্বাস। রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। এর আগেও একাধিকবার নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। তবে জয় পাননি। বালিগঞ্জে রয়েছে চমক। প্রার্থী করা হয়েছে আফরিন বেগমকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্য়ুতে বিক্ষোভে পথে নেমেছিলেন আফরিন। একাধিক বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সিপিএমের প্রতিনিধি দলেও দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই আরফিনকে বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রথমবার টিকিট পেয়েই প্রচার নয়, সরকারি দফতরে ফোন করে আধিকারিক-কর্মীদের ধমক তৃণমূলের প্রার্থীর! আশার আলো দেখছেন বাসিন্দারা
বামেদের দ্বিতীয় তালিকায় আর কাদের নাম রয়েছে, কোন আসন থেকে কারা লড়বেন, দেখে নিন তালিকা
SL No. Constituency (বিধানসভা কেন্দ্র) Party (দল) Candidate Name (প্রার্থীর নাম) Gender (লিঙ্গ)
1 ১১- কালচিনি (ST) RSP পাসাং শেরপা M
2 ৩২- করণদিঘি CPI(M) মোঃ সাহাবুদ্দিন M
3 ৪৩- হাবিবপুর CPI(M) বাসুদেব বর্মন M
4 ৪৫- চাঁচল CPI(M) আনোয়ারুল হক M
5 ৬২- ভগবানগোলা CPI(M) মাহমুদুল হাসান M
6 ৬৩- রানীনগর CPI(M) জামাল হোসেন M
7 ৬৫- নবগ্রাম (SC) CPI(M) পূর্ণিমা দাস F
8 ৭৬- জলঙ্গি CPI(M) ইউনুস আলী সরকার M
9 ৮৩- কৃষ্ণনগর উত্তর CPI(M) অদ্বৈত বিশ্বাস M
10 ৮৮- কৃষ্ণগঞ্জ (SC) CPI(M) অর্চনা বিশ্বাস F
11 ৯২- কল্যাণী (SC) CPI(M) সবুজ দাস M
12 ১২৪- বসিরহাট দক্ষিণ CPI(M) আইনুল আরেফিন (রাজু আহমেদ) M
13 ১২৯- কুলতলি (SC) CPI(M) রামশঙ্কর হালদার M
14 ১৩৬- জয়নগর (SC) CPI(M) অপূর্ব প্রামাণিক M
15 ১৪০- বারুইপুর পশ্চিম CPI(M) লাহেক আলী M
16 ১৪৩- ডায়মন্ড হারবার CPI(M) সমরেন্দ্রনাথ নাইয়া M
17 ১৫২- টালিগঞ্জ CPI(M) প্রফেসর পার্থ প্রতিম বিশ্বাস M
18 ১৫৭- মেটিয়াবুরুজ CPI(M) অ্যাডভোকেট মনিরুল ইসলাম M
19 ১৫৯- ভবানীপুর CPI(M) অ্যাডভোকেট শ্রীজীব বিশ্বাস M
20 ১৬১- বালিগঞ্জ CPI(M) আফরিন বেগম (শিল্পী) F
21 ১৮৭- চাঁপদানি CPI(M) অ্যাডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি M
22 ১৯৫- জাঙ্গিপাড়া CPI(M) সুদীপ্ত সরকার M
23 ১৯৯- পুরশুড়া CPI(M) সন্দীপ কুমার সামন্ত M
24 ২০৪- পাঁশকুড়া পূর্ব CPI(M) ইব্রাহিম আলী M
25 ২০৫- পাঁশকুড়া পশ্চিম CPI(M) নিরঞ্জন সিহি M
26 ২১০- নন্দীগ্রাম CPI শান্তি গিরি M
27 ২১৫- খেজুরি (SC) CPI(M) হিমাংশু দাস M
28 ২২০- নয়াগ্রাম (ST) CPI(M) ডাঃ পুলিন বিহারী বাসকে M
29 ২২১- গোপীবল্লভপুর CPI বিকাশ ষড়ঙ্গী M
30 ২৬৩- মন্তেশ্বর CPI(M) অনুপম ঘোষ M
31 ২৮১- আসানসোল উত্তর CPI অখিলেশ কুমার সিং M
32 ২৯৪- মুরারই CPI(M) মোঃ আলী রেজা মন্ডল M


Post A Comment:
0 comments so far,add yours