গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেলের সাবওয়ের সামনে থেকে পেয়ারেলালকে বাইকে চেপে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে তদন্তকারীরা অপহৃতের অবস্থান চিহ্নিত করে অভিযান চালান।

হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া ঝিল রোডের একটি বহুতল থেকে অপহৃত পেয়ারেলালকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিকসহ মোট সাতজন অপহরণকারীকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ টিম।


পুলিশ সূত্রে খবর, গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেলের সাবওয়ের সামনে থেকে পেয়ারেলালকে বাইকে চেপে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে তদন্তকারীরা অপহৃতের অবস্থান চিহ্নিত করে অভিযান চালান। ধৃতদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯টি মোবাইল ফোন এবং একটি ট্যাব বাজেয়াপ্ত করা হয়েছে।


'জ্যোতি বসু আমার অনুপ্রেরণা', হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তাক লাগিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলশাদার
১ তারিখ থেকে বদলে গিয়েছে নিয়ম! শুধু টিকিট নয়, সঙ্গে এই ডকুমেন্টও দেখাতে হবে... নাহলেই মোটা জরিমানা
হাওড়া পুলিশের ডিসিপি (নর্থ) অম্লান কুসুম ঘোষ জানান, অপরাধের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিক অনুমান, মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যেই এই অপহরণ। মূল অভিযুক্ত রাহুল মল্লিক একটি খুনের মামলায় ১৬ বছর জেল খেটে সম্প্রতি বাইরে এসেছে। আজ সব ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours