স্কুলের বারান্দায় যুবকের মৃতদেহ: বঙ্কিমনগরে চাঞ্চল্য, তদন্তের দাবি পরিবারের

দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার বঙ্কিমনগর এলাকায় চাঞ্চল্য ছড়াল একটি স্কুলের বারান্দা থেকে ২২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায়। মৃত যুবকের নাম বুদ্ধদেব জানা। মঙ্গলবার রাতে স্থানীয় একটি প্রাইমারি স্কুলের বারান্দা থেকে তার দেহ উদ্ধার হয়। বুধবার সকালে সাগর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গেছে, চেমাগুড়ি বাজার সংলগ্ন এলাকার ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বুদ্ধদেব জানার। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে ওই নাবালিকা তাদের ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পর মেয়েটির পরিবারের লোকজন বুদ্ধদেবকে মারধর করে। এমনকি তাকে দিয়ে একটি কাগজে লেখানো হয় যে সে মেয়েটির কাছ থেকে যে টাকা নিয়েছে, তা ফেরত দিতে হবে। যুবকের পরিবারের সদস্যরা এরপর তাকে সেখান থেকে নিয়ে আসেন।

মৃতের পরিবার সূত্রে খবর মঙ্গলবার রাতে ঘটে এমন ঘটনা এবং বুধবার সকালে বাড়ির পাশে স্কুলের বারান্দা থেকে বুদ্ধদেবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, পরিবারের দৃঢ় অভিযোগ এটি আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত খুন। মৃতের পরিবারের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে এবং যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আবেদন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সাগর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours