ভাইপো কে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়: বললেন সুকান্ত মজুমদার
গঙ্গাসাগর: অভিষেক বন্দ্যোপাধ্যায় কে রাজ্যের মুখ্যমন্ত্রী করার জন্য সুবিধা করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও রাজ্য সরকারের একাধিক দুর্নীতি নিয়ে সরব হন সুকান্ত মজুমদার এছাড়াও গঙ্গাসাগর সেতু নিয়ে তিনি মন্তব্য করেন, ভোটের সময় এমনই প্রচার করছে মুখ্যমন্ত্রী কিন্তু ভোট শেষ হয়ে গেলে ললিপপ গঙ্গাসাগরবাসীদের হাতে। এছাড়াও একের পর বিস্ফোরক মন্তব্য করেন তিনি গঙ্গাসাগর মেলার পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন কোন ইজতেমা হলে রাজ্যের সকল উচ্চ পর্যায়ের আধিকারিক সেই ইজতেমায় পৌঁছে যান কিন্তু এই গঙ্গাসাগর মেলার সময় স্থানীয় মন্ত্রী ছাড়া কারোর ভূমিকা তেমনভাবে নেই। এছাড়াও তিনি বলেন, SIR শুনানির জন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পঞ্চাশ শতাংশ বেশি মানুষকে ডাকা হয়েছে। কিভাবে নির্বাচন করেছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটি সকলেই জানেন। প্রার্থী তালিকা ইবিএম টেপ লাগিয়ে নির্বাচন হয়েছে। গঙ্গাসাগরে এসে কর্মী সমর্থকদের সঙ্গে মোক্ষ লাভের আশায় গঙ্গাস্নান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কার্যকর্তারা ও বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর ও অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। পুণ্য স্নান করার পর কপিলমুনির মন্দিরে পূজা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।


Post A Comment:
0 comments so far,add yours