কাকদ্বীপ কোর্টের এক আইনজীবীর চেম্বারে ছাত্রীর ঝুলন্ত দেহের ঘটনায় গ্রেপ্তার ওই আইনজীবী।
গত ১২ ই নভেম্বর শেখ মানোয়ার আলমের চেম্বারে ল কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ছাত্রীটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী ঐ আইনজীবী। তৃণমূল ঘনিষ্ঠ ঐ আইনজীবী অভিযোগ দায়ের এর পর থেকে গা ঢাকা দেন।
ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তারপর থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে হন্নে হয়ে আইনজীবীর সন্ধানে খোঁজ চলেছিল। অবশেষে কাকদ্বীপ থানার পুলিশ হায়দ্রাবাদ এলাকা থেকে ঐ আইনজীবীকে গ্রেপ্তার করেন। জানা গেছে ওই আইনজীবী কাকদ্বীপ তৃণমূল ছেলের ভাইস প্রেসিডেন্ট।


Post A Comment:
0 comments so far,add yours