একদিনে ৬ সোনা পেল ভারত। প্রথমে বক্সিংয়ে পরভিন হুডা সোনা জেতেন। এরপর বক্সিংয়ে সোনা জেতেন অঙ্কুশ পাঙ্ঘাল। তারপর আবার সুজিত কালখাল কুস্তিতে সোনা জেতেন। রিকার্ত তীরন্দাজিতেও আজ সোনা জিতল ভারত। কুমকুম মোহত, কীর্তি শর্মা ও অঙ্কিতা ভকতের ব্রিগেড সোনা জেতে। তারপরেই ৭৫ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার লভলিনা বরগোহাইন। ফলে একদিনে ৬ সোনা জিতে রেকর্ড গড়ল ভারত।


বাস্তবের 'চক দে ইন্ডিয়া', ৪৪ বছরের খরা কাটিয়ে এশিয়ানে সোনা জিতল ভারতের মেয়েরা!
ভারতীয় মহিলা হকি দল।

শাহরুখ খানের চক দে ইন্ডিয়া সিনেমাই যেন বাস্তবে। এশিয়ান গেমস ২০২৬-এ হকিতে সোনা পেল ভারতের মহিলা ব্রিগেড। ফাইনালে তারা ১-০ গোলে হারাল চিনকে। ১০ মিনিটে ভারতের হয়ে গোল করেন লালরেমসিয়ামি। একদিনে ৫টি সোনা পেল ভারত। এমনকি এই সোনা জয়ের ফলে ৪৪ বছরের খরা কাটিয়ে প্রথম সোনা মেয়েদের হকি দলের।


আজ নিজের ২০০তম ম্যাচ খেলে ফেললেন লালরেমসিয়ামি। ফলে ম্যাচের আগে সম্মান জানানো হল তাঁকে। আর নিজের ২০০তম ম্যাচেই গোল পেলেন তিনি। তাঁর একমাত্র গোলেই ভারত সোনা জিতল ৪৪ বছর পর। আজকের ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে। তবে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন লালরেমসিয়ামি। দ্বিতীয় কোয়ার্টারে ফাউল করার ফলে পেনাল্টির নির্দেশ দেন আম্পায়ার। সেই পেনাল্টি সেভ করে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। চিনের হয়ে শট নেন ঝাং ইং- যা সেভ করে দলকে বাঁচিয়ে দেন সবিতা। খেলা যত শেষের দিকে যেতে শুরু করে, ততই ভয়ঙ্কর হয়ে ওঠে চিন। স্রেফ ডিফেন্স করতে হচ্ছিল ভারতের মেয়েদের। তবে শেষের দিকে চিন এক ভয়ঙ্কর স্ট্র্যাটেজির সাহায্য নেয়। গোলকিপারকে তুলে ১১ জন খেলোয়াড়কেই আক্রমণ বিভাগে নামিয়ে দেয় চিন। কিন্তু ভারতের সৌভাগ্য, কোনও গোল খেতে হয়নি ভারতের মেয়েদের।


ম্যাচ শেষ হতেই উল্লাসে ফেটে পরে ভারতের মেয়েরা। এর ফলে ১৯৮২ সালের পর আবার এশিয়াডে সোনা পেল মেয়েদের হকি দল। যদিও ১৯৯৮ ও ২০১৮ সালে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। এর ফলে একদিনে ৬ সোনা পেল ভারত। প্রথমে বক্সিংয়ে পরভিন হুডা সোনা জেতেন। এরপর বক্সিংয়ে সোনা জেতেন অঙ্কুশ পাঙ্ঘাল। তারপর আবার সুজিত কালখাল কুস্তিতে সোনা জেতেন। রিকার্ত তীরন্দাজিতেও আজ সোনা জিতল ভারত। কুমকুম মোহত, কীর্তি শর্মা ও অঙ্কিতা ভকতের ব্রিগেড সোনা জেতে। তারপরেই ৭৫ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার লভলিনা বরগোহাইন। ফলে একদিনে ৬ সোনা জিতে রেকর্ড গড়ল ভারত।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours