বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে বছরের প্রথম ঘূর্ণিঝড়। বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যে 'অর্ণব'-এর ল্যান্ডফল হবে বলেই জানা গিয়েছে। অতি তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই স্থলভাগে ঢুকবে 'অর্ণব'। যখন স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তখন অন্ধ্র উপকূল ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।
অন্ধ্রে ল্যান্ডফল করেই ডানদিকে ঘুরে যাবে 'অর্ণব', বাংলাও কি তোলপাড় হবে শক্তিশালী সাইক্লোনে?
ঘূর্ণিঝড় অর্ণবের সম্ভাব্য গতিপথ।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab)। আগামী বুধবার দুপুরে ল্যান্ডফল করবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। তোলপাড় হবে ওড়িশা-অন্ধ্র উপকূল। অন্ধ্র প্রদেশে ল্য়ান্ডফল করলেও, এরপরই বাঁক নেবে ঘূর্ণিঝড়। আর এই বাঁকেই বিপত্তি বাংলার।
বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে বছরের প্রথম ঘূর্ণিঝড়। বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যে ‘অর্ণব’-এর ল্যান্ডফল হবে বলেই জানা গিয়েছে। অতি তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই স্থলভাগে ঢুকবে ‘অর্ণব’। যখন স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তখন অন্ধ্র উপকূল ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।
কাটা মাছ জীবিত হতেই মিলেছিল অলৌকিক সংকেত! মা তারার আবির্ভাব তিথিতে জানুন তারাপীঠের অজানা ইতিহাস
আগামী কালই ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, পূর্ব উপকূলে এগোনোর পথে শক্তি বাড়বে ঘূর্ণিঝড়ের। এর জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূলে।
মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্র উপকূলে ল্যান্ডফলের পর ডান হাতে বাঁক নেবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টি হবে বাংলাতেও। ঠিক যেমনটা সেপ্টেম্বর মাসে নিম্নচাপের জেরে হয়েছিল। তারই যেন পুনরাবৃত্তি হবে এই ঘূর্ণিঝড়ে!
এখনও অবধি যা আপডেট মিলেছে, তাতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অন্ধ্র প্রদেশে আছড়ে পড়লে, বৃষ্টি হবে বাংলাতেও। মঙ্গলবার থেকেই বদলাবে আকাশ। ওইদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। বুধ-বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গ-সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলে ঘণ্টায় ৫৫ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। কলকাতা ও অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours