দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে পীয়ুষ ভার্মা টাকা দেন। কিন্তু পরে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! এরপরই ২ ফেব্রুয়ারি তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয়। যদিও রাকেশ জেরায় পুলিশকে জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছে দিল্লির দুই ব্যক্তি। তাঁদের নাম সঞ্জয় এবং অক্ষয়। পুলিশ হেফাজতে থাকা রাকেশকে জেরা করে পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।

দিল্লিতে পড়তে যাবেন! তার আগেই ডিরেক্টর অব সিকিউরিটি মনোজ ভর্মার ছেলের সঙ্গে যা হল...শোরগোল পড়ে গেল লালবাজারে
প্রাক্তন সিপি মনোজ কুমার ভার্মা

খোদ প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার (বর্তমানে ডিরেক্টর অফ সিকিউরিটি) ছেলে সাইবার অপরাধের শিকার। কলকাতা পুলিশের সাইবার সেলে গত ২ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন । তাতে অভিযোগ করা হয় তাঁর ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা প্রতারণা করে তুলে নেওয়া হয়েছে । ঘটনাটি দিল্লিতে ঘটলেও মনোজ ভার্মার ছেলে কলকাতায় এসে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন।


দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে পীয়ুষ ভার্মা টাকা দেন। কিন্তু পরে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! এরপরই ২ ফেব্রুয়ারি তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয়।


যদিও রাকেশ জেরায় পুলিশকে জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছে দিল্লির দুই ব্যক্তি। তাঁদের নাম সঞ্জয় এবং অক্ষয়। পুলিশ হেফাজতে থাকা রাকেশকে জেরা করে পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours