Articles by "south24pgs"
Showing posts with label south24pgs. Show all posts
 ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ কন্টেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷
কড়া লকডাউনের জন্য কন্টেইনমেন্ট জোনের সংজ্ঞাও বদলাচ্ছে রাজ্য সরকার৷ বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধি৷ বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে৷ পাশাপাশি লকডাউন কার্যকর করতেও কড়া নজরদারি চালাবে পুলিশ প্রশাসন৷
এ দিনই কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ৩৩ করা হয়েছে৷ বেলেঘাটার একাংশ সিল করে দেওয়া হয়েছে৷কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে করোনার দাপট বাড়ছিল, তাতে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি করার নির্দেশ দিতে বাধ্য হল রাজ্য৷ যেহেতু কড়া লকডাউন শুরু হচ্ছে, তাই সাধারণ মানুষকে কিছুটা সময় দিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কড়া লকডাউন জারি করে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করাই রাজ্যের লক্ষ্য৷
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো বাতিল বলে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বাতিল এই পরীক্ষাগুলি বা এই বিষয়গুলি নম্বর কিভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী রূপরেখা তৈরি সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও বিশেষজ্ঞ কমিটির উপরেই ছেড়ে দিয়েছিলেন। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কিভাবে ওই বিষয়গুলির মূল্যায়ন করা হবে তা নিয়ে অবস্থান স্পষ্ট করল।শুক্রবার সন্ধে নাগাদ উচ্চমাধ্যমিক শি ক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে উচ্চমাধ্যমিকের ইতিমধ্যেই যে বিষয়গুলির পরীক্ষা হয়ে গেছে সেই বিষয়গুলির যে লিখিত নম্বর পেয়েছে ছাত্রছাত্রীরা তার সর্বোচ্চ পরীক্ষার লিখিত প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করে বাকি বিষয়গুলির ক্ষেত্রে তা দেওয়া হবে। প্রয়োজনে শতকরা হারেও দেওয়া হবে বলে শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একাংশের মতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত কার্যকর পরোক্ষভাবে সিবিএসই এর মডেল অনুসরণ করে দেওয়া হল। প্রসঙ্গত শুক্রবার সকাল বেলাতেই সুপ্রিমকোর্টকে সিবিএসই বোর্ড পরীক্ষায় কিভাবে ছাত্র-ছাত্রীদের বাতিল হবে পরীক্ষাগুলি নম্বর দেবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জমা দেয়। সেই নির্দেশিকাকেই সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট সিবিএসই বোর্ডকে।বৃহস্পতিবারের পর বোঝা গিয়েছিল এরাজ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যত বাতিল হতে চলেছে। শুক্রবার সুপ্রিম কোর্টে বাতিল হওয়া পরীক্ষাগুলি মুল্যায়ন কিভাবে করবে তা নিয়ে সিবিএসই বোর্ড সুপ্রিম কোর্টকে জানানোর পরপরই সেই কাজটা অনেকটাই কার্যত বাস্তবায়িত হওয়ার দিকে এগোতে শুরু করেছিল।অবশেষে শুক্রবার বিকেল নাগাদ সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিল ২,৬,ও ৮ই জুলাইয়ের পরীক্ষা বাতিল করা হচ্ছে।
সিবিএসই ও আইসিএসসি বোর্ডের তরফে শুক্রবার সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে ১৫ জুলাইয়ের মধ্যে তারা তাদের ফল প্রকাশ করে দেবে। সেই মোতাবেক এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ৩১ শে জুলাই এর মধ্যেও করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়ে দেন।সর্বভারতীয় স্তরের পরীক্ষায় বসতে যাতে সমস্যা না হয়, তাই ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে শিক্ষা দফতর।তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলেও অনেকগুলি বিষয়ের পরীক্ষায় কার্যত বাতিল হয়ে যায়। বাতিল হওয়া বিষয়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, অ্যাকাউন্টেন্সির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের এই বিষয়টিকে মাথায় নিয়ে কিভাবে মূল্যায়ন করা যায় তা নিয়ে দফায় দফায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা আলোচনা চালায়। শেষমেষ শুক্রবার সন্ধ্যা নাগাদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বাতিল হওয়া পরীক্ষা নম্বর কিভাবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে:
১) উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হল।
২) উচ্চমাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলোর মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষার নম্বর পেয়েছে তার সর্বোচ্চ টিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করা হবে। প্রয়োজনে শতকরা হারে নম্বর পরিগণিত হবে।
৩) পুরো প্রক্রিয়াটিই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত শেষ করা হবে যাতে জুলাই মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করা হয়।
৪) যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট বোধ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলির লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে ওই পরীক্ষাটি তে যে নম্বর সেই ছাত্র বা ছাত্রী পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় থাকবে।
৫) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। সেই অনুযায়ী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময় ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার সময় ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর যে পরীক্ষাগুলি ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে সেই পরীক্ষা গুলির উত্তরপত্র মূল্যায়ন যাতে দ্রুত শেষ করা হয় সেই বিষয়ে মূল্যায়নকারী শিক্ষক ও প্রধান পরীক্ষকদের কাছে ফের নির্দেশ যেতে চলেছে সংসদের তরফে।
 পঞ্চায়েতের ওপর আর আস্থা নেই। বারবার বলাতেও কাজ হয়নি। তাই এবার পঞ্চায়েতের মুখাপেক্ষী না থেকে,  চাঁদা তুলে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন পূর্ব বর্ধমানের ভাতার থানার বেলডাঙা গ্রামের   বাসিন্দারা।
বর্ধমান জেলার  ভাতার গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রামের মানুষজন দীর্ঘ ১০ বছর ধরে ভাঙা, জরাজীর্ণ, বিপজ্জনক রাস্তাতেই যাতায়াত করছিলেন। তাঁদের আশা ছিল, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হয়তো তাঁদের গ্রামের কাঁচা রাস্তা একদিন পাকা হবে। অন্তত তা ঢালাই রাস্তায় পরিণত হবে। অভিযোগ, দশ বছর ধরে আবেদন-নিবেদনে শুধু আশ্বাস মিলেছে। কাজের কাজ কিছু হয়নি।এবছরও বৃষ্টিতে  গ্রামের রাস্তার অবস্থা বেহাল। কাদা রাস্তায় হাঁটা দায়। তাই আর অপেক্ষায় না থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারে এগিয়ে এলেন গ্রামের বাসিন্দারাই।
গ্রামবাসী ছোট্টু প্রমাণিক জানান, '' আমরা গ্রামের রাস্তা সংস্কারের জন্য  গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, বিধায়ক সকলকেই জানিয়েছিলাম। কোনও ফল হয়নি। তাই অবশেষে আমরা নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কার করতে শুরু করলাম।''২০১০ সালে একবার রাস্তায় মোরাম দেওয়া হয়েছিল। তারপর থেকে গ্রামের রাস্তার কোন কাজ হয়নি বলে গ্রামবাসীদের দাবি। গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী জানান, '' ওই গ্রামের রাস্তাটির অবস্থা খুবই খারাপ শুনেছি। গ্রামের মানুষজন ও পঞ্চায়েত সদস্য আমাকে বলেছিল গ্রাম থেকে কৃষিজমিতে  যাওয়ার জন্য তাঁদের একটি সেতু করে দিতে হবে। সেই সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে গ্রামের মানুষজন রাস্তা সংস্কার করতে হবে বলে দাবি জানায়। কিন্তু নতুন করে কোনও স্কিম না এলে গ্রামের রাস্তা করা যাবে না।''উন্নয়নে গতি আনার কথা বলছে জেলা প্রশাসন। একশ দিনের কাজকে উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রতি গ্রামে এক কিলোমিটার করে ঢালাই রাস্তা করার লক্ষ্যমাত্রা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। আগেও এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তারপরও একটি গ্রামের মাটির রাস্তা ১০  বছরে কেন পাকা হল না ?  প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। ওই রাস্তা কেন উন্নয়ন প্রকল্পের বাইরে থেকে গেল তা দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা।
দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের জেরে স্থগিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলিতে বাৎসরিক পরীক্ষার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চলতি বছরের মার্চ থেকে স্থগিত রয়েছে পরীক্ষাগুলি। দীর্ঘমেয়াদী এই পরীক্ষাগুলিকে আনলক ২-এর ছাড়ের আওতায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই সমস্ত সুরক্ষা ব্যবস্থা বজায় রেখে পরীক্ষাগুলি নেওয়া যেতে পারে বলে উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
চিঠিতে বলা হয়েছে, ইউজিসি-র নির্দেশিকা এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি নিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক অনুমোদিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে পরীক্ষার আয়োজন করতে হবে। ইতিমধ্যেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা বাতিল করেছে বাংলা ও রাজস্থান সরকার৷ রবিবার মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এপ্রিলে প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার এবং নির্দেশিকা ‘পুনর্বিবেচনা’ করতে বলেছিলেন৷ পুনর্বিবেচিত নির্দেশিকাগুলির ভিত্তি হবে ‘স্বাস্থ্য ও সুরক্ষার শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী’, সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন পোখরিয়াল৷
অবশেষে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি পরীক্ষার জন্য একটি নতুন একাডেমিক ক্যালেন্ডার এবং সংশোধিত নির্দেশিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। করোনার প্রভাবে শিক্ষা ক্ষেত্রে সময়সূচি ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। মার্চ থেকে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ রাজ্যেই বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল এবং অতীতের যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের  প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
যদিও, গত ২৭ জুন রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অ্যাডভাইজারি দিয়ে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনও ভাবেই পরীক্ষা নেওয়া যাবে না৷ চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের পরীক্ষার সর্বোচ্চ নম্বর ৮০ শতাংশ অনুযায়ী মূল্যায়ন করা হবে৷ এতদিন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যতগুলি সিমেস্টার দিয়েছেন, প্রত্যেকটির ক্ষেত্রে সর্বোচ্চ নম্বরের ৮০ শতাংশ গ্রাহ্য হবে৷ বাকি ২০ নম্বর অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে৷ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে৷ তবে এই মূল্যায়ন পদ্ধতিতে যাঁরা অসন্তোষ প্রকাশ করবেন কিংবা যারা পরীক্ষা দিতে চাইবেন, তাঁদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ সে ক্ষেত্রে ইচ্ছুক পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় নম্বর চূড়ান্ত বলে বিবেচিত হবে৷ রাজ্য উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী নন, এমন পড়ুয়াদের সরাসরি পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হবে৷ নেওয়া হবে না কোনও পরীক্ষা৷ বিজ্ঞপ্তি দেখুন- https://www.caluniv.ac.in/news/ug-pg-exam-27-6-20.pdf এই লিঙ্কে৷ কিন্তু, আচমকা কেন্দ্রের নয়া নির্দেশ জারি হওয়ায় নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷
সারা দিনই বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে। এর সঙ্গেই জুড়তে চলেছে ঘূর্ণাবর্তের শক্তি। আর এর প্রভাবেই রাজ্যে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে, বলছেন আবহবিদরা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ সোমবারও বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে ।উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।ঠিক কী কারণে ভারি বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়া দফতর বলছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণ উপকূলে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবতটি যে নিম্নচাপ তৈরি করেছে তাই বর্ষণের তীব্রতা বাড়াবে, অনুমান আবহবিদদের।
News18 Hindi
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে ।নিম্নচাপের জেরে হালকা-মাঝারি বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গেই ।কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি । কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

লাদাখে ভারত- চিন উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর জন্য ভাল খবর৷ এ বছর শীতকালে লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে৷ সমতল থেকে অনেকটা উঁচুতে থাকা লাদাখে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেকটা নীচে নেমে যায়৷ তখন সাধারণ ডিজেল ঠান্ডায় জমে যায়৷ তাই উইন্টার ডিজেলের জোগান নিশ্চিত হলে সেনাবাহিনীর চিন্তা অনেকটাই কমবে৷শীতকালে লাদাখের বহু বাসিন্দাকেই ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ব্যবহার করতে হয় যাতে তা জমে না যায়৷ লাদাখ সীমান্তে চিনের সঙ্গে বিবাদ বাড়ার পরই সেই সমস্যা কাটাতে সেনাকে উইন্টার ডিজেল সরবরাহে উদ্যোগী হয়েছে সরকার৷ এবার থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল নিয়মিত লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করবে৷গত বছর নভেম্বর মাসেই লাদাখে উইন্টার গ্রেড ডিজেল বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের খবর অনুযায়ী, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (DGQA)-এর তরফেও সেনাকে উইন্টার ডিজেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে৷বর্তমানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পার্বত্য এলাকায় ভারতীয় সেনার জন্য এক বিশেষ ধরনের ডিজেল সরবরাহ করে৷ যা -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জমে না৷ কিন্তু এবার যে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে, তার মান অনেক ভাল৷
চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৮ টা ৩৮ মিনিট থেকে। চলবে ১১ টা ২১ পর্যন্ত।বছরের তৃত্বীয় চন্দ্র গ্রহণ হবে রবিবার। জুলাইয়ের ৫ তারিখ। চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৮ তা ৩৮ মিনিট থেকে। চলবে ১১ টা ২১ পর্যন্ত। ২ ঘণ্টা ৪৩ মিনিট পর্যন্ত চলবে চন্দর গ্রহণ। এই গ্রহণকে উপচ্ছায়া গ্রহণ বলা হচ্ছে। তাই এই গ্রহণ প্রভাব ভাল হবে না। এই চন্দ্রগ্রহণের সময় এই কাজগুলি ভুলেও করবেন না।
গ্রহণকে একদম দেখবেন না খালি চোখে। এই সময় খাবার খাবেন না। বা রাঁধবেন না। গ্রহণ কেটে গেলে অবশ্যই স্নান করে নেবেন। চন্দ্র গ্রহণ শেষ হওয়ার পর আগে থেকে রেখে দেওয়া বাসি খাবার খাবেন না। যদি দুধ জাতীয় কিছু থাকে তাহলে তাতে আগে থেকে তুলসী পাতা দিয়ে রাখুন।
গ্রহণের সময় এই সমস্ত নিয়ম বেশি মানুন গর্ভবতী মহিলারা। কারণ তাঁদের ওপর প্রভাব পরে বেশি। গ্রহণ শুরু হলে ভগবানের বিগ্রহ ছোঁবেন না। পুজোও করবেন না ওই সময়টায়।গ্রহণ চলাকালীন সময়ে কখনই চুল বা নোখ কাটবেন না। 
গ্রহণের সময় মাংস বা মদ্য পান একেবারেই করা যাবে না। গ্রহণের পর দানকে শুভ মানা হয়। আপনি গ্রহণের পর যেকোনো সাদা খাদ্য দ্রব্য দান করুন।গ্রহণের সময় কোনও শুভ কাজ শুরু করবেন না।