বঙ্গোপসাগরে ফের বাংলাদেশী ট্রলার আটক, ২৮ মৎস্যজীবী গ্রেপ্তার। চার দিনে মোট ১০৭ জন বাংলাদেশী মৎস্যজীবী ধৃত।
বঙ্গোপসাগরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) আরও একটি বাংলাদেশী ট্রলার 'এফবি আদিব ২' আটক করেছে। ট্রলারটিতে থাকা ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আন্তর্জাতিক জলসীমানা (IMBL) অবৈধভাবে অতিক্রম করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপকূলরক্ষী বাহিনী আটককৃত মৎস্যজীবীদের নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে এসে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা সকলেই বাংলাদেশের কক্সবাজার এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে।
*গ্রেপ্তারের সংখ্যা:* এই নিয়ে গত শনি, রবি, সোম এবং বুধবার পরপর চার দিনে মোট চারটি বাংলাদেশী ট্রলার আটক করা হলো এবং ভারতীয় জলসীমা লঙ্ঘনের দায়ে মোট ১০৭ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হলো।
নিরাপত্তা উদ্বেগ:* পরপর ট্রলারসহ বাংলাদেশীদের সুন্দরবনের উপকূলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া সুন্দরবনের জলসীমানার নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে টহলদারির সময় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ভারতীয় জলসীমার ভেতরে 'এফবি আদিব ২'-কে দেখতে পেয়ে আটক করে। ধৃতরা সত্যিই মৎস্যজীবী, নাকি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours