*নামখানা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির*
 
      "রক্তদান মহৎ দান, রক্তদানে বাঁচে প্রাণ" এই কথাটিকে মাথায় রেখে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো মহতি রক্তদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভ দ্বীপ্ত আচার্য্য (জোনাল)। একই সাথে রক্তদান শিবিরের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাপ্পাদিত্য ঘোষ (ডি আই বি)।
সকাল ১০ টা থেকে এই শিবির শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত প্রায় ১০০ জন মানুষ রক্ত দান করেন করেন। প্রতিবছরের মতো এবছরও সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার ও পুলিশ

 প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এবং তা স্থানীয় এলাকাতে মানুষজনের মধ্যে এক উৎসবের মেজাজ তৈরি করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ, নামখানার সার্কেল ইন্সপেক্টর সুরজিৎ সাধুখাঁ এছাড়াও উপস্থিত ছিলেন নামখানার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু, এবং গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শুভাশিস ভান্ডারী, এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ কর্মীদের পাশাপাশি নামখানা থানার আয়োজনে এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে মূল্যবান রক্তদান করে এলাকার বহু সাধারণ মানুষ। মহতি রক্তদানে এগিয়ে আসেন এলাকার মহিলারাও। এর পাশাপাশি নামখানা থানা পুলিশ ব্যারাক উদ্বোধন করা হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours