সাগরদ্বীপে ফুটবলের ‘মহাযুদ্ধ’: বঙ্কিমনগর ভ্রাতৃকাপ ২০২৬-এর বর্ণাঢ্য শুভ সূচনা


হাড়কাঁপানো শীতের আমেজকে সঙ্গী করে আজ থেকে সাগরদ্বীপের বঙ্কিমনগরে শুরু হলো সুন্দরবন অঞ্চলের অন্যতম বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট ‘বঙ্কিমনগর ভ্রাতৃকাপ ২০২৬’। শনিবার সকালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র, কর্মাধ্যক্ষ প্রলয় কান্তি দাস এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 দুদিন ব্যাপী এই ফুটবল উৎসবে মোট ১৬টি শক্তিশালী দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৪ লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স-আপ দলের জন্য ৩ লক্ষ টাকা। এছাড়া সেমিফাইনালে পরাজিত দুই দলও পাবে ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার।
টুর্নামেন্টের ফাইনাল তথা শেষ দিনে দর্শকদের উন্মাদনা বাড়াতে মাঠে উপস্থিত থাকবেন টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত।
উদ্যোক্তাদের পক্ষে দেবাশীষ জানা জানান, সুন্দরবনের ফুটবল সংস্কৃতিকে চাঙ্গা করতেই এই বৃহৎ আয়োজন। আজ সকাল থেকেই গ্যালারিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours