সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পুলিশি হেফাজতে সুমিতকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে।


জমি দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর অ্যাকাউন্টের লেনদেন থেকে শুরু করে ফোনের কথোপকথন, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। দুর্নীতির টাকা কোথায় যেত, সেই তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন সুমিত রায়ের (Sumit Roy) স্ত্রী সুস্মিতা রায়। আর সেই অভিযোগের কথা শুনেই থানায় রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন।


সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পুলিশি হেফাজতে সুমিতকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন সুমিতের স্ত্রী। আর এবার তাঁর এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করলেন সুস্মিতা।


বিজয়া সম্মিলনীর জন্য দিতে হবে ৫০০ কেজি মাংস, দাবি শুনে হলদিয়ার ব্যবসায়ী বললেন...
সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষের আশঙ্কা, তাঁর স্বামীকে পুলিশ কাস্টডিতে এনকাউন্টার করা হতে পারে। সুমিতকে জেলে ঘুমোতে দেওয়া হচ্ছে না, ঘুমনোর জন্য যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে বলেও অভিযোগ করেন সুমিতের স্ত্রী। সুমিত রায়ের স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতেই রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন। সাত দিনের মধ্যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি উস্থি এবং কালিতলা থানার কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। এদিকে, শনিবার সুস্মিতা ঘোষকে বেলা ১১ টায় ডায়মন্ড হারবার এসপি অফিসে যেতে বলা হয়েছে।


এই অভিযোগ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “সুমিত রায়কে পুলিশ এনকাউন্টার করবে কেন? সুমিতকে মেরে পুলিশের কী লাভ? পুলিশের কোন লাভ নেই।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours