এসআরএফটিআই-এর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ নাসিরুদ্দিন শাহের। তাঁর এই মন্তব্যের পরই ছেড়ে কথা বলেননি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কী ঘটেছে? কী বলেছেন প্রবীণ অভিনেতা?
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। আর তাঁর এই মন্তব্যের পরই ছেড়ে কথা বলেননি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
নাসিরুদ্দিন শাহের অভিযোগ
রেস্তরাঁর ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের, দেখুন কী কী পাওয়া গেল
কত ভরি গহনা আছে অপরাজিতার জানেন?
একটি ভিডিয়ো বার্তায় প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ বিজেপিকে কড়া আক্রমণ করে বলেন, “বিজেপি রক্তপিপাসু মিথ্যাবাদী দল। বিধানসভা নির্বাচনে দলটি হিংসা ছড়িয়েছে। ওদের নীতির সঙ্গে যারা একমত নয়, তাঁদের ওপরই প্রতিশোধ নেওয়া হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, দেশের ভবিষ্যৎ এবং চলচ্চিত্র নির্মাতাদের মগজ ধোলাই বা ভয় দেখানো হচ্ছে। তবে পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, “কথা দিচ্ছি, এমনটা কখনওই হতে দেব না।”
দিলীপ ঘোষের পাল্টা জবাব
নাসিরুদ্দিনের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি অতীতের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “এতদিন মাফিয়ার হাতে ছিল চলচ্চিত্র জগৎ, তখন নাসিরুদ্দিন শাহর কোনও কষ্ট হয়নি।” তাঁর দাবি, আজ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি মাফিয়ামুক্ত। এখন জাতীয়তাবাদী সিনেমা তৈরি হচ্ছে। মানুষ খুশি মনে তা দেখছেন। দিলীপ ঘোষ আরও বলেন, “কালো টাকা দিয়ে ফিল্ম করে গায়ের জোরে হিন্দুত্ব আর দেশকে অপমান করা হয়েছে। তখন চুপ ছিলেন। এখন চুপ থাকুন, দেখুন কী হচ্ছে।”
কেন উত্তাল এসআরএফটিআই?
গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর থেকেই দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ পুজোর ছুটি বাড়িয়ে ১৩ নভেম্বর পর্যন্ত করে দেয় এবং হস্টেল ও মেস খালি করার নির্দেশ দেয়। পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে জলের সংযোগও কেটে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হস্টেল ছাড়তে নারাজ ছাত্রছাত্রীরা আগামী ২৭ অক্টোবর থেকে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন, আর ঠিক সেই সময়েই তাঁদের পাশে থাকার বার্তা দিলেন নাসিরুদ্দিন শাহ।


Post A Comment:
0 comments so far,add yours