মহা ষষ্ঠীর পুণ্যতিথিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে আয়োজিত হলো এক বিশেষ সেবামূলক কর্মসূচি। ‘মহালয়া উৎসব উদযাপন সমিতি’র ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী কপিলমুনির আশ্রমের সামনে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন আশ্রমে বসবাসকারী দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি, কপিলমুনির আশ্রমে আসা সমস্ত ভক্ত ও সাধারণ মানুষের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।সমিতির তরফ থেকে জানানো হয়েছে, এই অর্থ সংস্থানের পেছনে রয়েছেন মহালয়ার শুভ লগ্নে আগত পুণ্যার্থীরা।


মহালয়ায় গঙ্গাসাগরে এসে পুণ্যলাভের উদ্দেশ্যে আগত দর্শনার্থীরা যে আর্থিক সহায়তা করেছিলেন, সেই অর্থ দিয়েই আজ এই কর্মসূচির আয়োজন করা সম্ভব হয়েছে। মহালয়ার দিন থেকেই ‘মহালয়া উৎসব উদযাপন সমিতি’র উদ্যোগে এবং স্বেচ্ছাসেবকদের পরিচালনায় একাধিক সেবামূলক কাজ করা হচ্ছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান (ফ্রি মেডিকেল ক্যাম্প), পানীয় জল এবং খিচুড়ি বিতরণের মতো কার্যক্রম চালানো হয়েছে।

সমিতির প্রতিনিধিরা জানান, মহালয়ায় করা সেই সমস্ত সেবামূলক কাজের মাধ্যমেই যেটুকু অর্থ পাওয়া গিয়েছিল, সেই অর্থ দিয়েই মহা ষষ্ঠীর দিনে আশ্রমে থাকা দুস্থ মানুষদের বস্ত্র তুলে দেওয়া এবং কপিলমুনির আশ্রমে আসা সকল মানুষকে খিচুড়ি খাওয়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে সমিতির এই মানবিক কাজ সর্বস্তরে প্রশংসিত হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours