রাজ্যে পালাবদলের পর আগের সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে বারবার দুর্নীতি-তোলাবাজির অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। আর এবার শমীকের দাবি, সেই নেতারাই বিজেপির পতাকা হাতে নিয়ে অরাজকতা চালানোর চেষ্টা করছে।


দলের পতাকা হাতে নিয়ে কেউ কেউ অরাজকতা চালাচ্ছে, তাদের চিহ্নিত করার বার্তা দিলেন খোদ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার বার্তাও দিয়েছেন তিনি। বিজেপিতে থাকলেও যে রেয়াত করা হবে না, সেটাই বুঝিয়ে দিয়েছেন রাজ্যে দলের প্রধান।


রাজ্যে পালাবদলের পর আগের সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে বারবার দুর্নীতি-তোলাবাজির অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। আর এবার শমীকের দাবি, সেই নেতারাই বিজেপির পতাকা হাতে নিয়ে অরা



মৌসুমীর কারণেই 'বালিকা বধূ'র ফিল্ম জ্বালিয়ে দিতে চেয়েছিলেন তরুণ মজুমদার, কী এমন করেছিলেন অভিনেত্রী? জানলে তাজ্জব হয়ে যাবেন
একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে শমীক বলেন, “দিকে দিকে কাউন্সিলরদের থেকে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। এর জন্য দায়ী তারাই, যারা ভোট লুঠ করে জিতেছেন। তারাই আবার ঘুরে আসতে চাইছে বিজেপির পতাকা হাতে ধরে। দলকে কঠিন পদক্ষেপ করতে যাতে বাধ্য় না হতে হয়, তা আপনারা দেখবেন।”


দলের কর্মীদের বার্তা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। আমাদের দলের পতাকা যারা কলঙ্কিত করতে চাইছে, চিহ্নিত করতে হবে। তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। আমাকে কাগজ দেবেন। আমি ঢুকিয়ে দেব।”

তবে সাধারণ মানুষ এই কথায় ভরসা ফিরে পাবে না বলে মন্তব্য করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “এই রকম কথা এর আগেও অনেকবার উনি বলেছেন। উনি এফআইআর করার কথা বলছেন, কিন্তু এফআইআর করতে গেলে হুমকি দেওয়া হবে, তাই ভরসা পাওয়া কঠিন।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours