পুলিশ লাইন থেকে নমো ঘাট পর্যন্ত রাস্তার দু’পাশে ভিড় জমান বহু মানুষ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় জড়ো হন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন নির্দিষ্ট জায়গায় গোলাপের পাপড়ি ছড়িয়ে, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।


বারাণসীতে বায়ুসেনার চোখধাঁধানো এয়ার শো, যোগী-রাজনাথকে পাশে নিয়ে দেখলেন প্রধানমন্ত্রী মোদী
বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাঁ পাশে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডানদিকে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁদের পাশে নিয়েই রবিবার বারাণসীর নমো ঘাটে ভারতীয় বায়ুসেনার চোখধাঁধানো এয়ার শো দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের এই এয়ার শোয়ের শেষ দিনে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বায়ুসেনা সূত্রে খবর, এই এয়ার শোয়ে অংশ নেয় সুখোই-৩০ এমকেআই, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস এবং এলসিএইচ প্রচণ্ডের মতো যুদ্ধবিমান। পাশাপাশি ছিল হেলিকপ্টারের নানা প্রদর্শনী।


‘উইংস ওভার গঙ্গেস’ এয়ার শোয়ে এদিন তিনটি কিরণ বিমান ‘ভি’ আকৃতিতে উড়ে জাতীয় পতাকার রঙে আকাশে মনোরম দৃশ্য তৈরি করে। অন্যদিকে, তেরঙ্গা নিয়ে এমআই-১৭ হেলিকপ্টারগুলি ‘ওমকার’ ফর্মেশনে অংশ নেয়। ‘সূর্যকিরণ’ অ্যারোবেটিক দল নিখুঁত উড়ান ও কসরত প্রদর্শন করে। অন্যদিকে, ‘সারং’ হেলিকপ্টার প্রদর্শনী দলের আকাশে নানা কৌশল মুগ্ধ করে দর্শকদের।


 রেস্তরাঁর ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের, দেখুন কী কী পাওয়া গেল
প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে বারাণসীর বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পুলিশ লাইন থেকে নমো ঘাট পর্যন্ত রাস্তার দু’পাশে ভিড় জমান বহু মানুষ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় জড়ো হন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন নির্দিষ্ট জায়গায় গোলাপের পাপড়ি ছড়িয়ে, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পুলিশ লাইনের মূল ফটক, পুলিশ লাইন ক্রসিং, খাজুরি-মকবুল আলম রোডের ইয়েস ব্যাঙ্কের সামনে, হুকুলগঞ্জ তিরুমুহানি, চকাঘাট কাঠের বাজার, সিটি রেলওয়ে স্টেশন, গোলগাড্ডা ক্রসিং, রেলওয়ে আন্ডারপাস এবং নমো ঘাটের কাছে সিএনজি স্টেশন-সহ বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে এই আয়োজন করা হয়েছিল।


গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন জনতার অভিবাদন গ্রহণ করেন, তখন ‘হর হর মহাদেব’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এয়ার শো দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।

এ দিন পোশাক তৈরির কারখানার উদ্বোধনও করেন মোদী-

এয়ার শোয়ে যোগ দেওয়ার আগে রবিবার বারাণসীর মির্জামুরাদ এলাকায় অরবিন্দ লিমিটেডের একটি নতুন পোশাক তৈরির কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক সূত্রে খবর, এই কারখানার লক্ষ্য হল সংশ্লিষ্ট এলাকায় শিল্পের বিকাশ ঘটানো এবং ভারতের বস্ত্র ও পোশাক উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী করা। প্রায় ৩০০ জন মহিলার সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

কর্তাদের দাবি, নতুন এই কারখানার ফলে বিশেষত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে। বারাণসীতে তৈরি পোশাক যাতে আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours