Articles by "tollywood news"
Showing posts with label tollywood news. Show all posts

 ইতিমধ্যেই লগ্নজিতা চক্রবর্তী হেনস্থার ঘটনায় সরব হয়েছে নানা মহল। একদিকে যেমন উদ্বিগ্ন শিল্পীরা, তেমনই উদ্বিগ্ন রাজনীতির কারবারিরা। বাংলার 'সামাজিক পটভূমি' এমন ঘটনাকে কার্যত নজিরবিহীন এবং অনাকাঙ্খিত বলেই মনে করছেন অনেকে। ঠিক কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে?

বিরূপ চিন্তাধারার সামনে মাথা নোয়ানো নয়, যে গান নিয়ে এত বিতর্ক, নিজের সর্বশেষ শোয়ে সেই গানকেই ‘সেকুলার’ (পড়ুন ধর্মনিরপেক্ষ) বলে উল্লেখ করে গাইলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। বললেন, ‘এবার একটা সেকুলার গান…’। তারপরই তাঁর গলায় শোনা গেল ‘জাগো মা…’।

ইতিমধ্যেই লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় সরব হয়েছে নানা মহল। একদিকে যেমন উদ্বিগ্ন শিল্পীরা, তেমনই উদ্বিগ্ন রাজনীতির কারবারিরাও। বাংলার ‘সামাজিক পটভূমি’তে এমন ঘটনাকে কার্যত নজিরবিহীন এবং অনাকাঙ্খিত বলেই মনে করছেন অনেকে। ঠিক কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে?


ঘটনা গত শনিবারের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা। উৎসবের মরসুমে তাঁর গান শুনতে ঠাসা ভিড়। একের পর এক গান ধরছিলেন তিনি। জনতার মধ্য়েও তৈরি হয়েছিল উন্মাদনা। তবে সবটাই যেন থিতিয়ে একটা ঘটনাকে ঘিরে। টিভি৯ বাংলাকে লগ্নজিতা জানিয়েছিলেন, ‘আমার লিস্টের সপ্তম গানটা গাওয়া হয়ে গিয়েছিল। অষ্টম গান ধরার আগে অন্য়ান্য শিল্পীদের মতোই দর্শকদের সঙ্গে কথা বলছিলাম।’

এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, লগ্নজিতার ওই সপ্তম গানটি ছিল দুর্গাপুজোয় মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’। সেটি গাওয়ার পরই অষ্টম গানটি গাইতে যাচ্ছিলেন তিনি। তখনই দর্শকদের মধ্যে থেকে এক ব্য়ক্তি চিল চিৎকার করে ওঠেন। তাঁর নাম মেহবুব মল্লিক। লগ্নজিতার কথায়, ‘উনি মারমুখী হয়ে স্টেজের দিকে ছুটে আসছিলেন। একেবারে আমার কাছ পর্যন্ত চলে এসেছিলেন। আমি কিছু ঠাওর করার আগেই উপস্থিত দর্শক ও অনুষ্ঠানের উদ্যোক্তারা ওনাকে ধরে-বেঁধে সরিয়ে নিয়ে যান।’ গায়িকার অভিযোগ, ‘সেই সময়ই ওই ব্যক্তি চিৎকার করে বলেন, এবার সেকুলার গা!’

সোমবার একটি অনুষ্ঠানে গিয়ে সেই ‘জাগো মা’ গানকেই ‘সেকুলার’ বলে উল্লেখ করে গাইলেন লগ্নজিতা। পুলিশি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মেহবুব মল্লিক পেশায় ব্যবসায়ী, স্কুলমালিক। আপাতত তাঁকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য়, এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকও। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। অভিযোগ নিতে টালবাহানা ও তদন্তে গাফিলতির অভিযোগে আপাতত স্ক্যানারে পড়ে গিয়েছেন এই পুলিশকর্তা।

কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তাঁর বুকে। অভিনেত্রী যতটা সুন্দরী, ততটাই দক্ষতার সঙ্গে অভিনয় করে মন জয় করলেও সংসার মনের মতো হয়নি তাঁর। ১৯৬০ সালে গায়ক কিশোর কুমারের গলায় মালা গিয়েছিলেন পর্দার ‘আনারকলি’।
দিলীপের প্রেমে বুঁদ মধুবালা, অভিমান দেখাতে গিয়ে এ কী করে বসেন নায়িকা?


কেরিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। হাজার-হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। যদিও সারাটা জীবন প্রেম খুঁজেই কেটেছে তাঁর। বরাবরই তিনি একাকিত্বে ভুগতেন। কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তাঁর বুকে। অভিনেত্রী যতটা সুন্দরী, ততটাই দক্ষতার সঙ্গে অভিনয় করে মন জয় করলেও সংসার মনের মতো হয়নি তাঁর। ১৯৬০ সালে গায়ক কিশোর কুমারের গলায় মালা গিয়েছিলেন পর্দার ‘আনারকলি’। যদিও সেই বিয়ে নাকি মন থেকে করেননি মধুবালা। তাঁর বোন এক সাক্ষাৎকারে সেই রহস্য খোলসা করেছিলেন।

রাগের বশে কিশোর কুমারকে নাকি বিয়ে করেছিলেন তিনি। মধুবালার বোনের কথায়, “মধুবালা কিশোর কুমারকে বিয়ে করেন খানিকটা জেদের কারণে ও কিছুটা দিলীপ কুমারের ওপর রাগের কারণে।” এখানেই শেষ নয়, তিনি আরও জানান, মধুবালা নাকি সর্বক্ষণ কাঁদতেন। কষ্ট পেতেন। ‘মুগল-ই-আজম’ ছবিতে একটি সংলাপ ছিল, ‘কাঁটো কো মুরছানে কা কোয়াফ নেহি’। অর্থাৎ কাঁটা শুকিয়ে যাওয়ার ভয় পায় না, এই সংলাপ বলার সময় তিনি নাকি সত্যি কারের কেঁদে ফেলেছিলেন।



জেলবন্দি শাহজাহানের সব কিছু দেখাশোনা করে আলিম: সূত্র
হুমায়ুনের সঙ্গে সেদিন এই দু'জন কারা ছিলেন?
১৯৬০ সাল থেকে ১৯৬৯ সাল, তিনি অসুস্থতার কারণে ছিলেন শয্যাশায়ী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন “আমি ভীষণ আবেগঘন। আমি আমার জীবনটাকে সব সময় মন থেকেই চালনা করেছি।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “ঠিক সেই কারণেই আমি প্রয়োজনের থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি খুব আঘাত পেয়েছি। কোরান, বাইবেল বলে, তুমি ভাল করলে, তোমার সঙ্গে ভাল হবে। কিন্তু আমার সঙ্গে এটা হয়নি।” এক সাক্ষাৎকারে দিলীপ কুমার জানিয়েছিলেন, তিনি মধুবালার বলা শেষ কথা কোনওদিন ভুলবেন না। একটা দরকারে তিনি মধুবালার সঙ্গে দেখা করেছিলেন। তখন মধুবালা তাঁকে অনুরোধ করেছিলেন, “আমি যদি সুস্থ হয়ে যাই, তুমি আমার সঙ্গে আরেকটা ছবি করবে?”


মল্লিক বাড়ির দুর্গাপুজোয় তো দেবী দর্শনের সঙ্গে সঙ্গে কোয়েল দর্শনের জন্যও ভিড় জমে। কিন্তু টলিউডের সুপারহিট নায়িকা এতটাই মাটির মানুষ যে, নিজের ছবি একবার মুক্তি পেলে, দ্বিতীয়বার দেখাটা তাঁর মোটেই পছন্দ নয়। আর তার নেপথ্যে রয়েছে একটা কারণও।


কেন নিজের সিনেমা দেখতে চান না কোয়েল?
আকাশ মিশ্র


অনুরাগীরা তাঁকে টলিকুইন বলেই সম্বোধন করেন। আর তা শুনলেই ভীষণ লজ্জা পান। সদা হাসিমুখে থাকা টলিউড নায়িকা কোয়েল মল্লিক ঠিক এমনই। ফিল্মি পার্টিতে এসে ছোট থেকে বড় সবার সঙ্গে মিশে যান এক মিনিটে। অনুরাগীদের সঙ্গে দেখা গেল, ভক্তদের নানা আবদার মেটাতে একেবারে বিরক্ত হন না তিনি। মল্লিক বাড়ির দুর্গাপুজোয় তো দেবী দর্শনের সঙ্গে সঙ্গে কোয়েল দর্শনের জন্যও ভিড় জমে। কিন্তু টলিউডের সুপারহিট নায়িকা এতটাই মাটির মানুষ যে, নিজের ছবি একবার মুক্তি পেলে, দ্বিতীয়বার দেখাটা তাঁর মোটেই পছন্দ নয়। আর তার নেপথ্যে রয়েছে একটা কারণও। জানেন কী?

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ছবি ‘স্বার্থপর’। ইতিমধ্যেই এই ছবি প্রশংসা পাচ্ছে নানা মহলে। সিনেপ্রেমীদের সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে প্রশংসায় বুঁদ ইন্ডাস্ট্রির লোকজনও। রাজ চক্রবর্তী থেকে কৌশিক গঙ্গোপাধ্য়ায়, দেব, জিৎ, নুসরত প্রায় সবাই স্বার্থপর ছবির প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কোয়েলকে। সোশাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আপ্লুত কোয়েল মল্লিকও।



ব্যাঙ্কের নিয়মে বিরাট বদল, ১ নভেম্বর থেকে অ্যাকাউন্টে করতে হবে এই কাজ...
লাদেনের বুদ্ধিতে বোকা হয়ে গিয়েছিল CIA-ও! ৯/১১ হামলার পর কীভাবে পালিয়েছিল, এতদিন বাদে সত্যি সামনে এল...
বেশ কয়েকমাস আগে এক পডকাস্টে এসে নিজের অভিনীত সিনেমা নিয়ে কথা বলেছিলেন কোয়েল। আর সেখানেই বলেছিলেন, কেন তিনি নিজের অভিনীত ছবি দেখতে চান না।

কোয়েল বলেছিলেন, ”নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই আমার কেমন একটা মনে হয়। অনেকেই আছেন, যাঁরা নিজের অভিনীত ছবি বার বার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়। ”

এই পডকাস্টে কোয়েল আরও বলেন, ”আসলে নিজের ছবি বার বার দেখলে আমার মধ্য়ে আত্মসমালোচনা চলতে থাকে। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।”

তথ্যসূত্র- শর্মিলা শো-হাউজ



 বলেছিলেন মজা পেয়েছেন, কেউ আবার বলেছিলেন আর্টিস্টরা পলিটিক্যাল স্ট্যান্ড নিক। আর এবার ওসব ভুলে, ‘হুলি গান ইজ়ম’-এর নতুন পুজোর গানকে হুলিয়ে প্রশংসায় করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ!
অনির্বাণের পাশে কুণাল, হুলিগানদের 'হুলিয়ে' প্রশংসা
আকাশ মিশ্র

প্রথম গানে সোজাসুজি রাজনীতি, আর দ্বিতীয়তে সোশাল মিডিয়া! কিন্তু দ্বিতীয় গানেও অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর ‘হুলি গান ইজ়ম’ টিম বুঝিয়ে দিল, তাঁদের পুজোর গানে দুগ্গা থাকলেও , তাঁরা বাংলার রাজনীতি থেকে সরছেন না! প্রথম গানে সরাসরি রাজনীতির ময়দানের তিন ঘোষকে টানলেন, তীর্যক মন্তব্য করে রীতিমতো বোমা ফাটিয়ে ছিলেন অনির্বাণ। আর এবারটি গানের কথায় বিঁধলেন সোশাল মিডিয়ায় ‘টরে টক্কা’ চালানো নায়ক, নেতাদের। দ্বিতীয় গানেও বিতর্ক, বাংলায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে জুড়েছিলেন অনির্বাণ। সেই গান শুনে কেউ বলেছিলেন মজা পেয়েছেন, কেউ আবার বলেছিলেন ‘আর্টিস্টরা পলিটিক্যাল স্ট্যান্ড’ নিক। আর এবার ওভাবে ঘুরিয়ে নাক না ধরে, ‘হুলি গান ইজ়ম’-এর নতুন পুজোর গানকে সরাসরি ‘হুলিয়ে’ প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ!


ব্যাপারটা একটু বিশদে বলা যাক। অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর ‘হুলি গান ইজ়ম’ টিমের প্রথম গানের কথায় রাজনীতির ময়দানের ‘তিন ঘোষ’ (কুণাল ঘোষ, শতরূপ ঘোষ এবং দিলীপ ঘোষ)কে টেনে আনায়, হইচই পড়ে গিয়েছিল রাজনৈতিক পাড়ায়। অনেকেই মনে করেছিলেন তিন ঘোষকে শব্দের অ্যাটাক করে হয়তো মুশকিলে পড়বেন অনির্বাণ। হয়তো ‘তিন ঘোষ’, অনির্বাণকে পাল্টা দেবেন। কিন্তু ঘটেছিল উল্টোটাই। অনির্বাণের সেই গানকে ‘তীর্যক’ বলেও, কুণাল ঘোষ স্পষ্ট বলেছিলেন, আমার মজা লেগেছে, ভাল লেগেছে। গানের ধরন, উপস্থাপনাও উপভোগ করলাম। কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভাল থেকো অনির্বাণ।”



প্রথম গানের মতো ‘হুলি গান ইজ়ম’-এর দ্বিতীয় গানও এই মূহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল। এই নতুন গানে সোজাসুজি কারও নাম না নিলেও, সোশাল মিডিয়ার ট্রোলবাজ, সোশাল মিডিয়ার বিপ্লবকে জবরদস্ত খোঁচা মারলেন অনির্বাণ। আর এই খোঁচাকেই মন খুলে সাধুবাদ জানালেন কুণাল ঘোষ।

 

 

 

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট-
Kunal (1)

অনির্বাণ ও ‘হুলি গান ইজ়ম’এর নতুন এই গান শুনে আপ্লুত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ফেসবুকেও অনির্বাণদের ঢালাও প্রশংসা করলেন তিনি। ‘হুলি গান ইজ়ম’-এর পূজার গান থেকেই লাইন তুলে, ‘হুলিয়ে’ প্রশংসা করলেন কুণাল। তিনি লিখলেন, “গান বাজনা ছাড় চল ফেসবুকটাই করি ওটা দিয়েই সমাজ ভাঙি ওটা দিয়েই গড়ি পার পাবে না কেউ হোক যতই বুকের পাটা ভাই আমরা হব বিপ্লবী আর সবাই চটিচাটা! অনির্বাণদের হুলি গান ইজম -এর নতুন গানের অংশ। যাদের জীবন শুধুই ফেসবুকময়, ফেসবুকেতেই হিরো, ফেসবুকেতেই জিরো, বাতেলা ছাড়া আর কী কী কাজে থাকে কেউ জানে না; চাকরিবাকরি, লেখা, শ্রম, সামাজিক কর্মসূচি, নিদেনপক্ষে পাড়ার ক্লাব, কোথাও দায়িত্বপালনের খবর নেই; তাদের জন্য লাইনগুলো ভারি সুন্দর।”

তবে শুধু পোস্ট করেই ক্ষান্ত দেননি কুণাল। বরং ভিডিয়ো আপলোড করে ঢালাও প্রশংসাও করেছেন। সঙ্গে কুণাল বুঝিয়ে দিলেন, অনির্বাণ ও টিম কাদের জন্য এই গান লিখেছেন।

কী বললেন কুণাল?

আমরা সবাই ফেসবুক করি। আমরা লিখি, অফিসের ফেসবুক, অফিসের পেজ, খবর লিখি তার জন্য ফেসবুক, পুজো সংখ্য়াতে লেখা, তার জন্য ফেসবুক, কোনও অনুষ্ঠানে গেলাম তার তা নিয়ে পোস্ট ফেসবুকে। যেকোনও অ্যাক্টিভিটি শেয়ারের জন্য ফেসবুক। তবে কুণালের মতে, অনেকেই ফেসবুক করেন আমাদের এই অ্যাক্টিভিটিতে চোখে আঙুল দাদা সেজে! কুণালের কথায়, ফেসবুকে কিছু লোকেরা কোনও সৃষ্টিশীলতার মধ্যে থাকেন না। শুধুই ফেসবুক জুড়ে বাতেলা। আমরা কী করছি, তা নিয়ে বাতেলা। শুধুই কমেন্টে ঢুকে নানা মন্তব্য। বিশেষ করে, আমাদের মুখ বেচে করে খাচ্ছেন। কুণাল মনে করেন, অনির্বাণ এই চোখে আঙুল দাদাদেরই বিঁধেছেন।

কুণাল ঘোষের ভিডিয়ো–


তবে প্রশংসা করলেও, কুণাল গানের লাইনে চটি চাটা শব্দ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ভিডিয়োতে তিনি বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল নেত্রী, যিনি একেবারে তৃণমূল স্তর থেকে উঠেছেন। আজও হাওয়াই চটি পরেন। যাঁরা তাঁর অনুগামী তাঁদেরকে চটি চাটা বলে অপমান করতে নেই। কেননা, আপনার অফিসে,আপনার ব্যবসায়, আপনার কাজের জায়গায় কী করেন বসের সঙ্গে?”


 বাংলার কোনও প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখা যাচ্ছে না। কোনও এক 'অলিখিত' কারণেই বাংলায় নেই 'দ্য বেঙ্গল ফাইলস'। অবশ্য বিজেপির অভিযোগের আঙুল শাসকগোষ্ঠীর দিকেই।


বাংলায় এই প্রথমবার দেখতে পারবেন The Bengal Files, উইকেন্ডেই রয়েছে শো
দ্য বেঙ্গল ফাইলসে গোপাল পাঁঠার চরিত্রে সৌরভ


কলকাতা: এখনও পর্যন্ত কেটে গিয়েছে দিন পাঁচেক। গত ৫ই সেপ্টেম্বর গোটা দেশে মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। কিন্তু দেশজুড়ে এই সিনেমা নানা প্রেক্ষাগৃহে দেখা গেলেও , বাংলার কোনও প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখা যাচ্ছে না। কোনও এক ‘অলিখিত’ কারণেই বাংলায় নেই ‘দ্য বেঙ্গল ফাইলস’। অবশ্য বিজেপির অভিযোগের আঙুল শাসকগোষ্ঠীর দিকেই।




জানা গিয়েছে, আগামী ১৩ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এই প্রথমবার কলকাতায় প্রদর্শনী হবে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ‘খোলা হাওয়া’ নামে একটি এনজিও-র তরফ থেকেই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যার প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই প্রদশর্নী অনুষ্ঠানে প্রবেশ আমন্ত্রণমূলক। অর্থাৎ যাদের কাছেই আমন্ত্রণপত্র থাকবে তারাই সিনেমা দেখতে যেতে পারবেন। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও অভিনেত্রী পল্লবী যোশী।

কোথায় দেখা যাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’?

এনজিও তরফে জানা গিয়েছে, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনেই দেখানো হবে অগ্নিহোত্রীর সিনেমা। বিকাল ৪টা থেকে শুরু হবে শো।

কী বলছে শাসক-বিরোধী?

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, ‘গোটা ভারতের ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে তো মুক্তি পেয়েছে, কিন্তু মানুষ দেখছে না। পরিচালক কান্নাকাটি করছেন। আর পরিচালক কয়েকদিন আগেই বলেছিলেন, অরিন্দম চট্টোপাধ্য়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। পরে আবার সংশোধন করে বলছে চট্টোপাধ্য়ায় নয়, অরিন্দম ঠাকুর। বাঙালির ভাগ্য় ভাল, এরা অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বলেনি।’

কিন্তু প্রদর্শনী আদৌ হবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর কথায়, ‘প্রদর্শনের কথা ঘোষণা হয়েছে। কিন্তু পুলিশ আদৌ প্রদর্শনী করতে দেবে কি না তাতে সন্দেহ রয়েছে। এই রাজ্যে না রয়েছে আইন, না রয়েছে কানুন।’


উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধলে তো কথাই নেই। নিন্দুকরা বলতেন, এই কারণেই নাকি সুচিত্রার মুখশ্রী চুইয়ে পড়ত দম্ভ। অহংকারে তাঁর নাকি পা মাটিতেই পড়ত না। তবে সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ।
তোমাকে কিছুতেই নায়িকা হতে দেব না! সুচিত্রাকে কেন হুমকি দিয়েছিলেন খ্যাতনামা পরিচালক?



তিনি মহানায়িকা। একসময় তাঁর হাতের মুঠোয় থাকত বক্স অফিস। আর উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধলে তো কথাই নেই। নিন্দুকরা বলতেন, এই কারণেই নাকি সুচিত্রার মুখশ্রী চুইয়ে পড়ত দম্ভ। অহংকারে তাঁর নাকি পা মাটিতেই পড়ত না। তবে সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ। সেই সুচিত্রাকেই একবার পড়তে হয়েছিল হুমকির মুখে। এক নামকরা পরিচালক মহানায়িকাকে হুমকি দিয়েছিলেন। পরিচালক সুচিত্রাকে মুখে উপর বলেছিলেন, দেখি তুমি কীভাবে নায়িকা হও! এই ঘটনা একেবারে সুচিত্রার কেরিয়ারের শুরুর দিকে।



তা হঠাৎ এমন কেন বলেছিলেন পরিচালক?



সেই সময় এক গসিপ ম্যাগাজিনে প্রকাশিত এই গল্প। সবটা বললেও, পরিচালকের নাম থাকে গোপনেই। ম্যাগাজিনে প্রকাশিত সেই খবর অনুযায়ী, পরিচালক একদিন হঠাৎ সুচিত্রাকে বিয়ের প্রস্তাব দেন। সুচিত্রা তৎক্ষণাৎ সেই প্রস্তাব নাকচ করেন। তারপরই নাকি রেগেমেগে পরিচালক বলেন, দেখি তুমি কীভাবে নায়িকা হও। তুমি নায়িকা হলে আমার হাতে ঘাস গজাবে! শোনা যায়, এই ঘটনার বহুদিন পর, যখন সুচিত্রা বাংলা সিনেমার সুপারস্টার নায়িকা, তখন দেখা হয় এই পরিচালকের সঙ্গে। সুচিত্রা নাকি পরিচালককে দেখে ঠাট্টা করে বলেছিলেন, দেখি আপনার হাতের তালু!



নারীশক্তির উদযাপনে 'সান বাংলা'য় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এখন চলছে সিজন


২। দর্শকের পছন্দের শো বলেই ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে আসতে চলেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। আরও বেশি মহিলাদের সুযোগ করে দিতে আরও বড় ভাবে, আরও মজাদার খেলা নিয়ে আসছে এই শো। প্রথম দিনে উপস্থিত থাকবেন নায়িকা কোয়েল মল্লিক।
'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ এসে কার অপারেশনের দায়িত্ব নিলেন কোয়েল?


নারীশক্তির উদযাপনে ‘সান বাংলা’য় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এখন চলছে সিজন ২। দর্শকের পছন্দের শো বলেই ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে আসতে চলেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আরও বেশি মহিলাদের সুযোগ করে দিতে আরও বড় ভাবে, আরও মজাদার খেলা নিয়ে আসছে এই শো। প্রথম দিনে উপস্থিত থাকবেন নায়িকা কোয়েল মল্লিক। কোয়েলের চোখ ধাঁধানো পারফরম্যান্স এবং রাজকীয় উপস্থিতি দিয়ে শুরু হচ্ছে ‘লাখ টাকা লক্ষ্মীলাভ’-এর নতুনভাবে পথ চলা। এই শো-য়ে এসে মানবিকতার দৃষ্টান্ত রেখে গেলেন কোয়েল।

মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলা-র এই উদ্যোগ। মহিলারা এই শো-এ অংশগ্রহণ করেন নিজেদের পায়ের মাটি শক্ত করতে। এমনই একজন মা লক্ষ্মী বুকে আশা নিয়ে এসেছিলেন এই শো-য়ে জিতে সেই টাকা দিয়ে মেয়ের অপারেশন করাবেন। কিন্তু মানুষ ভাবে এক, বিধাতা অন্য কিছু লিখে রাখেন।দুঃখের বিষয় তিনি জিততে পারেননি, এক লাখ টাকা তিনি নিয়ে যেতে পারেননি। মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতেই তাঁর আসা, কিন্তু খেলায় তিনি হেরে যান। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তিনি। কিন্তু কোয়েল পাশে এসে দাঁড়ান এই মহিলার। একজন মায়ের নিজের সন্তানের অপারেশনের টাকা জোগাড় করতে না পারার যে কষ্ট তা অনুভব করেই এগিয়ে আসেন কোয়েল। শো-এর মঞ্চেই কোয়েল ওই মহিলাকে আশ্বাস দিয়ে বলেন ওঁর মেয়ের অপারেশনের যাবতীয় খরচের দায়িত্ব কোয়েল নেবেন। কোয়েলের এই মানবিকতায় মুগ্ধ সবাই। কোয়েলের কথায়, “এই শো অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না,তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না। সব রাউন্ডেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে সবার। এছাড়া লক্ষ্মী ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মেয়েদের স্বপ্নপূরণের জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না।”




 নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর।

অঙ্কুশকে ইডি তলব! কোন মামলায় নাম জড়াল টলিউড অভিনেতার?

টলিউডের হ্য়ান্ডসাম হাঙ্ক নায়ক ও প্রযোজক অঙ্কুশ হাজরাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডিরেক্টর, ইডি)। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার জন্যই নাকি ইডির সময় পেয়েছেন অভিনেতা। টিভি ৯ বাংলার তরফ থেকে অঙ্কুশকে ফোন করা হলে, এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বেশ কয়েকমাস ধরেই দেশের নানা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা, প্রযোজকদের সমন পাঠাচ্ছে ইডি। তালিকায় রয়েছেন রানা ডগ্গুবতি, কপিল শর্মা, বিজয় দেবেরাকোন্ডার মতো তারকাদের। সেই তালিকাতেই কি নাম উঠল টলিউড অভিনেতার অঙ্কুশের?

জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর।

এই মুহূর্তে পুজো রিলিজ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অঙ্কুশ। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। যেখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। এর পাশাপাশি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে এতদিন দেখা মিলছিল অভিনেতার।



পুজোর আগে মাথায় হাত চা শ্রমিকদের, সকালে কাজে এসে দেখলেন...
পুজোর আগে মাথায় হাত চা শ্রমিকদের, সকালে কাজে এসে দেখলেন...
জাপানে বুলেট ট্রেনে চড়লেন মোদী, সেনদাইতে পেলেন উষ্ণ অভ্যর্থনা
জাপানে বুলেট ট্রেনে চড়লেন মোদী, সেনদাইতে পেলেন উষ্ণ অভ্যর্থনা
বেতন কাটা গেল চাকরিহারা আন্দোলনকারী সুমনের, আন্দোলন থেকে পিছু হটবেন?
বেতন কাটা গেল চাকরিহারা আন্দোলনকারী সুমনের, আন্দোলন থেকে পিছু হটবেন?
কলকাতায় রেকর্ড দাম বাড়ল সোনার, সাধ্যের বাইরে চলে যাচ্ছে রুপোও?
কলকাতায় রেকর্ড দাম বাড়ল সোনার, সাধ্যের বাইরে চলে যাচ্ছে রুপোও?

ঝুরি আলুভাজার সিক্রেট টিপস, এভাবে বানালে ৭ দিন অবধি থাকবে মুচমুচে
ঝুরি আলুভাজার সিক্রেট টিপস, এভাবে বানালে ৭ দিন অবধি থাকবে মুচমুচে
কিনতে হবে না দোকান থেকে, বাড়িতেই বানান মুচমুচে নিমকি
কিনতে হবে না দোকান থেকে, বাড়িতেই বানান মুচমুচে নিমকি
পাতিলেবুতে রস বেশি নাকি কম? রইল সহজে বোঝার উপায়
পাতিলেবুতে রস বেশি নাকি কম? রইল সহজে বোঝার উপায়
ভাজার কয়েকঘণ্টা পরও বেগুনি থাকবে মুচমুচে, জানুন উপায়
ভাজার কয়েকঘণ্টা পরও বেগুনি থাকবে মুচমুচে, জানুন উপায়
বাড়িতে ড্রিম ক্যাচার আছে? ঠিক জায়গায় না রাখলে জীবনে ঘনিয়ে আসবে মহাবিপদ!
বাড়িতে ড্রিম ক্যাচার আছে? ঠিক জায়গায় না রাখলে জীবনে ঘনিয়ে আসবে মহাবিপদ!
গাড়িতে ঠাকুরের মূর্তি রাখা শুভ না অশুভ, বাস্তুশাস্ত্র বলছে...
গাড়িতে ঠাকুরের মূর্তি রাখা শুভ না অশুভ, বাস্তুশাস্ত্র বলছে...
সর্বশেষ সংবাদ

অঙ্কুশকে ইডি তলব! কোন মামলায় নাম জড়াল টলিউড অভিনেতার?
অঙ্কুশকে ইডি তলব! কোন মামলায় নাম জড়াল টলিউড অভিনেতার?
রিয়াসিতে ৭ জন, রামবানে ৪ জনের মৃত্যু, মেঘভাঙা বৃষ্টিতে তছনছ উপত্যকা
রিয়াসিতে ৭ জন, রামবানে ৪ জনের মৃত্যু, মেঘভাঙা বৃষ্টিতে তছনছ উপত্যকা
পুজোর আগে মাথায় হাত চা শ্রমিকদের, সকালে কাজে এসে দেখলেন...
পুজোর আগে মাথায় হাত চা শ্রমিকদের, সকালে কাজে এসে দেখলেন...
জাপানে বুলেট ট্রেনে চড়লেন মোদী, সেনদাইতে পেলেন উষ্ণ অভ্যর্থনা
জাপানে বুলেট ট্রেনে চড়লেন মোদী, সেনদাইতে পেলেন উষ্ণ অভ্যর্থনা
বেতন কাটা গেল চাকরিহারা আন্দোলনকারী সুমনের, আন্দোলন থেকে পিছু হটবেন?
বেতন কাটা গেল চাকরিহারা আন্দোলনকারী সুমনের, আন্দোলন থেকে পিছু হটবেন?
ভিডিয়ো
View more
এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতের মুঠোয় আসবে চার চাকার গাড়ি! কীভাবে?
এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতের মুঠোয় আসবে চার চাকার গাড়ি! কীভাবে?
কীভাবে 'গাজার মুখ' হয়ে উঠলেন সাজা হামাদ?
কীভাবে 'গাজার মুখ' হয়ে উঠলেন সাজা হামাদ?
কতটা নিরাপদে ফিরবে ব্যোমযাত্রী? গগনযান মিশনের পথে আর‌ও একধাপ ইসরোর
কতটা নিরাপদে ফিরবে ব্যোমযাত্রী? গগনযান মিশনের পথে আর‌ও একধাপ ইসরোর
বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম! দাম শুনলে মাথায় পড়বে হাত
বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম! দাম শুনলে মাথায় পড়বে হাত
আমেরিকায় বিক্রি হবে Made in India iPhone
আমেরিকায় বিক্রি হবে Made in India iPhone
ট্রেনে লাগেজ বহনে নতুন নিয়ম, প্লেন যাত্রার মতোই চালু হচ্ছে ব্যবস্থা
ট্রেনে লাগেজ বহনে নতুন নিয়ম, প্লেন যাত্রার মতোই চালু হচ্ছে ব্যবস্থা
ইউক্রেনের আকাশে মহাকাশযুদ্ধের নতুন অধ্যায় শুরু রাশিয়ার
ইউক্রেনের আকাশে মহাকাশযুদ্ধের নতুন অধ্যায় শুরু রাশিয়ার
আকস্মিক তিব্বত সফরে গিয়ে 'বড় খেলা' ছকে দিলেন জিনপিং!
আকস্মিক তিব্বত সফরে গিয়ে 'বড় খেলা' ছকে দিলেন জিনপিং!
বিনিয়োগ ৬০০ কোটি ডলার, অন্ধ্রতে গড়ে উঠছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্ট
বিনিয়োগ ৬০০ কোটি ডলার, অন্ধ্রতে গড়ে উঠছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্ট
'বাকিটা জেলেনস্কির সঙ্গে কথা বলে নিন', পুতিনকে ফোন করে বললেন ট্রাম্প
'বাকিটা জেলেনস্কির সঙ্গে কথা বলে নিন', পুতিনকে ফোন করে বললেন ট্রাম্প



জন্মদিন মানে আর একটা বছর পেরিয়ে গেল। আর একটু বৃদ্ধ হলাম। এই দিনটা আনন্দের তো বটেই। আমি পরিবারের মানুষদের সঙ্গেই থাকতে পছন্দ করি। আগাগোড়াই তাই করেছি। এবারও তাই করব। যদি কাজ থাকে, তা হলে সেভাবেই সময় কাটাতে বেশি পছন্দ করি। মায়ের হাতের পায়েস নাকি প্রেমিকার সঙ্গে ডেট? মায়ের হাতের পায়েস। 


মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসি। সেটা সারা বছরের জন্যই। পোস্তবাটা-ভাত, ডিমসেদ্ধ আমার সবচেয়ে পছন্দের খাবার।
মায়ের হাতের পায়েস নাকি ডেট? জন্মদিনে জীতুর মন পড়ার পালা


কেমন জন্মদিন সেরা মনে হয়? মায়ের হাতের পায়েস, প্রেমিকার সঙ্গে ডেট, আর কী কী?

জীতু: জন্মদিন মানে আর একটা বছর পেরিয়ে গেল। আর একটু বৃদ্ধ হলাম। এই দিনটা আনন্দের তো বটেই। আমি পরিবারের মানুষদের সঙ্গেই থাকতে পছন্দ করি। আগাগোড়াই তাই করেছি। এবারও তাই করব। যদি কাজ থাকে, তা হলে সেভাবেই সময় কাটাতে বেশি পছন্দ করি। মায়ের হাতের পায়েস নাকি প্রেমিকার সঙ্গে ডেট? মায়ের হাতের পায়েস। মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসি। সেটা সারা বছরের জন্যই। পোস্তবাটা-ভাত, ডিমসেদ্ধ আমার সবচেয়ে পছন্দের খাবার।




জীতু: শুধু এই বছর কেন, বিশ্বাস করি প্রতিটা দিনই আমার ভালো যায়। আমি পজিটিভ, অপটিমিসটিক একজন মানুষ। কোনও খারাপ ঘটনা ঘটলে সেটাকে অভিজ্ঞতা হিসাবে দেখি। খুব বেশি রাগ বা খারাপলাগা মনে পুষে রাখি না। কারও ক্ষতি করার কথা ভাবি না একেবারে। প্রতিশোধ নেওয়ার কথা ভাবি না। বাবা-মা একটা শিক্ষা দিয়েছেন। ক্ষমা করা একটা মহত্‍ গুণ। কারও যদি ভুল হয়, তাঁকে ক্ষমা করতে পারি। আমার যদি কোনও ভুল হয়, ক্ষমা চাইতে পারি। তাই প্রতিটা দিনই আমার জন্য ভালো।

প্রচুর প্রেমের প্রস্তাব আসে। সোশ্যাল মিডিয়াতে মহিলারা লিখছেন, ‘ক্রাশ’। আর্য আর জীতু মিশে যাচ্ছে। আপনি প্রেমের প্রস্তাবগুলো নিয়ে কী করছেন?

জীতু: সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রেমের প্রস্তাব পাই। কেউ লিখছেন, কেউ বলছেন, তার জন্য আমি আপ্লুত। ভালোলাগছে, কখনওই বলব না খারাপ লাগছে। এটা আশীর্বাদ। অনেকেই হয়তো চেয়েও এই আশীর্বাদ পান না। আমি এমন আশীর্বাদ চাই এবং পাচ্ছি। যাঁরা এই আশীর্বাদ করছেন, তাঁদের যেন যথাযথ মূল্য দিতে পারি নিজের কাজের মাধ্যমে, এটাই আমার একমাত্র প্রয়াস। আমাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে (অডিয়েন্স স্টার), সেটাও সম্মান ভেবেই গ্রহণ করেছি।

অনেকে বলছেন, জীতুর মতো ছেলে চাই। পর্দার আর্যই বাঁচার ভরসা। তাঁদের কী বলবেন?

জীতু: জীতুর মতো ছেলে চাই বলছেন কি? নাকি বলছেন আর্যর মতো মানুষ চাই? জীতুর মতো ছেলে চাই বলতেই পারেন। সকলের জন্যই বলি, পর্দায় একটা চরিত্রকে দেখে ভালোলাগা তৈরি হয়। একজন মানুষের সঙ্গে থাকতে শুরু করলে কিন্তু খুঁতগুলো সামনে চলে আসে। তখন পছন্দের মানুষটার উপরই বিরক্তি আসে। তাই খুঁতগুলোকে গ্রহণ করতে পারলে তবেই একজন মানুষের সঙ্গে সারা জীবন থাকা যায়। শুধু ভালো জিনিসগুলো নেব আর খুঁতগুলো নেব না, সেভাবে একজন মানুষের সঙ্গে সারাজীবন থাকা সম্ভব নয়। শুধু ভালো নেব, আর খারাপগুলো নেব না, নিজের পার্টনারের খারাপ দিকগুলো শুধু হাইলাইট করব, সেটা কিন্তু ঠিক নয়। তাই আমার মনে হয়, যাঁরা দূর থেকে দেখছেন, আমরা রঙিন দুনিয়ায় থাকি, তাই দেখতে ভালোলাগছে। সত্যি আমার সঙ্গে থাকলে অতটা ভালোলাগবে না। আমি খুব ঘরকুনো, বই নিয়ে থাকি, সময় কম দিই মানুষকে, কথা কম বলি। বরং নিজের সঙ্গে বেশি কথা বলি। তখন খারাপ লাগতে পারে।

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মতবিরোধ মিটে গিয়েছে। এখন কাজের পরিবেশ কেমন? এমন একটা ঘটনা ঘটার পর দু’ জনে এত ভালো পারফর্ম করছেন কী করে? আর্য-অপুর প্রেম দেখে দর্শক আপ্লুত…

জীতু: এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি। উত্তর দেব না।

জন্মদিনে নতুন কী পেতে চান? আর কোনটা পেলেন না ভেবে আফসোস হলো?

জীতু: আমার কোনও আফসোস নেই। আমি যা পেয়েছি, পৃথিবীর বহু সংখ্যক মানুষ তার এক শতাংশ পাননি। তাঁদের দিকে তাকিয়ে মনে করি, প্রকৃতির আমার উপর আশীর্বাদ আছে, নিজেকে ধন্য মনে করি। কৃতজ্ঞতা প্রকাশ করি ঈশ্বরের কাছে। এরপর যদি আমার আফসোস থাকে, তা হলে হয়তো ঈশ্বর আমার প্রতি ক্ষুব্ধ হবেন। নতুন করে চাওয়ার কিছু নেই। ঈশ্বরের কাছে বিশেষ কিছু চাই-ও না। যদি আমি সত্‍ থাকি, নিজের লক্ষ্যে স্থির থাকি, সব কিছু এমনিই হবে বলে বিশ্বাস রাখি।





সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ। সেই সুচিত্রাকেই একবার পড়তে হয়েছিল হুমকির মুখে।

তোমায় নায়িকা হতে দেব না! সুচিত্রাকে হুমকি দিয়েছিলেন খ্যাতনামা পরিচালক, এরপর যা ঘটল তা ইতিহাস


তিনি মহানায়িকা। একসময় তাঁর হাতের মুঠোয় থাকত বক্স অফিস। আর উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধলে তো কথাই নেই। নিন্দুকরা বলতেন, এই কারণেই নাকি সুচিত্রার মুখশ্রী চুইয়ে পড়ত দম্ভ। অহংকারে তাঁর নাকি পা মাটিতেই পড়ত না। তবে সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ। সেই সুচিত্রাকেই একবার পড়তে হয়েছিল হুমকির মুখে। এক নামকরা পরিচালক মহানায়িকাকে হুমকি দিয়েছিলেন। পরিচালক সুচিত্রাকে মুখে উপর বলেছিলেন, দেখি তুমি কীভাবে নায়িকা হও! এই ঘটনা একেবারে সুচিত্রার কেরিয়ারের শুরুর দিকে।

তা হঠাৎ এমন কেন বলেছিলেন পরিচালক?





নুসরত জাহান প্রাক্তন সাংসদ, এই গানের কলি নিয়ে নুসরত এর বক্তব্য, " আমি বিষয়টা ক্রিয়েটিভ ও এস্থেটিক দিক থেকে দেখছি, একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার অসুবিধা নেই "।

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস '- এই গান দেখে নুসরত জাহানকে কী বললেন যশ দাশগুপ্ত? নিজেই জানালেন নুসরত জাহান


‘রক্তবীজ ২’ এর একটি আইটেম সং মুক্তি পেতেই সংবাদের শিরোনামে অভিনেত্রী নুসরত জাহান। গানের কলি শুনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে পারছে বাংলার দর্শক। ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…’ এই কলি এখন প্রায় সবাই সব কথাতেই ব্যবহার করছে, নুসরত জাহান প্রাক্তন সাংসদ, এই গানের কলি নিয়ে নুসরত এর বক্তব্য, ” আমি বিষয়টা ক্রিয়েটিভ ও এস্থেটিক দিক থেকে দেখছি, একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার অসুবিধা নেই “।

এমনিতেই নুসরত জাহান কয়েক মাস ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খবরে রয়েছেন। টলিপাড়ার জোর জল্পনা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত এর সম্পর্কে ভাঙন ধরেছে। এরই মাঝে নুসরতের সঙ্গে সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই মিউজিকাল ডান্স নম্বর মুক্তি পেয়েছে , যশ কী বলেছেন এই গান দেখে? উত্তরে নুসরত জাহান বলেন, ” এই গান মুক্তির পর যশ দেখেছে। এই গান দেখে যশ প্রশংসাই করেছেন। আমি এর আগেও আইটেম ডান্স করেছি, বাংলা দেশেও একটা ছবিতে আইটেম ডান্স করেছি। এই আইটেম ডান্স দর্শকদের পছন্দ হচ্ছে। ”




মহানায়িকাকে যে দুম করে এমনটা করবেন, তা আন্দাজও করতে পারেনি ঋত্বিক। একটু থতমতই খেয়েছিলেন প্রথমে! কিন্তু মহানায়িকার, মহামুড বলে কথা। সেই সময়ে এই ঘটনা ফাঁস হয়েছিল বিভিন্ন বিনোদনমূলক ম্যাগাজিনে।

সবার চোখ এড়িয়ে মেয়ে মুনমুনকে নিয়ে ঋত্বিকের বাড়িতে আচমকা হাজির সুচিত্রা! পরিচালকের কাছে কী আবদার করেছিলেন মহানায়িকা?


সবার চোখের আড়ালে একটা কাণ্ড ঘটিয়ে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। তাও আবার সেই কাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিল পরিচালক ঋত্বিক ঘটকের নাম। মহানায়িকাকে যে দুম করে এমনটা করবেন, তা আন্দাজও করতে পারেনি ঋত্বিক। একটু থতমতই খেয়েছিলেন প্রথমে! কিন্তু মহানায়িকার, মহামুড বলে কথা। সেই সময়ে এই ঘটনা ফাঁস হয়েছিল বিভিন্ন বিনোদনমূলক ম্যাগাজিনে।

মহানায়িকা কোনও পরিচালকের বাড়িতে পৌঁছে ছবির তৈরির করার কথা বলছেন, তা কিন্তু বেশ অবাক করার মতো ঘটনা। তবে ঋত্বিক ঘটনার সঙ্গে এমনই করেছিলেন সুচিত্রা। আচমকা একদিন ঋত্বিকের বাড়িতে পৌঁছে এক আজব আবদার করেছিলেন তিনি।



আসলে সুচিত্রা ঋত্বিকের কাছে গিয়েছিলেন চতুরঙ্গ ছবিটা তৈরি করার আবদার নিয়ে। তিনি চেয়েছিলেন এই ছবির নায়িকা তিনিই হন। তবে কথা এগোলেও, ছবিটা আর তৈরি হয়নি।





 ১৯৬৩ সালের ২৩ মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্য়ায়ের। প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি অগাধ টান ছিল তাঁর। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু অপরূপা ছবি থেকে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়।


প্রয়াত বাংলা ছবিরে জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়স হয়েছিল ৬২। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাঁকে। জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। তাঁর আরেক পরিচয় তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের প্রাক্তন স্বামী।

১৯৬৩ সালের ২৩ মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি অগাধ টান ছিল তাঁর। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু ‘অপরূপা’ ছবি থেকে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন সুপুরুষ জয়। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে সাফল্য এনে দেয়। প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও। এমনকী, টলিপাড়ায় রটে যায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও।


কিন্তু প্রতিবার পরাজয়ই হয়েছে তাঁর সঙ্গী। শেষমেশ, ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। অভিনেতার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউড ও রাজনৈতিক মহলে।

তরুণ মজুমদারকে ছেড়ে কেন একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যা রায়! কী এমন ঘটেছিল?

তালিকায় রয়েছে আরও অনেক। কিন্তু পর্দার বাইরেও তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের অন্তর ছিল ভালোবাসা ঘেরা। আর তাই তো সিনেমার শুটিংয়ের ফাঁকেই প্রিয় পরিচালকে মন দিয়ে বসেন সন্ধ্যা রায়। আর মন দেওয়া নেওয়ার পরই ছাদনাতলায় দুজন

২০২২ সালের জুলাই মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। অন্যদিকে, কয়েকদিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন সন্ধ্যা রায়। বয়স হওয়ায়, নানা সমস্যায় ভুগছেন টলিউডের এই বিখ্যাত অভিনেত্রী। তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের নাম মানেই একঝাঁক ঝকঝকে বাংলা ছবি। ‘পলাতক’, ‘আলোর পিপাসা’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালোবাসা ভালোবাসা’। তালিকায় রয়েছে আরও অনেক। কিন্তু পর্দার বাইরেও তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের অন্তর ছিল ভালোবাসা ঘেরা। আর তাই তো সিনেমার শুটিংয়ের ফাঁকেই প্রিয় পরিচালকে মন দিয়ে বসেন সন্ধ্যা রায়। আর মন দেওয়া নেওয়ার পরই ছাদনাতলায় দুজন। শোনা যায়, তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের বিয়ের আসর ছিল চোখ ধাঁধানো। গোটা টলিউড এসেছিল তরুণ-সন্ধ্যার বিয়েতে। আয়োজনও হয়েছিল এলাহি।

সেই সময়ে বাংলা সিনেমার নামকরা পিআর ছিলেন বাগীশ্বর ঝা। বহু সুপারহিট বাংলা সিনেমার প্রচারের দায়িত্ব সামলেছেন তিনি। উত্তমকুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকাদের প্রিয় পাত্র ছিলেন ঝা। তাঁর প্রচার সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করেছিলেন তরুণ মজুমদার। অত্যন্ত ভাল সম্পর্ক ছিল দু’জনের। বাগীশ্বর ঝা যেমন তরুণ মজুমদারকে ছেলের মতো স্নেহ করতেন, তেমনই তরুণ মজুমদার পিতৃসম মানুষটির কথা ফেলতে পারতেন না। এই বাগীশ্বর ঝাই করেছিলেন সন্ধ্যা ও তরুণ মজুমদারের বিয়ের ঘটকালি।


সেই সময় পরিচালক ও অভিনেত্রীর প্রেম নানা গুঞ্জনে শোনা গেলেও, সেই প্রেমের শুভ পরিণতি বিয়েতে, তা গুঞ্জন পাড়ায় বেশ নতুন। সেদিক থেকে সন্ধ্যা ও তরুণ, উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। এখনও যখন টলিউডের প্রেম নিয়ে চর্চা শুরু হয়, সন্ধ্যা ও তরুণ মজুমদারের প্রসঙ্গ আসবেই।

তবে নিয়তি দেখুন, এত প্রেম, এত ভালোবাসা সত্ত্বেও, দীর্ঘদিন আলাদা ছিলেন তরুণ ও সন্ধ্যা। শোনা যায়, রাতারাতিই নাকি তরুণ মজুমদারের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। তবে কেন আলাদা হয়েছিলেন তা নিয়ে বরাবরই চুপ থেকেছেন দুজনেই। গুঞ্জনে রয়েছে, চুপিচুপি নাকি তাঁরা ডিভোর্সও করেছেন। আবার অনেকে বলেন, বিবাহ বিচ্ছেদ না করেও, তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকে বলেন, তরুণ মজুমদার কাজ পাগল হওয়ার কারণেই নাকি সন্ধ্য়া তাঁকে ছেড়ে আসার কঠোর সিদ্ধান্ত নেন। এমনকী, শোনা যায়, বিয়ের কয়েক বছরের মধ্যেই নাকি সন্ধ্যার উপর থেকে মন উড়ে যায় তরুণের। তরুণের কাছে নাকি কাজই ছিল প্রথম প্রায়োরিটি।  আর সেই কারণেই সন্ধ্য়ার, তরুণের বাড়ি ছেড়ে চলে আসা। গুঞ্জন পাড়ায় রটেছিল , সন্ধ্য়া রায় নাকি খুব কেঁদেছিলেন বাড়ি ছাড়ার পর। তবে এত কিছু রটলেও, এই নিয়ে কখনও মুখ খোলেননি সন্ধ্যা রায়। তরুণ ও তাঁর দাম্পত্যকে সামনেই আনতে চাননি কখনও। আর সেই কারণেই হয়তো সেই সময়ের নানা গসিপ ম্যাগাজিনে নানান রঙিন গল্প।



বিদ্যা জানিয়েছেন, তিনি খুব খুশি। তাঁর খুশির কারণ হল তিনি নিজে, সঞ্জয় দত্ত, সইফ আলি গান অভিনীত 'পরিণীতা' আবার রি-রিলিজ করছে আগামী ২৯ অগস্ট। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে তাঁর ডেবিউ হয়।

অনির্বাণের গানে, লিপ দিলেন বিদ্যা, কোন সুখবর শেয়ার করলেন নায়িকা?


বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে বাঙালি ঘরের মেয়ে হিসেবেই দেখে এসেছে। আর নায়িকা নিজেও বারবার জানিয়েছেন তাঁর সঙ্গে বাংলার যোগ নিবিড়। নিজের অভিনয় কেরিয়ারও শুরু করেছিলেন বাংলা ছবি দিয়ে। এখন আবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন, কারণ সেই বাংলা যোগ। সোমবার তাঁর স্যোশাল মিডিয়ার পাতায় বিদ্যা নিজেই একটি পোস্ট শেয়ার করেন, সেই পোস্ট এখন ভাইরাল। নায়িকার পোস্টে দেখা যাচ্ছে তিনি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ভাইরাল একটি গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে…’ গানের সঙ্গে লিপ দিতে দিতে তাঁর ফ্যানদের একটি খুশির খবর দিলেন।




বিদ্যা জানিয়েছেন, তিনি খুব খুশি। তাঁর খুশির কারণ হল তিনি নিজে, সঞ্জয় দত্ত, সইফ আলি গান অভিনীত ‘পরিণীতা’ আবার রি-রিলিজ করছে আগামী ২৯ অগস্ট। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে তাঁর ডেবিউ হয়। বক্স অফিসে এই ছবি দারুণ সফল। আর এই ছবির মুক্তির সঙ্গে রাতারাতি তারকার তকমা পান বিদ্যা বালন। বাঙালি পরিচালক প্রদীপ সরকার এই ছবিটি পরিচালনা করেন। বিদ্যা বালন নিজেকে মনে প্রানে বাঙালি ভাবেন, তাই একটি ভাইরাল বাংলা গানে লিপ দিয়ে এই সুখবর দিলেন বলি তারকা বিদ্যা বালন।



সেই সময়কার সুপারহিট সিনেমাগুলির মধ্য়ে এটি ছিল শীর্ষ স্থানীয়। তবে এই সিনেমা কিন্তু মোটেই সুপারহিট করার উদ্দেশ্যে নিয়ে বানাননি তিনি। নেপথ্যে ছিল অন্য মতলব।


অভিনয় করেছিলেন মধুবালাও, শুধুমাত্র ট্যাক্স দেবেন না বলেই এই সিনেমা বানিয়েছিলেন কিশোর কুমার

গায়কের পাশাপাশি অভিনেতা হিসাবেও প্রচুর প্রশংসা পেয়েছেন কিশোর কুমার। তবে তিনি যতটা গায়ক, ঠিক ততটাই কি নায়ক? সেই নিয়ে তর্ক-বিতর্ক-আলোচনা রয়েছে। তবে এককালে নিজের এই ‘সিনে-সত্ত্বা’কেই কিশোর কুমার ব্যবহার করেছিলেন আয়কর বাঁচাতে।


ঘটনা ১৯৫৮ সালের। গায়ক কিশোর কুমার ভাবলেন একটি সিনেমা বানাবেন। নাম ‘চালতি কা নাম গাড়ি’। বলা চলে, সেই সময়কার সুপারহিট সিনেমাগুলির মধ্য়ে এটি ছিল শীর্ষ স্থানীয়। তবে এই সিনেমা কিন্তু মোটেই সুপারহিট করার উদ্দেশ্যে নিয়ে বানাননি তিনি। নেপথ্যে ছিল অন্য মতলব।



বিদ্যজনেরা বলেন, কিশোর কুমার নিজের আয়করে ছাড় পেতেই এই সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন। তখন তাঁর পেশাগত জীবন গতি নিয়েছে। অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছে তাঁর নাম। সুতরাং আয়ও বেড়েছে। এবার আয় যখন বেড়েছে আয়কর তো দিতেই হবে। আর কিশোর কুমারের কাঁধে স্বাভাবিক নিয়মেই পড়েছে বিরাট করের বোঝা। যা থেকে খানিক রেহাই পেতেই ফন্দি আঁটেন তিনি।

সিদ্ধান্ত নেন এমন একটা সিনেমা বানাবেন, যা হবে ‘ফ্লপ’। আর সেই ফ্লপ সিনেমাকে দেখিয়ে নিজের আয়কর কমানোর আবেদন জানাবেন তিনি। সেই সূত্র ধরেই শুরু হয় ‘চালতি কা নাম গাড়ি’ সিনেমা তৈরির কাজ। নিজের দুই ভাই অশোক কুমার ও অনুপ কুমারকেও এই ছবিতে কাজ দেন তিনি। রোল পান মধুবালা। অভিনয় করেন খোদ কিশোর কুমারও। অল্প খরচেই তৈরি হয়ে যায় গোটা সিনেমা। কিন্তু দেশের নামী-দামি অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, দর্শক হবে না এও কী হতে পারে?

তেমনটাই হল। ভেস্তে গেল কিশোর কুমারের ‘ফ্লপ-ফন্দি’। আয়কর বাঁচাতে তৈরি করা সিনেমা আয় করল কোটি কোটি টাকা। হয়ে গেল ‘সুপারহিট’। জানা যায়, ৩৫ লক্ষ টাকার বাজেটে তৈরি এই সিনেমা সেই সময় আয় করেছিল আড়াই কোটি টাকা। সম্প্রচার হয়েছিল গোটা বিশ্বজুড়ে। ফলত, কিশোর কুমারের আয়করের পরিমাণ চড়ল। তখন কোনও উপায় না পেয়েই নিজের সিনেমার সত্ত্ব দিয়ে বসলেন নিজের পিএ-কে। শুধুমাত্র সেই আয়কর থেকে একটু রেহাই পেতে।



বস্তুত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই বেহালা পশ্চিম কেন্দ্রীয়টি অভিভাবকহীন হয়ে পড়েছিল। পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এমন অবস্থায় শ্রাবন্তী কি বেহালা পশ্চিম থেকে জোড়া ফুলের প্রার্থী হতে পারেন?


পাকাপাকি ইতিহাসের পাতায় পার্থ? বেহালায় তৃণমূলের বাজি শ্রাবন্তী!
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়


একুশের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। টলিগঞ্জের একাংশ কলাকুশলীদের সঙ্গে আসন ভাগ করেছিলেন তিনিও। এমনকী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনাও গিয়েছিল তাঁর নাম। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। আসন্ন বিধানসভা ভোটে কি এবার তৃণমূলের তরফে টিকিট পাবেন তিনি? হলেও বা কোন কেন্দ্র থেকে লড়বেন এই অভিনেত্রী?


বস্তুত, এর আগে কিন্তু শ্রাবন্তীকে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের মঞ্চে। এমনকী ভোটেও দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে। বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁকে দাঁড় করায় বিজেপি। তবে ভোটে পরাজিত হয়। এরপর দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ে তাঁর। পরবর্তীতে তিনি টুইট করে বিজেপি ছাড়ার ঘোষণা করেন।


সেইখানে দেখা গেল একাংশ কলাকুশলীদের পাশে রয়েছেন শ্রাবন্তীও। তারপর থেকেই প্রশ্ন উঠছিল এবারের ভোটেও কি প্রার্থী হবেন তিনি? টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “মানুষের পাশে থাকাই আসল পুজো। যতটা আমার ক্ষমতা আছে। আর বেহালা পশ্চিম হলে তো কোনও কথাই নেই। বাড়ির পাশে, নিজের ভিটে।”

বস্তুত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই বেহালা পশ্চিম কেন্দ্রীয়টি অভিভাবকহীন হয়ে পড়েছিল। পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এমন অবস্থায় শ্রাবন্তী কি বেহালা পশ্চিম থেকে জোড়া ফুলের প্রার্থী হতে পারেন? অভিনেত্রী বলেন, “ভবিষ্যত কেউ বলতে পারে না। রাজনীতি এত সোজা নয়। কীভাবে মানুষের পাশে থাকতে হয়, কী কী করতে হয় সবটা শিখতে হবে।” এখনও জেল থেকে বেরতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। এবার সেখানেই যদি শ্রাবন্তী দাঁড়ান আদৌ লাভ হবে তৃণমূলের? আর যদি শ্রাবন্তী এই কেন্দ্রে টিকিট পান তাহলে পাকাপাকি ভাবে ইতিহাস পার্থ? এই রকম একাধিক কল্পনা-জল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সম্পূর্ণ দলের সিদ্ধান্ত।” আর তৃণমূল কাউন্সিলর সজল ঘোষ বলেন, “আমি ওঁর ফ্যান। যদিও সিনেমা দেখার সৌভাগ্য হয়নি। তবে বিজ্ঞাপন দেখেই ফ্যান হয়ে গিয়েছি। এই রকমই তো লোক চাই বিধানসভায়।”



নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর কর্মব্যস্ততার কথা সকলেই জানেন। ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই মুহূর্তে অরিন্দম শীল পরিচালিত ছবির শুটিং চলছে তাঁর। একই সঙ্গে এই বছর পরপর ছবি মুক্তি পাচ্ছে নায়িকার। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল 'পুরাতন'। তারপর মুক্তি পেয়েছে 'ম্যাডাম সেনগুপ্ত'। আজ মুক্তি পেল 'গুড বাই মাউন্টেন'।

রান্নাঘরে কোথায় কী আছে, সব মুখস্থ ঋতুপর্ণার, কী করে জানেন?


নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর কর্মব্যস্ততার কথা সকলেই জানেন। ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই মুহূর্তে অরিন্দম শীল পরিচালিত ছবির শুটিং চলছে তাঁর। একই সঙ্গে এই বছর পরপর ছবি মুক্তি পাচ্ছে নায়িকার। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘পুরাতন’। তারপর মুক্তি পেয়েছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। আজ মুক্তি পেল ‘গুড বাই মাউন্টেন’। শুধু ছবির প্রচারে যে ব্যস্ত থাকেন নায়িকা তা নয়, একই সঙ্গে থাকে বিভিন্ন জায়গায় অতিথি হয়ে পৌঁছানোর কাজ।


তবে ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে পৌঁছে দেখা গেল, রান্নাঘরে কোথায় কী আছে, বাড়িতে কোন মিষ্টি আছে, সব কিছু তাঁর মুখস্থ। এত কাজ সামলে কী করে এই দিকে খেয়াল রাখেন নায়িকা? 
 ঋতুপর্ণা জানালেন, ”লেক গার্ডেন্সের এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে, সব কিছু দেখাশোনা করতেন আমার শাশুড়িমা। কোনও দিন কোনও ব্যাপারে প্রশ্ন করিনি। আমার এটাই ভালোলাগে যে মাথার উপর একজন অভিভাবক আছেন। এই বাড়িতে আমার বন্ধুরা অনেক সময়েই আসেন। বন্ধুরা এলে আমি বলে দিতাম, ক’ জন বন্ধু আসবেন। তাঁরা কী খেতে ভালোবাসেন। আমার বাড়িতে এলে না খেয়ে তো কেউ যান না। কিন্তু আর কোনও ব্যাপারে খুঁটিনাটি জানতাম না আমি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমার শাশুড়িমা শারীরিকভাবে সুস্থ থাকলেও, মেন্টাল হেলথ ঠিক নেই। তাই উনি আর এখন রান্নাঘরের দায়িত্ব সামলাতে পারছেন না। যিনি রান্না করেন, সেদিন এসে আমাকে প্রশ্ন করলেন, ‘বৌদি কী-কী হবে?’ এটা একপ্রকার বাধ্যতা। এখন আমাকেই এই বাড়িটার অভিভাবক হতে হচ্ছে। তাই রান্নাঘরের খুঁটিনাটিও মাথার মধ্যে থাকছে।”




নেপথ্যে কারণ কী? কেন এই সিদ্ধান্ত নেননি তিনি? বহু বছর আগে এই কো-প্যারেন্টিং-এর পথেই হেঁটেছিলেন মাধবী। নায়িকার ছোটবেলাটা মোটেই সুখের ছিল না। মা-বাবার অশান্তি দেখে বড় হয়েছিলেন অভিনেত্রী।

ডিভোর্স দেননি, করেছেন ২৫ বছর সংসার, স্বামীর থেকে আলাদা থাকেন মাধবী


বাঙালির কাছে তিনি এখনও চারুলতা। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যিজিত্‍ রায় থেকে পূর্ণেন্দু পত্রী— প্রতিটি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনিই। কথা হচ্ছে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। বর্ষীয়ান অভিনেত্রীর অভিনয়ে এখনও বুঁদ সিনেপ্রেমী বাঙালি। একটা সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। এমনকি পরিচালক সত্যজিত্‍ রায়ের সঙ্গেও জড়িয়েছিল তাঁর নাম। যদিও সে সব এখন অতীত। কিন্তু এখনও মাধবী এবং তাঁর স্বামী নির্মলকুমারকে নিয়ে বিস্তর আলোচনা হয়। বহু বছর হয়ে গিয়েছে তাঁরা আলাদা থাকছেন। ২৫ বছর সংসার করার পর আলাদা থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু এত বছরেও স্বামীকে ডিভোর্স দেননি নায়িকা।


নেপথ্যে কারণ কী? কেন এই সিদ্ধান্ত নেননি তিনি? বহু বছর আগে এই কো-প্যারেন্টিং-এর পথেই হেঁটেছিলেন মাধবী। নায়িকার ছোটবেলাটা মোটেই সুখের ছিল না। মা-বাবার অশান্তি দেখে বড় হয়েছিলেন অভিনেত্রী। তাঁর ছোটবেলার মতো যেন মেয়েদের ছোটবেলা না হয় এমনটা ভেবেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মাধবী। কিন্তু ডিভোর্স দেননি স্বামী নির্মলকুমারকে। কারণ, তিনি চাননি তাঁর সন্তানকে শুনতে হোক যে তাঁর মা ডিভোর্সী। বহু ক্ষেত্রেই মা-বাবার আলাদা থাকার সিদ্ধান্তে সন্তানের মানসিক সমস্যা দেখা যায়। এ এক যন্ত্রণা। সেই যন্ত্রণা তিনি তাঁর সন্তানকে দিতে চাননি। আর ঠিক সেই কারণেই একটা সময়ের পর আলাদা থাকার পথ বেছে নিয়েছিলেন তিনি। বহু বছর আলাদা থাকলেও স্বামীর জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বললেন  ‘‍’নন্দন আমাদের জন‍্য আবেগ। আমি এতে মর্মাহত যে ‘রাস’ নন্দন-এ দেখানো হচ্ছে না। টিমের সকলেও মর্মাহত। নন্দন শহরের সেরা সিনেমা হল।
‘


বাংলার কিছু ছবি ইদানীং শো পাচ্ছে না নন্দন-এ। অতীতে ‘প্রজাপতি টু’ শো পায়নি। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’-ও দেখানো হয়নি নন্দন-এ। মিঠুন চক্রবর্তী-পরমব্রত চট্টোপাধ‍্যায় অভিনীত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ শো পায়নি নন্দন-এ। মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘আমার বস’ ছবিটাও দর্শক দেখতে পাননি নন্দন-এ। এবার তথাগত মুখোপাধ‍্যায় পরিচালিত ‘রাস’ ছবিটা শো পেল না নন্দন-এ।


অভিনেত্রী দেবলীনা কুমার বললেন, ‘’’রাস’-এ বাঙালিয়ানাই প্রধান। বাঙালিদের হারিয়ে যাওয়া অনুভূতি-আবেগ নিয়ে এই ছবি। সেই ছবি যখন নন্দন-এ শো পাচ্ছে না শুনলাম, কান্না ধরে রাখতে পারিনি। ছবিটা অন‍্য হলে পজিটিভ রেসপন্স পেয়েছে। তারপর জানতে পারি, এই ছবি নন্দন-এ দেখানোর যোগ‍্য নয়। আমাদের ভুলটা কোথায় হল বুঝতে পারিনি। লিড হিসাবে এটাই আমার প্রথম ছবি। সেই ছবি নন্দন-এ শো পেল না, এই কষ্ট-দুঃখ ভাষায় প্রকাশ করতে পারব না। আমার আর টিমের সকলেরই হৃদয় ভেঙে গিয়েছে।’‍’


অভিনেতা বিক্রম চট্টোপাধ‍্যায় 
 বললেন, ‘‍’নন্দন আমাদের জন‍্য আবেগ। আমি এতে মর্মাহত যে ‘রাস’ নন্দন-এ দেখানো হচ্ছে না। টিমের সকলেও মর্মাহত। নন্দন শহরের সেরা সিনেমা হল। তাই এর যে কী কষ্ট তা বলে বোঝাতে পারব না। দর্শকদের এটাই বলব, যাঁরা ‘রাস’ নন্দন-এ দেখার জন‍্য অপেক্ষা করছিলেন, তাঁরা যেন অন‍্য কোথাও দেখে নেন। তাঁদের কীরকম লাগল, আমাদের জানান।’‍’ এখন আগামী সপ্তাহে ‘রাস’ নন্দন-এ জায়গা পাবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।