আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকরা। এছাড়াও ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা।


আকাশপথেও যেতে পারবেন গঙ্গাসাগর, কীভাবে হবে বুকিং, জেনে নিন
ফাইল ছবি

 পূণ্যার্থীদের জন্য সুখবর। গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আগে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শুধু জলপথ বা সড়কপথ নয়, এবার আকাশপথেও গঙ্গাসাগরে পৌঁছনো যাবে। মমতা সরকারের (Mamata TMC) আমলে শুধু কপ্টার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল। তবে, এবার টিকিট কেটে হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন। কলকাতা থেকে হেলিকপ্টারে সরাসরি গঙ্গাসাগর মেলায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Manoj Agarwal)।


সাগরে বৈঠক
আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকরা। এছাড়াও ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা।


ছটের ঘাট দখল নিয়ে ঝামেলা, কলার ধরে কনুই দিয়ে মার, তুমুল সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে, রইল ভিডিয়ো
কী বলেছেন মুখ্যসচিব?
প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জানান, দুই ধরনের হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে পেইড হেলিকপ্টার অর্থাৎ যেখানে নিজের ব্যয়ে টিকিট কেটে বুক করতে হবে। আরেকদিকে, প্রশাসনিক আধিকারিকদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। মনোজ আগারওয়াল বলেন, “কিছু লোক রয়েছেন,যাঁরা টাকা দিয়ে এখানে আসতে চেয়েছেন। যেমন বদ্রীনাথ যায়, কেদারনাথ যায় ওদের জন্য একটা ব্যবস্থা থাকবে। আসন অনুযায়ী টিকিট কেটে আসতে পারবে হেলিকপ্টারে। আরেকটা প্রশাসনের জন্য ব্যবস্থা থাকবে।”


কীভাবে করবেন বুকিং?
অর্থাৎ জনসাধারণের জন্য ৮ থেকে ১০ টি হেলিকপ্টার থাকবে। দেশ-বিদেশ থেকে আগাম বুকিং করা যাবে। তবে, কলকাতা থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ দিল্লি থেকে কেউ যদি বুকিং করেন, তাঁকে কলকাতায় এসেই কপ্টার পরিষেবা নিতে হবে। কপ্টার পরিষেবার সবথেকে সুবিধা হল, সকালে এসে বিকেলে ফিরে যেতে পারবেন পূণ্যার্থীরা।

এবার গঙ্গাসাগর মেলার পরিসর বাড়ানোর পাশাপাশি যাত্রীনিবাস-সহ বিভিন্ন পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কুম্ভমেলার আদলে মেলার পরিকাঠামো সাজিয়ে তোলার ভাবনা রয়েছে প্রশাসনের। বিশেষ করে যাত্রীদের থাকার ব্যবস্থা আরও উন্নত করতে চাইছে রাজ্য। তবে এবার যাত্রীনিবাস তৈরিতে হোগলার ব্যবহার এড়াতে চাইছে প্রশাসন। তার পরিবর্তে আরও উন্নত ও নিরাপদ পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে।

প্রশাসনের অনুমান, এবার দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থীর সমাগম হতে পারে গঙ্গাসাগরে। সেই কথা মাথায় রেখেই আকাশপথের পাশাপাশি জলপথে যাতায়াতের জন্যও বিশেষ যানবাহনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। মেলার প্রস্তুতি যাতে সময়ের মধ্যে শেষ করা যায়, তার জন্য জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন দফতরের আধিকারিকদের দায়িত্বে নামানো হবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours