দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বিখ্যাত মোয়ার নাম ব্যবহার করে কাকদ্বীপের একাধিক জায়গায় অবৈধভাবে চলছিল মোয়া তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে অভিযানে নামল সুন্দরবন পুলিশ জেলা ও খাদ্য দপ্তরের আধিকারিকরা।
জানা গিয়েছে, জয়নগরের প্রসিদ্ধ মোয়ার নাম ও পরিচিতি ব্যবহার করে কাকদ্বীপের একাধিক কারখানায় মোয়া তৈরির কাজ চলছিল। অভিযোগ, সেখানে মোয়া তৈরির পাশাপাশি কৃত্রিম পদ্ধতিতে গুড় তৈরি এবং ভেজাল সামগ্রী ব্যবহার করা হচ্ছিল।
খবর পেয়েই সংশ্লিষ্ট কারখানাগুলিতে হানা দেন সুন্দরবন পুলিশ জেলার আধিকারিক ও খাদ্য দপ্তরের কর্মীরা। কারখানাগুলিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে তৈরি মোয়া এবং ভেজাল গুড় উদ্ধার করা হয়। পাশাপাশি এই ধরনের সামগ্রী তৈরি ও বিক্রি বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা,পরবর্তীতে উদ্ধার হওয়া মোয়া ও অন্যান্য সামগ্রী কাকদ্বীপের ইকো পার্কে নিয়ে গিয়ে নষ্ট করা হয়। জয়নগরের বিখ্যাত মোয়ার নাম ব্যবহার করে এই ধরনের কারবারের অভিযোগ সামনে আসায় খাদ্যসুরক্ষা ও সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।।


Post A Comment:
0 comments so far,add yours