দোল পূর্ণিমা উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর। মঙ্গলবার সকালে সাগর ব্লকের রুদ্রনগরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং সাগর পথিক হরিপদ বাগুলীর মূর্তিতেও মাল্যদান করেন দিনটির সূচনা করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।


শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর কবিগুরুর মূর্তির পাদদেশে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে আবির খেলায় মাতেন মন্ত্রী। একে অপরকে রঙ মাখিয়ে ভ্রাতৃত্বের বার্তা দেন তিনি। বসন্তোৎসবের এই আনন্দঘন মুহূর্তে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

এদিন আবির খেলার পাশাপাশি চলে মিষ্টিমুখের পর্ব। উপস্থিত দলীয় কর্মীদের নিজ হাতে মিষ্টিমুখ করান মন্ত্রী। জনসংযোগের এই বিশেষ দিনে বঙ্কিমচন্দ্র হাজরা সাধারণ মানুষকে দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উৎসবকে কেন্দ্র করে রুদ্রনগর এলাকায় এদিন সকাল থেকেই ছিল সাজ সাজ রব এবং কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours