জন্মজয়ন্তীতে অন্যরকম শ্রদ্ধা; নামখানার পথে পথে ভবঘুরেদের শীতবস্ত্র তুলে দিলেন বিডিও ও পঞ্চায়েত সভাপতি
নামখানা: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কেবল অনুষ্ঠান বা বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে, আর্ত মানুষের সেবায় পথে নামলেন নামখানা ব্লকের প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার রাতভর নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত ঘুরে ভবঘুরে ও অসহায় মানুষদের হাতে শীতের পোশাক ও কম্বল তুলে দিলেন নামখানার বিডিও (BDO) এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস।
শীতের প্রকোপে যখন জবুথবু উপকূলীয় এলাকা, তখন গৃহহীন ভবঘুরেদের কষ্ট লাঘব করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিডিও এবং সভাপতি অভিষেক দাস স্বয়ং নামখানা স্টেশন চত্বর, খেয়াঘাট এবং রাস্তার পাশে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের কাছে পৌঁছে যান। তাঁদের হাতে কম্বল তুলে দিয়ে নেতাজির আদর্শে 'জনসেবা'র বার্তা দেন তাঁরা।
এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, "নেতাজি আমাদের শিখিয়েছেন মানুষের সেবা করাই পরম ধর্ম। তাঁর জন্মদিনে আমরা চেয়েছি সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে। এই শীতে যাতে কাউকেও কষ্ট পেতে না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"বিডিও সাহেবের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সাধারণ মানুষও প্রশাসনের এই মানবিক রূপের প্রশংসা করেছেন।


Post A Comment:
0 comments so far,add yours