আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নামখানার চন্দন পিড়ির যুবক। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার উকিলের বাজার সংলগ্ন কালীবাঁধ এলাকায়। লরি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৩ জন। 


এই দুর্ঘটনায় মেশিন ভ্যানের চালকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গেছে। আহত যুবকের নাম ভুবনেশ্বর পাত্র (৩৫), তাঁর বাড়ি নামখানার চন্দনপিঁড়ি এলাকায়। 
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল এগারোটা নাগাদ একটি দ্রুতগামী লরি কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই মেশিন ভ্যানের সঙ্গে কালীবাঁধের কাছে লরিটির মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মেশিন ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ওই ভ্যানের চালক নামখানার চন্দনপিড়ির বাসিন্দা বছর ৩৫ এর ভুবনেশ্বর পাত্রের একটি হাত ঘটনাস্থলেই কেটে বাদ পড়ে যায়। ভ্যানে থাকা আরও দুজন যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। রক্তাত্ব অবস্থায় ভুবনেশ্বরকে উদ্ধার করে প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।ঘটনার পরেই ঘাতক লরিটিকে আটক করেছে কাকদ্বীপ থানার পুলিশ। তবে লরির চালক লরি ফেলে পালিয়ে যায়। চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours