সেলিমকে দেশবিরোধী আক্রমণ করে অর্জুন বলেন, "আমরা সবাই বলব সেলিম থেকে সাবধান। ভারতবর্ষের লোকই না। ওঁ দেশবিরোধী লোক। ওঁকে বাংলা না, দেশ থেকে তাড়ানো দরকার।" কেন দেশবিরোধী বললেন, সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "একটা লোক দেশের জন্য ভাল ভাববেই না। এরা তো এখানের খাবে, আর পাকিস্তানের গল্প করবে।"


সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ‘দেশবিরোধী’ বলে আক্রমণ অর্জুন সিংয়ের (Arjun Singh)। বাম নেতাকে দেশ থেকে তাড়ানো উচিত বলে মন্তব্য় পরিবহন মন্ত্রীর। পাশাপাশি অতি বাম, দিমাগি নকশাল বলে সেলিমকে (Md Salim) তীব্র আক্রমণ করেছেন তিনি। সিপিএমকেও তোপ দেগে বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন।


কী বললেন অর্জুন?
সেলিমকে দেশবিরোধী আক্রমণ করে অর্জুন বলেন, “আমরা সবাই বলব সেলিম থেকে সাবধান। ভারতবর্ষের লোকই না। ওঁ দেশবিরোধী লোক। ওঁকে বাংলা না, দেশ থেকে তাড়ানো দরকার।” কেন দেশবিরোধী বললেন, সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “একটা লোক দেশের জন্য ভাল ভাববেই না। এরা তো এখানের খাবে, আর পাকিস্তানের গল্প করবে। ওঁর নিজের দলটা অস্তিত্বহীন হয়ে পড়ছে। পায়ের তলায় মাটি নেই। মাথায় ছাদ নেই। এবং হাওয়ায় ভাসছে। ওঁরা কি বিজেপি নিয়ে আলোচনা করবে? অতি বামপন্থীর কথা বলছে, দিমাগি নকশালের কথা বলছে। যাঁরা দেশবিরোধী লোক, তাঁদের নিয়ে আলোচনা করাটাও ভুল হবে।”



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours