এবারের ভোট যুদ্ধে 'বাংলা অস্মিতা'কে আবারও হাতিয়ার করতে চলেছে তৃণমূল। বিগতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা নিয়ে বারবার সরব হয়েছেন। ভিনরাজ্যে কীভাবে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, সেই সব অভিযোগ তুলে এনেছেন। ধর্মতলায় মঞ্চ তৈরি করে প্রতিবাদ করেছেন। কেন্দ্রকে বাংলা-বিরোধী তকমা দিয়ে সুর চড়িয়েছেন। এবার কার্যত রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণা করতে চলেছে তৃণমূল।


তৃণমূলের ইস্তেহার চূড়ান্ত, স্লোগানে এবার 'মেয়ে' নয় 'মা', কোন কোন ক্ষেত্রে জোর

লক্ষ্মীর ভাণ্ডারের পর যুব সাথী, সাধারণ মানুষের কাছে নগদ টাকা পৌঁছে দেওয়ার একাধিক স্কিম তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬-এর নির্বাচনের ঠিক আগে একাধিক ক্ষেত্রে ভাতার পরিমাণও বাড়িয়েছে রাজ্য। এবার ইস্তেহারে নতুন প্রতিশ্রুতির পালা। চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে, তৃণমূলের কী কী ভাবনা আছে, তা শীঘ্রই সামনে আনবে ঘাসফুল শিবির। সূত্রের খবর, চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূলের ইস্তেহার। শুক্রবার অথবা শনিবারের মধ্যেই সেটি প্রকাশ হবে বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, তৃণমূলের ইস্তেহারে আরও বেশি করে সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর শাসক দলের। নতুন কোনও স্কিমের কথা বলা হয় কি না, সেদিকেও নজর থাকবে।


মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন
একইসঙ্গে এবারের ভোট যুদ্ধে ‘বাংলা অস্মিতা’কে আবারও হাতিয়ার করতে চলেছে তৃণমূল। বিগতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা নিয়ে বারবার সরব হয়েছেন। ভিনরাজ্যে কীভাবে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, সেই সব অভিযোগ তুলে এনেছেন। ধর্মতলায় মঞ্চ তৈরি করে প্রতিবাদ করেছেন। কেন্দ্রকে বাংলা-বিরোধী তকমা দিয়ে সুর চড়িয়েছেন। এবার কার্যত রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণা করতে চলেছে তৃণমূল।

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট-যুদ্ধের স্লোগান ছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’ সাধারণ মানুষের জন্য কী প্রতিশ্রুতি থাকে, সেটাই এখন দেখার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours