আলোর উৎসব দীপাবলি ও শ্রীশ্রী শ্যামাপুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি।উৎসবের দিনগুলো যত এগিয়ে আসছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এ. সি. কালভার্ট সংলগ্ন এলাকায় ততই চড়ছে মেজাজ ও পারদ।এ বছর সেখানকার ঐতিহ্যবাহী শ্যামাপুজো পদার্পণ করল ১২তম বর্ষে।
১২তম বর্ষের এই বিশেষ উদযাপনকে ঘিরে এখন বাঁধভাঙা উৎসাহ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুজো কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে। এবারের পুজোর মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে ২১ ফুট উচ্চতার বিশালাকার শ্যামা প্রতিমা। বিগত কয়েক বছর ধরেই নৈহাটির বিখ্যাত ‘বড়মা’-র আদলে প্রতিমা নির্মাণ করা এখানকার এক অনবদ্য প্রথায় পরিণত হয়েছে।
এ বছরও সেই সুদীর্ঘ ধারা বজায় রেখে একই মহিমায় ২১ ফুটের দেবী মূর্তি গড়ে তোলা হচ্ছে। হাতে গোনা কয়েকটা দিন বাকি থাকায় জোর কদমে চলছে প্রস্তুতি।বর্তমানে মৃৎশিল্পীরা ব্যস্ত রয়েছেন প্রতিমার গায়ে শেষ মুহূর্তের মাটি দেওয়ার কাজে। মণ্ডপ এলাকাজুড়ে দিনরাত এক করে কাজ চালাচ্ছেন শিল্পীরা। প্রতিমার বিশালতা ও ঐতিহ্যবাহী দেবীর রূপ প্রত্যক্ষ করতে পুজোর দিনগুলোতে প্রচুর ভক্তের আগমন ঘটবে বলে আশাবাদী পুজো কমিটি।সব মিলিয়ে দীপাবলির আগে খান সাহেব আবাদ এলাকায় এখন তুঙ্গে পুজো উন্মাদনা।


Post A Comment:
0 comments so far,add yours