অগ্নিমিত্রার 'মডেল' হল মুম্বইয়ের মেরিন ড্রাইভ। সেখানে যেভাবে আরব সাগরের দুপারে অত্যাধুনিক শহর তৈরি হয়েছে, সেই ধাঁচেই তৈরি করা হবে সবকিছু। শুধু ঘাটগুলি সাজানো নয়, মেট্রো, হাইওয়ে, সাইকেল ট্র্যাক থেকে শুরু করে বিরাট পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এই পরিকল্পনার কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরেও।


 শহরের রাস্তায় মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন মন্ত্রী। কোথাও পরিচ্ছন্নতা, কোথাও উন্নয়ন, কোথাও নতুন করে সাজানোর বার্তা দিয়ে আসেন। আর এবার একেবারে বড় স্বপ্নের কথা বললেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। গঙ্গার দুই পারের পুরো এলাকা একেবারে নতুন ধাঁচে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।


এ ক্ষেত্রে অগ্নিমিত্রার ‘মডেল’ হল মুম্বইয়ের মেরিন ড্রাইভ। সেখানে যেভাবে আরব সাগরের দুপারে অত্যাধুনিক শহর তৈরি হয়েছে, সেই ধাঁচেই তৈরি করা হবে সবকিছু। শুধু ঘাটগুলি সাজানো নয়, মেট্রো, হাইওয়ে, সাইকেল ট্র্যাক থেকে শুরু করে বিরাট পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এই পরিকল্পনার কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরেও।


ঋতর পোস্ট করা এই ছবি ঘিরে এখন তোলপাড়!
মন্ত্রী জানান, মেরিন ড্রাইভের পাশে যেমন হোটেল আছে, অফিস আছে। সেরকমই উন্নয়ন চাইছেন তিনি। বলেন, “অনেক বড় স্বপ্ন দেখছি। উপরে ফোর লেন হাইওয়ে থাকবে। সাইকেল ট্র্যাক থাকবে। সাইকেল ট্র্যাকের জন্য নেদারল্যান্ডের একটি সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে।”


বর্তমানে এক একটি ঘাট উন্নয়ন করা হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা। তিনি বলেন, ডায়মন্ড হারবার থেকে এসপ্লানেড অবধি নীচ দিয়ে যদি একটা মেট্রো চালানো যায়, তাহলে ভালো হবে। এছাড়া থাকবে, হাঁটার জন্য আলাদা রাস্তা। বিরাট বড় প্ল্যান পিএমও-র সঙ্গে শেয়ার করা হয়েছে বলে জানান তিনি। অনেক শেয়ার হোল্ডার আছে। অর্থাৎ একাধিক দফতর মিলে এটি তৈরি করা হচ্ছে। বিরাট বাজেটের ব্যাপার বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours