ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি এসেছিলেন অভিজিৎ। সেই সময় দিল্লিতে বিমান অবতরণের পরই তাঁকে আটক করেছিল পুলিশ। এবার জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল শুরুর ঠিক আগেই তাঁকে ফের আটক করা হল।

হাতে জাতীয় পতাকা, রাস্তায় বেরোতেই অভিজিৎ দীপকে-কে টেনে গাড়িতে তুলল পুলিশ, তিরঙ্গা কর্মসূচির আগে আটক নেহা বোরাও
অভিজিৎ দীপকে-নেহা বোরা

 আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার দিল্লিতে সিজেপির ‘তিরঙ্গা’ মিছিল ছিল কনট প্লেসে। যদিও এই মিছিলে বিপুল জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বৃহস্পতিবারই দিল্লি পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল মোট ১১জনের একটি দলকে অনুমতি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এরপর আজ মিছিলের ঠিক আগে দীপকে-র দিল্লির বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। কর্মসূতি পালন থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয় দীপকেকে। ধরানো হয় নোটিস। এরপরই আটক করা হয় অভিজিৎ দীপকেকে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আটক হলেন তিনি।

দ্বিতীয়বার আটক অভিজিৎ দীপকে
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি এসেছিলেন অভিজিৎ। সেই সময় দিল্লিতে বিমান অবতরণের পরই তাঁকে আটক করেছিল পুলিশ। এবার জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল শুরুর ঠিক আগেই তাঁকে ফের আটক করা হল।

বৃহস্পতিবারই দিল্লি পুলিশের তরফে সিজেপিকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছিল জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে ১১ জনের একটি দলকে। তবে, আজ সকালে তিরঙ্গা যাত্রার ঠিক আগে অভিজিৎ দীপকের দিল্লির বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে একটি নোটিস দেওয়া হয়। কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দেন অভিজিৎ দীপকেকে।

পুলিশের সঙ্গে বচসা দীপকের
তবে, জানা গিয়েছে পতাকা নিয়ে পূর্ব নির্ধারিত সূচি মেনেই হাতে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসের উদ্দেশে রওনা হয়েছিলেন দীপকে। অভিযোগ, ঠিক তখনই তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তবে তার আগে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দীপকে। সিজেপি প্রধান প্রশ্ন তোলেন, কেন তাঁকে আটক করা হচ্ছে। অভিজিতের দাবি, তিনি তো কোনও আইন ভঙ্গ করেননি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours