আসন্ন কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সাগর ব্লক বিডিও কার্যালয়ে রবিবার এক প্রশাসনিক সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার সমস্ত কালীপুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী, সাগর থানার ওসি অর্পণ নায়ক, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সরকার-সহ দমকল বিভাগের আধিকারিকরা।
বৈঠকে পুজো উদ্যোক্তাদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়। মণ্ডপ ও বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাউন্ড লিমিটার ছাড়া উচ্চমাত্রার সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজির পরিবর্তে শুধুমাত্র অনুমোদিত সবুজ বাজি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সরকারি অনুমতি নিয়ে পুজো করা, মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে হবে। নির্দেশিকা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours