উন্নয়নের জোয়ারে আস্থা: সাগরদ্বীপে ফের বঙ্কিমচন্দ্র হাজরাকেই চাইছে বাসিন্দারা


আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ। তবে এলাকার রাজনৈতিক সমীকরণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সুর অত্যন্ত স্পষ্ট। সাগরের সাধারণ মানুষের মতে, গত কয়েক বছরে দ্বীপের ভোল বদলে দিয়েছে বর্তমান সরকার।
এলাকার বাসিন্দারা জানান, উন্নত রাস্তাঘাট, ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার মতো মৌলিক চাহিদাগুলো এখন হাতের মুঠোয়। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তাঁরা আবারও তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় দেখতে আগ্রহী। বিশেষ করে ভূমিপুত্র তথা বর্তমান বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার স্বচ্ছ ভাবমূর্তি ও মানুষের পাশে থাকার মানসিকতা তাঁদের মুগ্ধ করেছে।

স্থানীয় এক বাসিন্দার কথায়, "সাগরের উন্নয়ন মানেই বঙ্কিম বাবু। আমরা তাঁকেই ফের বিধায়ক হিসেবে দেখতে চাই।" সব মিলিয়ে, ভোটের আগে উন্নয়নের তাসেই ফের বাজিমাত করতে মরিয়া ঘাসফুল শিবির।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours