সোমবার হায়দরাবাদের জনসভায় রাহুল গান্ধীর অভিযোগের প্রসঙ্গ তুলে বলেন শাহ, "রাহুল গান্ধী বলছেন, ১৩ কোটি ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। মিথ্যা বলছেন। ১৩ কোটির মধ্যে ৬ কোটির বেশি ভোটার স্থানান্তরিত হয়ে গিয়েছেন। ২.৮ কোটি বা প্রায় ৩ কোটি ভোটার মৃত।"


এসআইআর (SIR) ইস্যুতে দেশ জুড়ে এককাট্টা হয়েছেন বিরোধীরা। নাম বাদ যাওয়া ভোটারদের ‘মক পার্লামেন্টে’ ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। কীভাবে ১৩ কোটি নাম বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেই ১৩ কোটির হিসেব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এসে সেই হিসেব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও।


‘যাঁরা বেঁচেই নেই, তাঁরা ভোট দেবেন কী করে!’ প্রশ্ন শাহের।
সোমবার হায়দরাবাদের জনসভায় রাহুল গান্ধীর অভিযোগের প্রসঙ্গ তুলে বলেন শাহ, “রাহুল গান্ধী বলছেন, ১৩ কোটি ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। মিথ্যা বলছেন। ১৩ কোটির মধ্যে ৬ কোটির বেশি ভোটার স্থানান্তরিত হয়ে গিয়েছেন। ২.৮ কোটি বা প্রায় ৩ কোটি ভোটার মৃত। যে বেঁচেই নেই, তার ভোট কে দেবে? ৩ কোটি অনুপ্রবেশকারীর নাম কেটে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী যাই করুন, ৩ কোটি অনুপ্রবেশকারীকে সরিয়েই ছাড়ব।” রাহুল গান্ধীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।



৫৪ শতাংশ বৃদ্ধি, শুধু পুজোর মাসে ১০০০ কোটি গেল সরকারের ঘরে
‘মৃত ভোটারের ভরসায় আপনারা ভোটে লড়বেন?’ কটাক্ষ নিতিনের
কলকাতার কর্মসূচি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন উল্লেখ করেন, “১৩ কোটির মধ্যে ৬ কোটি নাম স্থানান্তরিত, ৩ কোটি মৃত, ৩ কোটি অনুপ্রবেশকারী।” রাহুলের উদ্দেশে নিতিন নবীন বলেন, “এই ১৩ কোটির ভরসায় আপনারা ভোটে লড়তে চেয়েছিলেন? দেশের মানুষ আপনাদের ইচ্ছাপূরণ হতে দেবে না।”


তিনি আরও বলেন, “দেশের শক্তি ১৪০ কোটির বিশ্বাসে আছে। ভারতকে অস্থির করলে জেনে রাখুন দেশের গণতন্ত্র অনেক পোক্ত। আগে যারা এই কাজ করেছে, তাদের শিক্ষা হয়েছে।” তাঁর দাবি, কংগ্রেসকে একদিন পুরোপুরি শেষ করতে সক্ষম হবেন রাহুল গান্ধী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours