Articles by "cyclone"
Showing posts with label cyclone. Show all posts

 

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।



 অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। যার ফলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ  থাকবে ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টার কাছাকাছি। ইয়াস ঝাড়খণ্ডে ঢোকার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ৫৫-৭৫ কিমি/ঘণ্টা। তারপর ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর যাবে উত্তরপ্রদেশের দিকে।


এদিকে ইয়াসের প্রভাবে আগামীকাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হবে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাত্‍, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পুরুলিয়া-বাঁকুড়া, পঃ মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শক্তি কমার ফলে রাজ্যের  বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও। 


বুধবার সকালে ওড়িশার ধামড়ায় নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ে ইয়াস। ঘণ্টাতিনেক ধরে চলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণিঝড় ইয়াস।  পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণার বিস্তৃণ উপকূলবর্তী বেশিরভাগ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। সাগর থেকে হিঙ্গলগঞ্জ, দিঘা থেকে শংকরপুর সব জায়গাতেই ভরা কটালের জেরে প্রবল জলোচ্ছ্বাসের প্রভাব পড়ে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও কলকাতায় সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ইয়াসের জেরে।


একঝলকে ইয়াসের বর্তমান অবস্থা-

  • শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস।
  • এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টায়।
  • ঝাড়খণ্ডে ঢোকার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ৫৫-৭৫ কিমি/ঘণ্টা।
  • তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর যাবে উত্তরপ্রদেশের দিকে।
  • কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে।
  • পুরুলিয়া-বাঁকুড়া, পঃ মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড়।
  • কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
  • কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে।
  • বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।




গত বছরই আমফানের তান্ডবলীলা দেখেছে বাংলা। তাই এই বছর একই সময় ঘূর্ণিঝড় যশের পূর্বাভাসে ভয়ে কাঁটা হয়ে রয়েছে উপকূল এলাকা তথা পশ্চিমবঙ্গবাসী। ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas) এর গতিপ্রকৃতি নিয়ে তটস্থ আবহাওয়া দফতরও (Weather Office)। জানা যাচ্ছে শনিবারই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সোমবার। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঝড়। সম্ভবত আগামী বুধবার বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ বা ইয়াস।

এদিকে, গত কয়েকদিন থেকেই গা জ্বালানি গরমে হিমশিম খাচ্ছেন বঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই। ভোর হতে না হতেই চড়া রোদে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। ২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতেও।