যদিও আগামীকালের ম্যাচ নিয়ে একগাদা নির্দেশ দিয়ে রেখেছে বিধাননগর পুলিশ। ডুরান্ডের সময় থেকেই দেখা গিয়েছিল, মাঠে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাই থাকছে আগামীকালও। মাঠে শৌচাগার ও জলের ব্যবস্থার উন্নতি হয়েছে ফলে সেই দিক থেকেও ভাল পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মেসির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মাথায় রেখে এবার আরও শক্ত হাতে সব নিয়ন্ত্রন করছে পুলিশ।
যুবভারতীতে প্র্যাক্টিসে নামল ব্রাজিল, হাইভোল্টেজ ম্যাচের আগে দলকে উজ্জীবিত করলেন খালিদ!
ভারতের কোচ খালিদ জামিল ও ব্রাজিলের কার্লো আন্সেলোত্তি।
আগামীকাল ঠিক এই সময় শুরু হয়ে যাবে ভারত বনাম ব্রাজিল ম্যাচ। কলকাতায় গতকাল, বৃহস্পতিবার নেমেছে ব্রাজিল। সাংবাদিক সম্মেলনের পর আজ থেকেই মাঠে নেমে পড়ল ব্রাজিল দল। সাংবাদিক সম্মেলনে যতই ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি বিপক্ষকে সম্ভ্রম করুন না কেন, বাস্তব কিন্তু পুরো আলাদা। তিনি বলেই রেখেছেন, ভারতকে একটুও হালকা ভেবে নেবে না তাঁর ছেলেরা।
বিশ্বকাপের ক্রমতালিকায় ব্রাজিল এখন ৫ নম্বরে। ভারত ১৩৮। প্রথম ফ্রেন্ডলি ম্যাচে শক্তিশালী পানামা দলকে আটকে দিয়েছে ভারত। ম্যাচ শেষ হয়েছে ১-১ ফলে। এমনকি পানামা দলকে দেখে মনেও হয়নি যে তারা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারছে। নিজেদের জেতা ম্যাচ নিজেদের ভুলে মাঠে ফেলে এসেছে ভারত। তাই সেই ম্যাচ থেকেই শিক্ষা নিয়েছে খালিদের ছেলেরা। আজ ভারতের প্র্যাকটিসে দলকে বেশ কয়েকবার উজ্জীবিত করতে দেখা গেল কোচকে। রীতিমতো চিল্লিয়ে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করা শুরু করেন খালিদ। এমনকি সূত্রের খবর, খুব সম্ভবত ৪-৫-১ ফর্মেশনে শুরু করতে পারে ভারত। আক্রমণ ভাগের দায়িত্ব সামলাবেন রায়ান উইলিয়ামস।
যদিও আগামীকালের ম্যাচ নিয়ে একগাদা নির্দেশ দিয়ে রেখেছে বিধাননগর পুলিশ। ডুরান্ডের সময় থেকেই দেখা গিয়েছিল, মাঠে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাই থাকছে আগামীকালও। মাঠে শৌচাগার ও জলের ব্যবস্থার উন্নতি হয়েছে ফলে সেই দিক থেকেও ভাল পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মেসির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মাথায় রেখে এবার আরও শক্ত হাতে সব নিয়ন্ত্রন করছে পুলিশ। ম্যাচ নিয়ে মাঠে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাতে আর মেসিকাণ্ডের মতো ভুল না হয়, সেই দিকে কড়া নজর দিয়ে রেখেছে প্রশাসন। তবে সব মিলিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে শহরবাসী।


Post A Comment:
0 comments so far,add yours