দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-সহ উপকূলবর্তী বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা ছিটেফোঁটা, আবার কোথাও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও।
হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে স্বস্তি ফিরতে পারে গরমের হাত থেকে। তবে বৃষ্টির জেরে দৈনন্দিন যাতায়াতে কিছুটা অসুবিধার আশঙ্কাও রয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours