বকখালি বনদপ্তরে ডেপুটেশন দিলেন দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরাম
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এর পক্ষ থেকে কয়েক দফার দাবি নিয়ে বকখালি বনদপ্তরের ডেপুটেশন জমা দিল ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীরা। এ দিন তারা নয়টি দফার দাবি নিয়ে এইেপুটেশন জমা দেন বকখালি বনদপ্তরের আধিকারিকের কাছে। দফা গুলি হল।
প্রায় দু'ঘণ্টা ধরে আলোচনা করার পরে বনদপ্তরের তরফ থেকে তাদের দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক আক্তার মল্লিক বলেন, আমরা নয় দফার দাবি নিয়ে গেছিলাম, তার মধ্যে কয়েকটি হলো, ক্ষুদ্র মৎস্যজীবীদের ওপর বনদপ্তর এর অমানবিক অত্যাচার, তাদেরকে নদীতে মাছ ধরতে না দেওয়া। মৎস্যজীবীদের উপর জুলুম এবং আরো বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন বকখালি বনদপ্তর আধিকারিক এর অফিসে ডেপুটেশন জমা দেই এবং তিনি তা গ্রহণ করেন এবং আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে তিনি আশ্বাস দেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।


Post A Comment:
0 comments so far,add yours