কলকাতায় জোরাল ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল মাটি। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা।
থরথরিয়ে কাঁপল কলকাতা, ৪৫ সেকেন্ড ধরে দুলল বাংলার এই সব জেলা
প্রতীকী চিত্র। AI দিয়ে নির্মিত।
কলকাতায় জোরাল ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল মাটি। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৪৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের উৎসস্থল খুব একটা গভীর না হওয়ায়, আফটারশকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শুধু কলকাতা নয়, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, সুন্দরবনেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে প্রবল ঝাঁকুনি-কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। হাইকোর্ট থেকে শুরু করে সেক্টর ফাইভ- সমস্ত জায়গাতেই তীব্র কম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থল ছিল সাতক্ষীরায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। সাতক্ষীরার খুব কাছেই অবস্থিত পশ্চিমবঙ্গের বসিরহাট, টাকি। এই সমস্ত জায়গাতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন।


Post A Comment:
0 comments so far,add yours