Articles by "DailyNews"
Showing posts with label DailyNews. Show all posts


গরমের মরশুমেই উত্তরাখণ্ডে চারধাম যাত্রার (Char Dham Yatra) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। আগামী ৩ মে থেকে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যুমনোত্রীর পবিত্র ও হিন্দু মন্দিরগুলির বার্ষিক তীর্থযাত্রা শুরু হবে বলে জানা গিয়েছে। আগামী ৬ মে থেকে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এবছর কেদারনাথ যাত্রার জন্য যে পূণ্যার্থীরা পরিকল্পনা করেছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ কেদারনাথ মন্দিরের যাওয়ার জন্য অনলাইনে হেলিকপ্টার পরিষেবার (Helicopter Service) জন্য বুক করা যাচ্ছে।

আগামী ৪ এপ্রিল থেকে অনলাইন বুকিং চালু করেছে গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম । আগামী ৩ মে থেকে গঙ্গোত্রী ও যমুনোত্রীর মন্জিরগুলির দরজা সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, বার্ষিক যাত্রার জন্য ৪ মে থেকে খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের দরজাও।

চারধাম যাত্রার মধ্যে কেদারনাথ মন্দিরে যাওয়ার রাস্তা সবচেয়ে দুর্গম। উত্তরাখণ্ডের উঁচু স্থানে অবস্থিত একটি গুহায় অবস্থিত। বহু তীর্থযাত্রীর পক্ষেই পায়ে হেঁটে যাত্রা করা সম্ভব নয়। এই যাত্রায় সামিল হোন বহু প্রবীণরাও। তবুও শরীরের জন্য এই যাত্রা কখনও বাধা হয়ে দাঁড়ায় না। অনেক মাঝপথে অসুস্থ বোধ করতে শুরু করে, অনেকে যাত্রাপথ পূরণ করতে পারেন না। এর কারণ হলে কেদারনাথ মন্দিরে যাওরা পথটি অত্যন্ত কঠিন। এমন পরিস্থিতির কথা ভেবে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি প্রতি বছর শিবের অন্যতম পবিত্র মন্দিরের যাওয়ার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবার আয়োজন করেছে।

কেদারনাথ যাত্রার জন্য যাঁরা পরিকল্পনা করছেন, তাঁরা আগাম চপার অনলাইনে বুকিং করতে পারেন। গারহাওয়াল মন্ডল বিকাশ নিগম (GMVN), heliservices.uk.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে হেলিকপ্টার যাত্রার আগে থেকেই বুক করতে পারেন। রয়েছে হেল্পলাইন নম্বরও। 0135-2746817 বা 0135-2431793-এর মাধ্যমেও বুকিং করা যেতে পারে।

জানা গিয়েছে, গুপ্তকাশী, সিরসি এবং ফাটা থেকে হেলি রাইড পরিচালনা করা হবে। গুপ্তকাশী থেকে কেদারনাথের ভাড়া ৭,৭৫০ টাকা। যেখানে সিরসি এবং ফাটা থেকে মন্দিরের ভাড়া মাত্র ৪৭২০টাকা ও ৪৬৮০ টাকা। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ মন্দিরটি অবস্থিত। গাড়ওয়াল হিমালয় পর্বতমালার মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উচ্চতায় অবস্থিত। চারধাম যাত্রার সময় প্রতি বছর লক্ষাধিক ভক্ত মন্দিরে ভিড় করেন। তবে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কারণে প্রতি বছর ভাইফোঁটার আগেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়।






 মেষ:

সড়কে বের হলে আজ অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তবে প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগে বিদেশ সফরের সুযোগ সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সময় দিলে আনন্দময় হয়ে উঠবে।

বৃষ:

দিনের শুরুতেই আপনার দফতরে জমে থাকা নথিপত্রের কাজ সম্পাদনের চেষ্টা করুন।

দুপুরের পর আপনাকে পারিবারিক কাজে কিছুটা সময় ব্যয় করতে হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।

মিথুন:

ব্যবসায়িক কাজে অতিরিক্ত বিনিয়োগের ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নেবেন না। বৈদেশিক যোগাযোগের সময় প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করার পরই সিদ্ধান্ত নিন। দূরের যাত্রায় যানবাহন ছেড়ে দূরে কোথাও যাবেন না।

কর্কট:

পরিকল্পনা বাস্তবায়নে স্বল্প পরিচিত কারো সহায়তা নেয়ার আগে ভেবে নিন। দূরের কোনো ব্যবসায়িক যোগাযোগে অর্থনাশের আশঙ্কা রয়েছে। রফতানিকারকদের জন্য আজ হতে পারে পয়মন্ত দিন।

সিংহ:

একটু অস্থিরতা থাকলেও কাজের ভেতর মন দিলে দাফতরিক সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। ব্যবসায়ীদের ব্যাংক ঋণসহ বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের দিনটি ভালো যাবে।

কন্যা:

ঝুঁকিপূর্ণ কোনো কাজে না এগুনোই ভালো। আর্থিক প্রাপ্তিযোগ শুভ। কেনাকাটায় বিপরীত লিঙ্গের কারও ওপর নির্ভর করলে অর্থনাশের সম্মুখীন হতে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে আপনার হঠাত্‍ করে আজ মানসিকভাবে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।

তুলা:

জীবনযুদ্ধে পরাস্ত হওয়ার সৈনিক আপনি নন। বড় ধরনের প্রকল্পের কাজে নিজেকে সম্পৃক্ত করতে হতে পারে। পুঁজি বিনিয়োগ ও লেনদেনের ব্যাপারে ভাবুন এবং পদক্ষেপ নিন।

বৃশ্চিক:

কোনো কাজেই অন্যের সহায়তা চাইবেন না। পাইকারি বা দোকান ব্যবসায়ীদের আজ মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নিজেই যোগাযোগ রক্ষা করে উদ্যোগ নিলে ঝুঁকি এড়ানো সম্ভব হতে পারে। প্রেম ও বিয়ের যোগ শুভ।

ধনু :

আজ ভ্রমণ শুভ। হুট করেই সিদ্ধান্ত নিয়ে দূরে কোথাও ঘুরে আসতে পারে। খুচরা ব্যবসায়ীদের নতুন কোনো ব্যবসা শুরু করার ইতিবাচক যোগ রয়েছে।

মকর:

দিনের শুরু থেকেই সতর্ক না থাকলে মানসিক অস্থিরতার কারণে মূল্যবান কোনো জিনিস বা দলিলপত্র খোয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে আজ পদস্থ বিপরীত লিঙ্গের কর্মকর্তার কাছ থেকে সাবধান থাকাটাই শ্রেয়।

কুম্ভ:

প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা আজ অনেকটাই কঠিন হতে পারে। গৃহে বা বাইরে যেখানেই হোক বয়স্কদের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। গোপন কোনো বিষয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যেতে পারে।

মীন:পারিপার্শ্বিক অবস্থার চাপে পড়ে আপনাকে আজ পরিকল্পনা পরিবর্তন করতে হতে পার। তবে নিজের ওপর আস্থা রেখে এগুলো সুষ্ঠুভাবে তা সম্পাদন করা সম্ভব হতে পারে।

বাড়ি থেকে ভিনরাজ্যে কাজে যাওয়ার সময় ট্রেনের উপরেই রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আবুবাক্কার সেখ (৪১)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার কাসিমনগর অঞ্চলের গাজীপুর গ্রামে। জানা গিয়েছে, গত বুধবার রাতেই মুম্বাই যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে সহযাত্রীদের সঙ্গে বের হন আবু বাক্কার নামে ওই পরিযায়ী শ্রমিক।বৃহস্পতিবার মুম্বাই যাবার ট্রেনে চাপার পর কথাও হয় পরিবারের সঙ্গে। তারপরেই কার্যত ট্রেনের উপরেই ঘুমিয়ে যান তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই খড়গপুর স্টেশনে ট্রেন থামতেই সহযাত্রীরা বারবার ডাক দিলেও সাড়া মেলেনি। রাতেই পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। বাড়ির কর্তার মৃত্যুর খবরে কার্যত হতভম্ব আবু বাক্কারের পরিবারের সদস্যরা। জানাযায় মৃত্যু শ্রমিক আবুবাক্কারের দুই ছেলে রয়েছে প্রথম জন মেহেবুব আলম (১০) এবং অপরজন তুহিদ সেখ (৬) পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আবুবাক্কার। আবুবাক্কারের দেহ ফিরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত করছেন সহযাত্রীরাই। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গাজীপুর গ্রামে।


পশ্চিমবঙ্গের ওপর তথা বাংলার ওপর গত 26 মে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড়‘ ইয়াস’।এই  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলার মানুষ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় । শুধু তাই নয় সুন্দরবন এলাকার বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে বহু মানুষ ঘর বাড়ি ছাড়া হন ।ও এর প্রভাবে সুন্দরবন এলাকার সমস্ত নদীর বাঁধ ভেঙ্গে পড়ে তার ফলে চাষের জমি থেকে শুরু করে নলকূপ পর্যন্ত নোনা জলে ভরে যায়। নদীর জলে ভেসে যায় গৃহপালিত পশু সহ ঘর বাড়ি আর ভেষে যায় দিন খাটা মজুরের হাজারো বোনা স্বপ্ন।
সুন্দর বন এলাকা সহ ক্ষতিগ্রস্ত হয় কাকদ্বীপ,পাথরপ্রতিমা , নিশ্চিন্তপুর,মৌসুনী দ্বীপ , ঘোড়ামারা, নামখানা সহ বিভিন্ন এলাকা
আজ দক্ষিণ 24 পরগনা জেলার নিশ্চিন্তপুরের ক্ষতিগ্রস্ত একহাজার পরিবারের পাশে এসে দাঁড়ালেন বেহালার “বড়িশা ক্লাব” । বেহালার বড়িশা ক্লাব ঐ একহাজার টি পরিবারের হাতে তুলেদেন 

ত্রিপল, চাল ,ডাল,আলু, সোয়াবিন ,মুড়ি, পানীয় জল , বাতাসা, কেক , মুরগী বাচ্চা সহ আরো অনেক কিছু । 

এই ত্রান বিতরণ সভায় উপস্থিত ছিলেন বেহালার বড়িশা ক্লাবের সভাপতি সুদীপ কললে এছাড়া ঐ ক্লাবের বিশিষ্ট ব্যক্তিগণ






হাওড়া-শিয়ালদা থেকে চালু হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। ১৭ তারিখ থেকে রবিবার ছাড়া চলবে হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল। ১৮ তারিখ থেকে রবিবার ছাড়া চলবে শিয়ালদা-এনজেপি স্পেশাল। ১৮ তারিখ থেকে চলবে হাওড়া-কাটিহার স্পেশাল ট্রেন। ১৯ তারিখ থেকে সপ্তাহে ৪দিন চলবে কলকাতা-হলদিবাড়ি স্পেশাল। ২০ তারিখ থেকে শনিবার ছাড়া চলবে কলকাতা-বালুরঘাট স্পেশাল।


নতুন এই নিয়ম জানা ছিল না অনেক যাত্রীদেরই ৷ তাঁদের কাছে রিটার্ন টিকিট না থাকায় দুবাই বিমানবন্দরেই সবাই আটকে পড়েন ৷
#দুবাই:অতিমারীর মধ্যে কোথাও যাত্রা করাই রীতিমতো কঠিন কাজ ৷ বিশেষ করে যদি বিদেশযাত্রা হয় ৷ কাগজপত্র বা অন্যান্য নিয়মগুলি মেনে চললে হয়তো তেমন সমস্যা হবে না ৷ তবে আগে যেভাবে ট্রাভেল হত, ততোটা ‘স্মুথ’ যাত্রা হয়তো এখন আর নেই ৷ দুবাই বিমানবন্দরে সম্প্রতি প্রচুর সংখ্যক ভারতীয় যাত্রীরা আটকে পড়েন ৷ তাঁদের সেদেশে ঢুকতে দেওয়া হয়নি ৷ কারণ দুবাই সরকার এখন ট্যুরিস্টদের জন্য নতুন গাইডলাইন ঘোষণা করেছে, সেটা হল কারোর কাছে রিটার্ন এয়ার টিকিট না থাকলে তাঁকে সেদেশে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ বিমানবন্দরেই আটকে দেওয়া হবে ৷ নতুন এই নিয়ম জানা ছিল না অনেক যাত্রীদেরই ৷ তাঁদের কাছে রিটার্ন টিকিট না থাকায় দুবাই বিমানবন্দরেই সবাই আটকে পড়েন ৷
গত ১৫ অক্টোবর এই নতুন সার্কুলার জারি করা হয় দুবাই সরকারের তরফে ৷ সেটা হল, ‘‘ যাত্রীরা যাঁরা ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যাচ্ছেন, তাঁদের কাছে রিটার্ন ফ্লাইট টিকিট না থাকলে তাঁদের সেদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ আর এটা সংশ্লিষ্ট বিমানসংস্থারই দায়িত্ব যে যাত্রীদের কাছে রিটার্ন টিকিট থাকবে না, তাঁদের ডিপোর্ট করা হলে ওই বিমানসংস্থাই আবার তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে ৷ ’’
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপোর্ট হওয়া যাত্রীদের আবার বিমানসংস্থাকেই তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় দুবাই বিমানবন্দরের তরফে ৷ কিন্তু ফিরতি বিমানে জায়গা না থাকায় ভালমতোই সমস্যায় পড়েন যাত্রীরা ৷ ৩০০-র বেশি যাত্রীদের কাছে রিটার্ন টিকিট না থাকায় তাঁদের দুবাইতে ঢুকতে দেওয়া হয়নি ৷ যাদের মধ্যে অধিকাংশ যাত্রীরাই ছিলেন ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ৷ ভারতীয় যাত্রীর সংখ্যাই ছিল প্রায় ২০০-র কাছাকাছি ৷ শেষপর্যন্ত দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকেই সব আটকে পড়া ভারতীয় যাত্রীদের ধীরে ধীরে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷