পূর্ণিমার ভরা কটাল শুরু হতেই প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলে রায়মঙ্গল নদীর বাঁধে ধ্বস নেমে যাওয়ার ঘটনায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন সুন্দরবনের বাসিন্দারা। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রমাপুরের মন্দির ঘাট সংলগ্ন এলাকায় রায়মঙ্গল নদীতে হঠাৎ করে প্রায় ৩০০ ফুট মতো নদীবাঁধ ধসে গিয়েছে। 


এই নদীবাঁধ ধসে যাওয়ার খবর পাওয়া মাত্রই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। কৃষি জমিতে বিঘার পর বিঘা পড়ে রয়েছে পাকা আমন ধান। এই সময় যদি নদী বাঁধ ভেঙ্গে যায় তাহলে এই বিঘার পর বিঘার ধান খেতে নদীর নোনা জল ঢুকে গেল দুর্ভোগের মধ্যে পড়তে হবে সুন্দরবন অঞ্চলে কয়েক হাজার কৃষকদের। 


পূর্ণিমার ভরা কোটালের ফলে নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে এই নদীবাঁধে ধসে যথেষ্ট আতঙ্কিত রয়েছেন সুন্দরবনের বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours