বিয়ে বাড়ির মেনুর মতো খাবার মিলছে স্কুলের মিড ডে মিলে, গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহাভুরিভোজ"
শিক্ষক দিবস উপলক্ষে সাগর বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের মেনুতে ছিল লোভনীয় সব খাবার। এ যেন কোনো বিয়ে বাড়ির মেনু ভাত ডাল ,আলু ভাজা ,মাছ ও মাংস মিষ্টি আইসক্রিমের মতন সব লোভনীয় খাবার ছিল মিড ডে মিলের মেনুতে। শিক্ষক দিবস উপলক্ষে এমনই রাজা প্রিয় খাবারের আয়োজন করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা রয়েছে ৩৭২ জন। এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ক্লাস ফোর পর্যন্ত পঠন-পাঠন চলে। এই মিড ডে মিলের রাজকীয় মেনুর স্বাদ আস্বাদন করার জন্য উপস্থিত ছিল স্কুলের কচিকাঁচারা, এ বিষয়ে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।


Post A Comment:
0 comments so far,add yours