বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থার (FSSAI) তরফে জানা গিয়েছে, বার্ড ফ্লু ভাইরাস উচ্চ তাপমাত্রায় ধ্বংস হয়ে যায় এবং সঠিকভাবে রান্না করা মুরগির মাংস সাধারণত নিরাপদ। তবে বিপদের আশঙ্কা বেশি থাকে কাঁচা মুরগীর মাংস পরিষ্কার করা ও কাটার সময়। তাই বাড়িতে চিকেন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।

বার্ড ফ্লু নিয়ে আতঙ্কে? চিকেন খাওয়া বন্ধ না করে জানুন নিরাপদ উপায়


বিহারের পর এ বার তামিলনাড়ুতে বার্ড ফ্লুর সতর্কতা জারি হয়েছে। বার্ড ফ্লু নিয়ে সাম্প্রতিক সতর্কবার্তায় অনেকেই চিকেন খাওয়া বন্ধ করার কথা ভাবছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আতঙ্ক নয়, সঠিক পরিচ্ছন্নতা ও ভালোভাবে রান্না করলে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবেনা আপনার পছন্দের চিকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থার (FSSAI) তরফে জানা গিয়েছে, বার্ড ফ্লু ভাইরাস উচ্চ তাপমাত্রায় ধ্বংস হয়ে যায় এবং সঠিকভাবে রান্না করা মুরগির মাংস সাধারণত নিরাপদ। তবে বিপদের আশঙ্কা বেশি থাকে কাঁচা মুরগির মাংস পরিষ্কার করা ও কাটার সময়। তাই বাড়িতে চিকেন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।


মাংস ধরার আগে ও পরে ভালো করে হাত ধোয়া বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সাবান ও পরিষ্কার জলে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। এতে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমে।
কাঁচা মাংসের জন্য আলাদা জায়গা রাখুন। সবজি বা রান্না করা খাবারের সঙ্গে একই জায়গায় কাঁচা মাংস রাখলে সংক্রমণের আশঙ্কা থাকে। একে বলা হয় ‘ক্রস কনটামিনেশন’, FSSAI জানাচ্ছে যা এড়ানো অত্যন্ত জরুরী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours