কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন কি না, আবার কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন কি না, বদলির ক্ষেত্রে গুরুত্ব পাবে সেই বিষয়গুলিও। শিক্ষক বদলির অনুমোদনের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে শিক্ষা দফতরকে সরাসরি দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে।
রাজ্যের শিক্ষক বদলি নীতিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। নতুন বদলি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যই বদলি নীতি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা চলছে। শিক্ষক বদলির (Teachers Transfer) ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালুর পথে রাজ্য শিক্ষা দফতর। বদলাতে পারে উৎসশ্রী পোর্টাল-সহ পুরনো একাধিক বদলি বিধি।
২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ড এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। নতুন নিয়মে আগের মতো পছন্দের তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ নাও থাকতে পারে শিক্ষকদের।


Post A Comment:
0 comments so far,add yours