নিজের বক্তব্য জোরালো করতে রণবীর তুলে ধরেছেন ‘বাইজু বাওরা’ ছবির প্রসঙ্গ। পরিচালক সঞ্জয় লীলা ভানসালি-র এই প্রজেক্টের জন্য তিনি প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলেন। সেই সময়ে তিনি একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু শেষমেশ ছবিটি বন্ধ হয়ে যায়, এবং সেই দীর্ঘ প্রস্তুতির জন্য তিনি কোনও ক্ষতিপূরণ পাননি।



বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। ছবি থেকে রণবীর সিং-এর সরে দাঁড়ানো বড় বিতর্কের সুত্রপাত ঘটিয়েছে। সূত্রের খবর, ফারহান আখতার এবং রিতেশ সিদ্ধওয়ানি-র প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ ছবির প্রি-প্রোডাকশনে হওয়া ক্ষতির জন্য রণবীরের কাছে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। তবে এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন অভিনেতা।

রণবীরের মতে তিনি এখনও ছবির জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি, ফলে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর মতে, চলচ্চিত্র জগতে কোনও প্রজেক্ট মাঝপথে থেমে যাওয়া বা বাতিল হওয়া নতুন বা অস্বাভাবিক ঘটনা নয়।


নিজের বক্তব্য জোরালো করতে রণবীর তুলে ধরেছেন ‘বাইজু বাওরা’ ছবির প্রসঙ্গ। পরিচালক সঞ্জয় লীলা বনশালী-র এই প্রজেক্টের জন্য তিনি প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলেন। সেই সময়ে তিনি একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু শেষমেশ ছবিটি বন্ধ হয়ে যায়, এবং সেই দীর্ঘ প্রস্তুতির জন্য তিনি কোনও ক্ষতিপূরণ পাননি।


রণবীরের মতে, বলিউডে অনেক সময়ই নানা কারণে ছবি পিছিয়ে যায় বা বাতিল হয় কখনও বাজেট, কখনও সৃজনশীল সিদ্ধান্ত, আবার কখনও ব্যবসায়িক কৌশলের কারণে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে সাধারণত শিল্পীরা আলাদা করে অর্থ ফেরত দাবি করেন না বা পান না।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন তিনি। সংবাদমাধ্যমে আগে গুঞ্জন ছিল, ডন ৩-এর জন্য শাহরুখ খানকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। রণবীরের বক্তব্য, যদি শাহরুখ রাজি হতেন, তাহলে তাঁকে হয়তো কোনও ক্ষতিপূরণ ছাড়াই সরিয়ে দেওয়া হতো। ফলে বর্তমান পরিস্থিতিতে তাঁকে দোষারোপ করা বা আর্থিক চাপ দেওয়া অন্যায্য বলেই মনে করছেন অভিনেতা।

এদিকে, রণবীর সিংয়ের প্রস্থান এবং এই আর্থিক টানাপোড়েনের জেরে আপাতত ‘ডন ৩’-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। খবর অনুযায়ী, ফারহান আখতার আপাতত ছবিটির কাস্টিং নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না। সামনে এই দ্বন্দ্ব কোন পথে গড়ায়, সেটাই এখন দেখার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours