ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে কেন্দ্রীয় বাহিনী: গঙ্গাসাগরে রুট মার্চ শুরু


রবিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। সোমবার সকাল থেকেই সাগর থানার অন্তর্গত মহেন্দ্রগঞ্জ সহ সংলগ্ন এলাকায় রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী। বাহিনীর জওয়ানদের সঙ্গে ছিলেন সাগর থানার উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ কর্মীরা। এলাকার সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগানো এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করা। রুট মার্চের পাশাপাশি জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন।

স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে এই আগাম তৎপরতা। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনগুলিতে ব্লকের অন্যান্য এলাকাতেও একইভাবে রুট মার্চ ও নজরদারি চালানো হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours