আবারও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গের আকাশে। আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী বেশ কিছু সময় ধরে এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
তবে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে।


Post A Comment:
0 comments so far,add yours