Articles by "TMCP news"
Showing posts with label TMCP news. Show all posts

 



*কখনও বরফে মাখামাখি, আবার কখনও টিউলিপ গার্ডেনে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থেকে কয়েক মিনিট আগেই তাঁদের কাশ্মীর ভ্রমণের ছবি শেয়ার করেন তাঁরা। ঝড়ের গতিতে তা ভাইরাল হতে শুরু করেছে। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *বরফে মোড়া গুলমার্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে মহুলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *শ্রীনগরে ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে মেয়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *বরফে ঢাকা গুলমার্গে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

(ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *বরফে ঢাকা গুলমার্গে মেয়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *বরফে ঢাকা গুলমার্গে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *শ্রীনগরে মেয়ে মহুলকে সঙ্গে নিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *শ্রীনগরে মেয়ে মহুলকে সঙ্গে নিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *শ্রীনগরের টিউলিপ গার্ডেনে মহুলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

(ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *শ্রীনগরের টিউলিপ গার্ডেনে মহুলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *বরফে ঢাকা গুলমার্গে মেয়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)   *কাশ্মীর ভ্রমণে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যেঃ ফেসবুক পেজ)

 

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন (West Bengal Municipal Polls)। তার আগে শুক্রবার প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। প্রার্থীতালিকায় প্রবীণ, নবীনদের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। তবে নেই কোনও বিধায়ক। একই পরিবারের একাধিক সদস্যও প্রার্থী হচ্ছেন না, সেকথা ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

এবার একনজরে দেখে নেওয়া যাক ১০৮টি পুরসভার ভোটে তৃণমূলের হয়ে কারা লড়াই করছেন।

ক্লিক করে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। তারপর থেকে জারি হয় আদর্শ আচরণবিধি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটাভুটি। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের জমা দিতে হবে মনোনয়ন।

১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওইদিনই আবার বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পুরনিগমের ভোট। রাজ্যের চার পুরনিগমের ভোটের ফলপ্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

  • আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন।
  • প্রার্থীতালিকায় প্রবীণ, নবীনদের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে।
  • একই পরিবারের একাধিক সদস্যও হচ্ছেন না প্রার্থী, সেকথা ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
  • জল্পনায় হলো সত্যি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) যোগ দিলেন তৃণমূলে (TMC)। শনিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। যোগদান অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, লোকসভার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন তিনি। বদলে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া সাংসদ আসনে রাজ্যসভায় যেতে পারেন বাবুল। 

    ২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন বাবুল সুুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন  তিনি। মন্ত্রিত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল হয়। সেই সময় মন্ত্রিত্ব খুইয়েছিলেন বাবুল। সেই সময়ই ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন আসানসোলের সাংসদ। এর পর ছেড়েছিলেন রাজনীতিও।
    ফেসবুক পোস্ট করে বিজেপি ছেড়েছিলেন বাবুল (Babul Supriyo) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি জানান, “দলীয় নেতৃত্ব আমাকে বুঝিয়েছেন। আসানসোলের মানুষের কাছ থেকেও অনেক মেসেজ পেয়েছি। তাতে বুঝেছি ওখানকার মানুষ চাইছেন আমি যেন সাংসদ থাকি।” বাবুল জানিয়েছিলেন, সাংসদ হিসেবে আসানসোলের উন্নতির কাজ চালিয়ে যাবেন।  সেখানে যে সমস্ত প্রকল্প চলছে তা দেখভাল করবেন। তবে রাজনৈতিক কোনও অনুষ্ঠানে বা দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না। ভবানীপুরে ভোটপ্রচারের তালিকায় নাম থাকলেও তিনি প্রচারে আসবেন না বলেও জানিয়েছিলেন। এবার সেই ভবানীপুরে উপনির্বাচনের আগেই দলবদল করলেন বাবুল।
    তবে গত কয়েক মাস ধরেই বাবুলের দলবদলের জল্পনা দানা বাঁধছিল। মন্ত্রিত্ব হারানোর পর বাবুলের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে একাধিকবার আসানসোলের সাংসদকে দেখা গিয়েছিল।