ছেলের হত্যার বিচার চেয়ে এবার একসঙ্গে মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি এবং স্থানীয় বিধায়কের উপর আস্থা প্রকাশ করেছেন অনিমাদেবী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে, ভরসা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির উপরেও। তাঁর একটাই দাবি, ছেলের খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


পাঁচ বছর পর ফের আলোচনায় কেষ্টপুরের প্রসেনজিৎ দাস হত্যাকাণ্ড। ছেলের খুনিদের শাস্তির দাবিতে সরব মা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসার স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে কেষ্টপুরের হরিজনপল্লীর বাসিন্দা অনিমা দাসকে। নির্বাচন পরবর্তী সন্ত্রাসে প্রাণ হারিয়েছিলেন তাঁর ২৮ বছরের একমাত্র ছেলে প্রসেনজিৎ ওরফে সুজন দাস। পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই হত্যাকাণ্ডের বিচার পাননি বলে অভিযোগ পরিবারের। অধরা অভিযুক্তরাও।


এতদিন পর সেই হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে এল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের বক্তব্যে। রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে তাঁর মন্তব্য ঘিরে। কারণ, এই প্রথম কোনও রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গে বদলার দাবি শোনা গেল রাজ্য বিজেপির সভাপতির গলায়।



মৌসুমীর কারণেই 'বালিকা বধূ'র ফিল্ম জ্বালিয়ে দিতে চেয়েছিলেন তরুণ মজুমদার, কী এমন করেছিলেন অভিনেত্রী? জানলে তাজ্জব হয়ে যাবেন
কেষ্টপুরের হরিজনপল্লীতে নিজের বাড়িতে বসে ছেলের মৃত্যুদিনের স্মৃতি বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়লেন অনিমা দাস। হাতে একমাত্র ছেলের ছবি। চোখের জল মুছতে মুছতে তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। অন্য জায়গায় নিয়ে গিয়ে মারধর করার পর বাড়ির দরজার সামনে ছেলের দেহ ঝুলিয়ে দিয়ে যায় তারা।


অনিমাদেবীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতেই খুন হয়েছিলেন তাঁর ছেলে। কিন্তু আজও বিচার মেলেনি। ঘটনার পর তৎকালীন পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর দাবি, পুলিশ তাঁর ছেলের মৃত্যু আত্মহত্যা বলে জানিয়ে সেই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেয়। মায়ের দৃঢ় দাবি, তাঁর ছেলে আত্মহত্যা করেনি, পরিকল্পনা করে খুন করা হয়েছিল তাকে।

এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেবরাজ এবং শম্পা চক্রবর্তীর নেতৃত্বাধীন দুষ্কৃতীদের হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন অনিমা দাস। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

ছেলের হত্যার বিচার চেয়ে এবার একসঙ্গে মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি এবং স্থানীয় বিধায়কের উপর আস্থা প্রকাশ করেছেন অনিমাদেবী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে, ভরসা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির উপরেও। তাঁর একটাই দাবি, ছেলের খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমনকী, খুনিদের ফাঁসির দাবিও জানিয়েছেন তিনি।

শমীক ভট্টাচার্যের বদলার দাবিকে সমর্থন জানিয়ে অনিমাদেবীর স্পষ্ট বক্তব্য, তিনি বদলা চান, বিচার চান। এর বাইরে তাঁর আর কোনও চাহিদা নেই।

ছেলেকে হারানোর শোক সামলানোর আগেই আরও বড় আঘাত নেমে এসেছিল পরিবারে। প্রসেনজিতের মৃত্যুর মাত্র এক মাসের মধ্যে শোক সামলাতে না পেরে মারা যান তাঁর বাবা। তারপর থেকে একাই দিন কাটাচ্ছেন অনিমা দাস। জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে কোনও চাওয়া-পাওয়া নেই তাঁর। একমাত্র প্রত্যাশা, পাঁচ বছর আগে যাঁরা তাঁর ছেলেকে কেড়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তাঁদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ছেলের হত্যার বিচারটুকুই এখন তাঁর জীবনের শেষ সম্বল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours