সাগর বিধানসভায় কাস্তে-হাতুড়ি চিহ্নে লড়ছেন ‘মাটির মানুষ’ স্বপন সিংহ


আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার সাগর কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লড়াকু জননেতা স্বপন সিংহ। সাগরের ধবলাটের ভূমিপুত্র স্বপনবাবু পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের প্যারা-টিচার।


 শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ দিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে এলাকায় পরিচিত। এলাকার মানুষের কাছে তিনি ‘ঘরের ছেলে’ হিসেবেই সমধিক পরিচিত। সাগরের ভাঙন সমস্যা, মৎস্যজীবীদের অধিকার রক্ষা এবং কর্মসংস্থানের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শাসকদলের চোখরাঙানি উপেক্ষা করে সাগরের চরাঞ্চলে বামপন্থী সংগঠনকে মজবুত করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours